হজযাত্রীদের জন্য হিট অ্যালার্ট সৌদির
আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র দুইদিন পর শুরু হতে যাচ্ছে হজের আনুষ্ঠানিকতা। গতবারের মতো এবারও প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েছেন পুণ্যার্থীরা। সৌদি আরব কর্তৃপক্ষ হজযাত্রীদের সতর্ক করেছে যে হজের সময় চলমান তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তাই হজযাত্রীদেরকে মন্ত্রণালয়ের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। খবর আরব নিউজের
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল আলি বলেছেন, উচ্চতাপমাত্রা এ বছরের হজ মৌসুমে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। অতি গরম থেকে সুরক্ষিত থাকতে হজযাত্রীদেরকে তিনি মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
হজের সময় গরম থেকে বাঁচতে ছাতা ব্যবহারের পাশাপাশি বেশি বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া প্রয়োজন ছাড়া হাজিদেরকে বাইরে না যাওয়ার জন্যও সতর্ক করা হয়েছে। এর আগে সৌদি আরবের আবহাওয়া অফিস জানিয়েছিল, হজের সময় মক্কার তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
গতবারও হজের সময় তীব্র গরম ছিল। সেবার ৯ জিলহজ তারিখে আরাফাতের ময়দানে অবস্থানকালে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হন। এবারও একই ধরনের গরম থাকতে পারে বলে আগেই সতর্ক করল সৌদি কর্তৃপক্ষ।
এদিকে এবারের হজের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে সোমবার (১০ জুন) মক্কায় হজ নিরাপত্তা বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে অংশ নেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আব্দুলআজিজ বিন সৌদ বিন নায়েফ।
এবারের হজের জন্য নেওয়া বিভিন্ন নিরাপত্তামূলক প্রস্তুতি তুলে ধরা হয় এ অনুষ্ঠানে। সেখানে বক্তব্য দেন জননিরাপত্তা বিভাগের পরিচালক ও হজ নিরাপত্তা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি।
তিনি বলেন, হজযাত্রীদের নিরাপত্তা এবং নিরাপদ হজের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
হজের কার্যক্রম নির্বিঘ্ন করতে অবৈধ বসবাসকারী বিদেশি নাগরিকদের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। ভুয়া অনুমতিপত্র নিয়ে হজ করতে আসায় ইতোমধ্যে পাকিস্তান ও মিয়ানমারের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। অবৈধভাবে মক্কায় প্রবেশকারী কয়েক হাজার ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে স্থানীয় পুলিশ।
আগামী শুক্রবার (১৪ জুন) শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। পরদিন আরাফাতের ময়দানে হজের মূলপর্ব। এবার প্রায় ২০ লাখ মুসলমান পবিত্র হজব্রত পালন করবেন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে গেছেন ৮২ হাজার ৭৭২ জন। বুধবার (১২ জুন) শেষ হচ্ছে হজ ফ্লাইট।
শেয়ারনিউজ, ১২ জুন ২০২৪
পাঠকের মতামত:
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ













