আইসিবি ব্যাংকে সব আছে টাকা নেই
নিজস্ব প্রতিবেদক : আর্থিক সংকটে আইসিবি ইসলামী ব্যাংক বর্তমানে অনেকটাই দেউলিয়া। অফিস আছে, কর্তা আছে, গ্রাহক এবং আমানতকারীও আছে, কিন্তু টাকা নেই। প্রায় দুই মাস ধরে নগদ অর্থ সংকটে ভুগছেন তারা। ফলে সমস্যায় পড়েছেন ব্যাংকটির গ্রাহকরা।
চিকিৎসা ইত্যাদি প্রয়োজনে টাকা তুলতে গিয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ব্যাংক কর্মকর্তারা সেবা দিতে পারছেন না। গ্রাহকরা শাখা ব্যবস্থাপকের খোঁজ করলেও তিনি শাখায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
কর্মকর্তারা তাদের অসহায়ত্বের কথা জানাচ্ছেন। সরকার ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ক্যাশলেস বাংলাদেশের কথা বলছে; এদিকে প্রকৃতার্থেই ‘ক্যাশলেস’ অবস্থা আইসিবির। বিদেশি উদ্যোক্তারা অধিগ্রহণ করার আগে থেকেই ব্যাংকটি সংকটে ছিল।
এরপর দেড় দশকেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু ব্যাংকের সংকট কাটেনি। তারল্য সংকটের কারণে ব্যাংকটির পুরনো গ্রাহকদের টাকা অনেক দিন ধরেই আটকে আছে।
গত মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে আইসিবি ইসলামিক ব্যাংকের প্রধান শাখা প্রায় ফাঁকা দেখা গেছে। ম্যানেজার কিংবা সেকেন্ড ম্যানেজারকে পাওয়া যায়নি।
সেখানে কর্মরত একজন বলেন, ‘যা দেখছেন, ব্যাংকের অবস্থা তা-ই। কিছুদিন ধরে সমস্যা চলছে। গ্রাহকদের টাকা দেওয়া যাচ্ছে না। স্যাররা এ নিয়ে কাজ করছেন।’ আগের দিনও ম্যানেজার নেই বলে জানিয়েছিল সংশ্লিষ্টরা।
এ শাখায় এক মাসে তিনবার এসেও অনেক দিনের জমানো সঞ্চয় ফেরত পাননি প্রবাসী আফসার উদ্দিন। শাখা ম্যানেজারকেও পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। গত রবি ও সোমবার দুপুরে পল্টনে অবস্থিত ভিআইপি রোড শাখাতেও একই অবস্থা দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রাহক বলেন, ‘তিন মাস আগে আমার পাঁচ বছরমেয়াদি সঞ্চয় স্কিমের মেয়াদ শেষ হয়েছে। আমাকে টাকা দিচ্ছে না। মাত্র ২ লাখ ৯৫ হাজার টাকা দিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে এ ব্যাংকের ওপর কীভাবে বিশ্বাস রাখি?’
গত ১৬ মে পল্টন শাখায় গিয়ে দেখা যায়, টাকা ওঠানোর জন্য কর্মকর্তাদের পেছন পেছন ঘুরছেন গ্রাহকরা। কর্মকর্তারা অনিশ্চয়তার কথা জানাচ্ছেন।
টাকা তুলতে আসা জাকির হোসেন নামে একজন আমানতকারী বলেন, ‘এখানে আমার ২ লাখ ২০ হাজার টাকা আছে। এক মাস ধরে ঘুরছি। প্রতিদিনই বলে কাল আসেন, গতকাল বলেছে পরশু আসেন। টাকা দিচ্ছে না। বলছে তাদের ব্যালান্স নেই। বলছে ধৈর্য ধরুন দেখি কী করা যায়। এসব হাবিজাবি।’
আরেক গ্রাহক বলেন, ‘অনেক দিন ধরেই ঘুরছি। আমার জরুরি টাকা দরকার। তারা শুধু আশ্বাস দেয়। আমাদের দাবি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত করা হোক, গ্রাহকের টাকা ফেরত দেওয়া হোক।’ ওইদিন শাখায় সকাল থেকে যত গ্রাহক এসেছে কাউকেই টাকা দিতে পারেনি তারা।
শুধু ঢাকাতে নয়, ঢাকার বাইরের শাখাগুলোতেও একই অবস্থা। গত ১৪ মে মৌলভীবাজার শহরের কোর্ট রোডের আইসিবি ইসলামিক ব্যাংকে দেখা যায়, আবদুল হামিদ মাহবুব নামে এক গ্রাহক ৫৫ হাজার টাকা তুলতে গেলে ব্যাংকের কর্মকর্তারা তাকে বলেন, ‘এত টাকা নেই।’ টাকা না থাকার কারণ জানতে চাইলে কর্মকর্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে ব্যাংকে টাকার সংকট রয়েছে।’ প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন তারা।
তারও আগে হৃদরোগী ছমির মিয়া চিকিৎসার জন্য ব্যাংকে টাকা তুলতে যান। তাকে বলা হয়, ১০ হাজার টাকার বেশি তোলা যাবে না। আবু রায়হান নামে এক শিক্ষার্থী জানান, তিনি তাদের পরিবারের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা তুলেছেন প্রতিদিন ১০ হাজার টাকা করে। তুলতে অনেক সময় লেগেছে।
আইসিবি ইসলামিক ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন বলেন, ‘হেড অফিস দুই মাস ধরে বলছে, আমার শাখায় প্রয়োজনীয় টাকা পাঠানো হবে। কিন্তু পাচ্ছি না। আমার এখানে কাস্টমার আছেন প্রায় ৪০০ জন। কিন্তু টাকা নেই। গ্রাহকরা টাকার জন্য মা-বাপ তুলে গালাগালি করছে।’
তিনি বলেন, ‘হেড অফিস থেকে বলা হয়েছে, বিএফটিএন করতে, তারা আমাদের ৫ লাখ টাকা দেবেন। কিন্তু রাত ১২টা পর্যন্ত টাকা দেওয়া হয়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি ব্যাংক খুলব না। ব্যাংক খুলে গ্রাহকদের মার খাব নাকি! গ্রাহকদের টাকা তারা (হেড অফিস) নিয়ে নিলেন।’
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ শফিক বিন আবদুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা পরিস্থিতির বিষয়ে অবগত আছি। আমাদের ব্যাংকে এখন ৫০ কোটি টাকাও নেই, আমরা অস্বস্তিতে আছি, আমাদের টাকা দরকার। সাপোর্ট, ফান্ড ও সময় পেলে আমরা স্বাভাবিকতায় ফিরতে পারব বলে আশাবাদী।’
আইসিবি ইসলামিক ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পর্যালোচনায় দেখা গেছে, গত ডিসেম্বর শেষে ব্যাংকটির ঋণের স্থিতি ছিল ৭৯০ কোটি টাকা, এর ৬৬৮ কোটি ৭৯ লাখ টাকাই খেলাপি। এটি মোট বিতরণ করা ঋণের প্রায় ৮৭ শতাংশ। ব্যাংকটি নগদ অর্থের সংকটে রয়েছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ ঋণাত্মক ১ টাকা ৪০ পয়সা। বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে এর প্রভাব পড়তে পারে ভালো ব্যাংকগুলোর ওপর।
পর্যালোচনায় দেখা যায়, ব্যাংকটি ঋণ দিয়ে যে আয় করে তার চেয়ে অনেক বেশি ব্যয় করে আমানতের মুনাফা পরিশোধে। ফলে লোকসানে থাকে ব্যাংকটি।
২০২৩ সালে ব্যাংকটির নিট লোকসান হয় ৫৬ কোটি টাকারও বেশি, যা আগের বছরে ছিল ২৫ কোটি টাকা। এখন ব্যাংকটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৯ কোটি টাকা।
২০২২ সালে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. রজব আলীকে পর্যবেক্ষক হিসেবে আইসিবি ইসলামিক ব্যাংকে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের নিয়োজিত পর্যবেক্ষক থাকা সত্ত্বেও ব্যাংকটির এ দশা হয়েছে। কোনো উন্নতি হয়নি।
রজব আলী গণমাধ্যমকে বলেন, ‘অবজারভারের মূল কাজ হচ্ছে তিন মাস পরপর তাদের যে বোর্ড মিটিং হয় সেখানে তারা নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে কি না, তা দেখা। আমাদের আর কিছু করণীয় নেই। তবে ব্যাংকটির অবস্থা ভালো নয়। এটা আমাদের ডস ও বিআরপিডি মনিটর করছে। ব্যাংকটিতে যে অবস্থা চলছে, তার বিষয়ে তারা কী সিদ্ধান্ত নিয়েছে আমার জানা নেই।’
ব্যাংকটির শুরু ‘আল-বারাকাহ ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ নামে। এরপর নাম হয় ‘ওরিয়েন্টাল ব্যাংক’, এখন ‘আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড’। সুদমুক্ত শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ১৯৮৭ সালের ২০ মে ‘আল-বারাকাহ ব্যাংক বাংলাদেশ লিমিটেড’-এর কার্যক্রম শুরু।
এরপর ২০০৪ সালে মালিকানা পরিবর্তন হয়। ২০০৬ সালে সীমাহীন ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে ব্যাংকটিতে। ভুয়া নথি আর মিথ্যা তথ্য দিয়ে তৎকালীন উদ্যোক্তারা হাতিয়ে নেন প্রায় ৬০০ কোটি টাকা। চলে নজিরবিহীন লুটপাট। ফলে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। শৃঙ্খলা ফেরাতে সেখানে প্রশাসক বসায় বাংলাদেশ ব্যাংক। নতুন করে পুনর্গঠন করতে হয় ব্যাংকটিকে। বিক্রি করা হয় বিদেশি একটি গ্রুপের কাছে।
২০০৮ সালে নাম পরিবর্তন করে ‘আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড’ রাখা হয়। তারপরও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকটি। আর্থিক অবস্থারও উন্নতি হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, আমানতকারীদের টাকা দিতে না পারলে ব্যাংক বন্ধ করে দেওয়া উচিত। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের উচিত দুর্বল ব্যাংক বন্ধ করে দেওয়া। গ্রাহকরা হা-হুতাশ করলে এর একটা প্রভাব ভালো ব্যাংকগুলোতে পড়বে।
কেন এ অবস্থা হবে? এটা দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক এর দায় এড়াতে পারে না। কিন্তু তারা দায় এড়িয়ে চলছে। বিনিয়োগকারীদের সতর্ক হতে হবে। গ্রাহকদের জানানো উচিত তারা যেন এসব ব্যাংকে টাকা না রাখে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘ডিপোজিটরদের টাকা দিতে না পারলে ব্যাংকের অস্তিত্ব রাখাই উচিত নয়। বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংকের ভালোভাবে দেখা উচিত। ব্যাংক খাতে মানুষের আস্থা কমে যাওয়ার শঙ্কা রয়েছে।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, আইসিবি ইসলামিক ব্যাংকের একটা আইনি জটিলতা আছে, তাদের শেয়ার নিয়ে আদালতের একটা অবজারবেশন আছে। এজন্য রিস্ট্রাকচারিংটা তারা করতে পারছে না।
তিনি বলেন, তারা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে যে টাকা পাবে, তা ফেরত পাওয়ার একটা প্রক্রিয়া চলছে। আমরাও কথা বলেছি।
শেয়ারনিউজ, ২৫ মে ২০২৪
পাঠকের মতামত:
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ













