জীবনের শেষ বক্তব্যে যা বলেছিলেন ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক : একটি উদ্বোধন অনুষ্ঠান শেষে ফেরার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয়েছেন প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। তার সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যরাও বেঁচে নেই। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন রাইসি। খবর আইআরএনএর
প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজান ও ইরানের মধ্যে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তারা। ওই উদ্বোধন অনুষ্ঠানে জীবনের শেষ বক্তব্য দেন রাইসি।
সেখানে তিনি বলেন, এই মুহূর্তে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন। কোনো সন্দেহ নেই যে, আজারবাইজান ও ইরানের জনগণ তাদের ফিলিস্তিনি ভাইদের পাশে রয়েছে। একই সাথে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ়। তবে এ বিষয়ে ইসলামী দেশগুলোর ঘুম ভাঙতে হবে।
তিনি আরও বলেন, তাদের উচিত নির্যাতিত ভাইদের জন্য এগিয়ে আসা। অন্যথায় হাতেগোনা দুই একটি দেশ দানবীয় শক্তির বিরুদ্ধে লড়তে পারবে না।
রাইসি বলেন, আজারবাইজানের সাথে আমাদের সম্পর্কটা শুধু প্রতিবেশীর নয়, বরং আত্মীয়তার মতো। দুই দেশের মধ্যকার এই সম্পর্ক এবং সংযোগের ভিত্তি নিহিত আমাদের উভয়ের একক ও অভিন্ন বিশ্বাসের মধ্যে।
এসময় আজারবাইজানের সমর্থনে তিনি বলেন, দুটি মুসলিম দেশের মধ্যকার সম্পর্ককে ইরান সবসময়ই গুরুত্বের সাথে দেখেছে। সংঘাতময় নাগর্নো-কারাবাখ যে আজারবাইজানের অংশ, একেবারে প্রথম দিকেই বিষয়টি সমর্থন করেছিল তেহরান।
আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বরাবরই এই সমর্থনের কথা উল্লেখ করে এসেছেন। কারণ, আমরা আজারবাইজানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় বিশ্বাস করি।
তিনি বলেন, আরাস করিডোর আমাদের উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আশা করছি, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই প্রকল্পের কাজ শেষ হবে। ইরান ও আজারবাইজানের জন্য এই করিডোর কৌশলগত একটি রাস্তা।
আমরা মনে করি, দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে এই করিডোর খুবই জরুরি।
আঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক সহযোগিতা দৃঢ় করা নিয়ে রাইসি তার পরিকল্পনা পুনঃব্যক্ত করে বলেন, আমরা কেবল ইরান ও আজারবাইজানের মধ্যেই সহযোগিতা অব্যাহত রাখব না। বরং আঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক সহযোগিতাও অব্যাহত রাখব।
তেহরান ও বাকু যেসব সংস্থার সদস্য সেখানে একে অন্যকে সমর্থন দেওয়ার বিষয়েও ঐকমত্যে পৌঁছেছে। বিশ্ব আজ যেসব সমস্যায় জর্জড়িত, সেগুলো দূরকরণে দুই দেশের এই যৌথ পদক্ষেপ।
শেয়ারনিউজ, ২১ মে ২০২৪
পাঠকের মতামত:
- মাত্র ১৫ টাকায় ৩০ কেজি চাল! সরকারের বড় ঘোষণা
- ব্যক্তিগত মন্তব্যের জবাবে মুখ খুললেন রাশেদ খান
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- ক্রেডিট কার্ডে খরচ করলেই কক্সবাজারে ফ্রি থাকার সুযোগ!
- স্বর্ণের বাজারে নতুন ধাক্কা! আজকের সর্বশেষ দাম দেখে নিন
- যে কক্ষের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তে মিলল নতুন তথ্য
- ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল
- হাসানাত আব্দুল্লাহর বাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ
- নতুন মেশিন ও রুফটপ সোলার প্রকল্পে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- নতুন সুবিধা আনল উবার, বদলে যাচ্ছে আয়ের নিয়ম
- জর্দার কৌটা খুলতেই মিলল স্বর্ণ, যা করলেন স্টুয়ার্ড গার্ড
- আয়নাঘর নিয়ে বিতর্কের অবসান, যা বললেন তাজুল ইসলাম
- চাকরি হারানো কর্মীদের অভিযোগের জবাব দিলো ডিএসই
- ৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম
- অর্ধবার্ষিকে মুনাফায় বড় উল্লম্ফন সিটি ব্যাংকের
- কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী
- ১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা
- ইউটিউব ভিডিওর তথ্য উড়িয়ে দিল ড্যাফোডিল কম্পিউটার্স
- সূচকে মিশ্র চিত্র, তবে লেনদেন ও দর বৃদ্ধিতে ইতিবাচক শেয়ারবাজার
- নির্বাহী পরিচালকদের ক্ষমতা বাড়িয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন ছবির সঙ্গে রহস্যময় বার্তা শাবনূরের
- এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন সাবেক বিকেএমইএ সভাপতি
- এফবিসিসিআইতে নতুন প্রশাসক, দায়িত্ব নিলেন ফজলুল হক
- তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে ঘিরে তুমুল বিতর্ক
- ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক
- হঠাৎ দেশজুড়ে সতর্কতা জারি, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুবাই কারামুক্তির পর নতুন গন্তব্য খুঁজছেন বেনজীর
- বছরের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা আসছে
- ০২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিদেশে থাকলেও হারাবেন না উত্তরাধিকার অধিকার, জানুন আইন
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যবসায়ী
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- ডেল্টা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের পথে সরকার, আসছে নতুন আইন
- সোনালী লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- দক্ষিণখানের ডেন্টিস্ট হত্যা মামলায় নতুন মোড়
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- "দেশের ভবিষ্যতের চেয়েও আপনার গায়ের চামড়া বেশি উজ্জ্বল"
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর













