যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জা বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক : হিউস্টনে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৬ রানে হেরে সিরিজ খোয়ানোটা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের চূড়ান্ত লজ্জাজনক মুহূর্তের একটি। অপেশাদার, অভিবাসী খেলোয়াড়দের নিয়ে গড়া একটা দল হারিয়ে দিল ২৪ বছর ধরে টেস্ট খেলা পুরোদস্তুর পেশাদার এবং দেশের গন্ডিতে ঈর্ষণীয় তারকাখ্যাতি পেয়ে আসা দলটাকে।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করে হেরেছিল, এবার পরে ব্যাটিং করে হেরে দেখিয়ে দিল যে সবরকমভাবেই তারা হারতে প্রস্তুত।
বৃহস্পতিবার, দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে লিটন দাস ছিলেন না; তানজিদ হাসান তামিম এসেছেন তার জায়গায়। তাতেও উদ্বোধনী জুটিতে ভালো শুরু বা পাওয়ার প্লেতে ভালো রান, কিছুই দেখা যায়নি।
২০ ওভারে ১৪৫ রান তাড়া করতে গিয়ে দলের অভিজ্ঞতম দুই ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছরের মতো সময় কাটিয়ে দেওয়া সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ যেভাবে ব্যাট করলেন, তাতে মনে হতে পারে তারাও নবীনের দলে।
অথচ একই ম্যাচে যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল যেভাবে ইনিংসের সূচনায় নেমে ১৯তম ওভার পর্যন্ত একটা প্রান্ত আগলে রেখে দলের ইনিংসটাকে এক সুতোয় বাঁধলেন, তাতে মনেই হলো না এ ক্রিকেটারটি মাত্র ২৪তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেছেন।
প্রথমে ব্যাট করে যুক্তরাষ্ট্র। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান। শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেন প্রত্যেকে মিলে ২ উইকেট করে ভাগ করে নিয়েছেন। মোনাক প্যাটেলের ৩৮ বলে ৪২ রানই সর্বোচ্চ মার্কিনিদের ইনিংসে।
জবাবে শূন্য রানে সৌম্যর বিদায়, যখন দলের রান মাত্র ১। শান্তর সঙ্গে তানজিদ তামিম ৩০ রানের জুটি গড়ে বিপদটা সামাল দিলেও মূলত শান্তর রান আউটেই বদলে যায় ম্যাচের রঙ। ৩৭ বলে ৪৮ রান জুড়ে খেলাটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছিল শান্ত-হৃদয়ের জুটি।
কিন্তু এমন সময়ই সর্বনাশা রান আউট, দিকভ্রান্তের মতো শান্তের দৌড় আর কোরে অ্যান্ডারসনের বুদ্ধিদীপ্ত ভ‚মিকা। বল না ছুড়ে নিজেই বল নিয়ে দৌড়ে গিয়ে স্টাম্প ভাঙা। পেসারের বলে কাট-শটে সাকিবের বিদায়, দলের বিপর্যয়ের মুখে বোল্ড হয়ে মাহমুদউল্লাহর বিপদ বাড়িয়ে তোলেন।
ম্যাচসেরা হয়েছেন ২৫ রানে ৩ উইকেট নেয়া আলি খান। প্রায়ই বিপিএলে প্লেয়ার ড্রাফটে বিদেশি খেলোয়াড় তালিকায় তার নাম থাকে এবং তিনি অবিক্রিত থাকেন। একটা মৌসুম খুব সম্ভবত খুলনা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন।
বাংলাদেশের হয়ে আইপিএলে শেখার কিছু অবশিষ্ট না থাকা বোলার এই শৌখিন মার্কিনিদের যতটা না নাজেহাল করেছেন, আলি খান তার চেয়ে বেশি করে গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশ দলকে।
শেষটায় রিশাদ হোসেন যখন শর্ট বলে বাউন্ডারি মেরে বেশ একটা নাটকীয়তার জন্ম দিলেন, পরের বলটাতেই রিশাদ হলেন কট বিহাইন্ড। ১৯.৩ ওভারে ১৩৮ রানে অলআউট হল বাংলাদেশ, ম্যাচটা হেরে গেল ৬ রানে।
সিরিজটাও হেরে গেল ২-০ ব্যবধানে। বিশ্বকাপের আগে যে হারটা লজ্জার এবং আতঙ্কেরও।
শেয়ারনিউজ, ২৪ মে ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





