জামিন শেষে ফের কারাগারে কেজরিওয়াল
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ২১ দিনের জামিন শেষে ফের কারাগারে ফিরেছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সুপ্রিম কোর্ট আগাম জামিনের আবেদন নাকচ করায় রোববার (০২ জুন) তিহার জেলে ফিরে যান তিনি।
এর আগে গত ২১ মার্চ নির্বাচন সামনকে রেখে অর্থপাচারের অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই গ্রেপ্তার অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মামলা করেন কেজরিওয়াল।
এরপর ৫০ দিন কারাভোগের পর নির্বাচনী প্রচারের স্বার্থে সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিনের মেয়াদ ছিল নির্বাচনের শেষদিন অর্থাৎ গত ০১ জুন পর্যন্ত।
কিন্তু ভোট শেষ হওয়ার পরই শারীরিক কারণ দেখিয়ে কেজরিওয়াল তার জামিনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন।
জামিন আবেদনে কেজরিওয়াল বলেন, এসময়ের মধ্যে তিনি কিছু স্বাস্থ্য পরীক্ষা করাতে চান। তবে তার ওই আবেদন গ্রহণ করেনি আদালত। ফলে ২১ দিন জামিনে বাইরে থাকার পর রবিবার বিকেলে তিহার জেলে আত্মসমর্পণ করতে হয় মুখ্যমন্ত্রীকে।
তবে জেলে যাওয়ার আগে তিনি রাজঘাট, হনুমান মন্দির ও পার্টি অফিস পরিদর্শন করেন। জেলে যাওয়ার আগে রবিবার বিকেলে কেজরিওয়াল বাসভবন থেকে বের হন। সেখান থেকে সোজা চলে যান রাজঘাটে।
মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তারপর হনুমান মন্দির ঘুরে যান দলের কার্যালয়ে। সেখানে তাকে দেখার জন্য ভিড় জমান দলের কর্মী-সমর্থকেরা।
এসময় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে কেজরিওয়াল বলেন, ‘আমি ২১ দিনের এক মিনিটও নষ্ট করিনি। আমি সব দলের হয়ে প্রচার করেছি। দেশকে বাঁচানোর জন্য প্রচার করেছি। দেশ আগে, তারপর আমার দল।’
দিল্লির মুখ্যমন্ত্রী এই সময় আলোচিত বুথফেরত জরিপ নিয়ে বলেন, ‘বুথফেরত জরিপে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা ভুয়া।’
তার কথায়- ‘তারা ৪ জুন সরকার গঠন করছে না। এই বুথফেরত জরিপগুলো আপনাকে হতাশার দিকে নিয়ে যাওয়ার জন্য একটা মানসিক খেলা।’
উল্লেখ্য যে ০১ জুন নির্বাচন শেষ হওয়ার পরে প্রকাশিত বেশিরভাগ বুথ ভোটে বলা হয়েছে যে ৫৪৩ আসনের মধ্যে এনডিএ জোট ৩৫০টিরও বেশি আসন পেতে চলেছে।
শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪
পাঠকের মতামত:
- ক্রেডিট কার্ডে খরচ করলেই কক্সবাজারে ফ্রি থাকার সুযোগ!
- স্বর্ণের বাজারে নতুন ধাক্কা! আজকের সর্বশেষ দাম দেখে নিন
- যে কক্ষের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তে মিলল নতুন তথ্য
- ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল
- হাসানাত আব্দুল্লাহর বাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ
- নতুন মেশিন ও রুফটপ সোলার প্রকল্পে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- নতুন সুবিধা আনল উবার, বদলে যাচ্ছে আয়ের নিয়ম
- জর্দার কৌটা খুলতেই মিলল স্বর্ণ, যা করলেন স্টুয়ার্ড গার্ড
- আয়নাঘর নিয়ে বিতর্কের অবসান, যা বললেন তাজুল ইসলাম
- চাকরি হারানো কর্মীদের অভিযোগের জবাব দিলো ডিএসই
- ৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম
- অর্ধবার্ষিকে মুনাফায় বড় উল্লম্ফন সিটি ব্যাংকের
- কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী
- ১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা
- ইউটিউব ভিডিওর তথ্য উড়িয়ে দিল ড্যাফোডিল কম্পিউটার্স
- সূচকে মিশ্র চিত্র, তবে লেনদেন ও দর বৃদ্ধিতে ইতিবাচক শেয়ারবাজার
- নির্বাহী পরিচালকদের ক্ষমতা বাড়িয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন ছবির সঙ্গে রহস্যময় বার্তা শাবনূরের
- এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন সাবেক বিকেএমইএ সভাপতি
- এফবিসিসিআইতে নতুন প্রশাসক, দায়িত্ব নিলেন ফজলুল হক
- তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে ঘিরে তুমুল বিতর্ক
- ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক
- হঠাৎ দেশজুড়ে সতর্কতা জারি, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুবাই কারামুক্তির পর নতুন গন্তব্য খুঁজছেন বেনজীর
- বছরের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা আসছে
- ০২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিদেশে থাকলেও হারাবেন না উত্তরাধিকার অধিকার, জানুন আইন
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যবসায়ী
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- ডেল্টা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের পথে সরকার, আসছে নতুন আইন
- সোনালী লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- দক্ষিণখানের ডেন্টিস্ট হত্যা মামলায় নতুন মোড়
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- "দেশের ভবিষ্যতের চেয়েও আপনার গায়ের চামড়া বেশি উজ্জ্বল"
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর













