পদ্মা সেতু প্রকল্পে হাজার কোটি টাকা বেশি চায় ঠিকাদার
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনের কাজে আরও এক হাজার কোটি টাকা চায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তির চেয়ে বেশি কাজ হয়েছে দাবি করে সেতু বিভাগের কাছে এই টাকা চেয়েছে ঠিকাদার। সেতু বিভাগ অতিরিক্ত ৬০০ কোটি টাকা দিতে চায়। বর্তমানে নদীশাসনের কাজ করছে চীনা ঠিকাদার সিনোহাইড্রো কর্পোরেশন।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে নদী ব্যবস্থাপনায় ব্যয় বাড়ানো হয়েছিল ১ হাজার ৫০০ কোটি টাকা। চুক্তির বাইরে বাড়তি কাজসহ অন্যান্য খরচ দেখিয়ে ব্যয় বৃদ্ধিকে ঠিকাদারি ভাষায় ‘ভেরিয়েশন’ বলা হয়।
সেতু বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ভেরিয়েশন মানে চুক্তির চেয়ে বেশি কাজ করেছে ঠিকাদার। ঠিকাদারি কাজে এ ক্ষেত্রে বাড়তি সুবিধা নেওয়ার সুযোগ থাকে। কারণ, অনেক সময় প্রকৃত কাজ না করে বাড়তি টাকা যোগসাজশে তুলে নেন ঠিকাদার।
গত বছরের এপ্রিলে প্রকল্পের প্রস্তাব সংশোধনের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা। যে কারণে নদীশাসনে ব্যয় বাড়লেও পুরো প্রকল্পের ব্যয় বাড়বে না। এর মধ্যে ‘ভ্যারিয়েশন’ হতে পারে ভেবে বাড়তি টাকা রাখা হয়েছে।
সেতুর দুই প্রান্তে নদীশাসনে ২০১৪ সালের নভেম্বরে সিনোহাইড্রোকে ৮ হাজার ৭০৮ কোটি টাকায় নিয়োগ দিয়েছিল সেতু বিভাগ। সেতু বিভাগ বলছে, পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনের কাজে বিশ্ব রেকর্ড হয়েছে। একক চুক্তির আওতায় এর চেয়ে বেশি টাকায় নদীশাসনের জন্য কোনো ঠিকাদার নিয়োগ করা হয়নি।
সেতু বিভাগ আরো বলছে, গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৫৮৬ কোটি টাকা। নতুন করে ৬০০ কোটি টাকা যোগ হলে এ কাজের ব্যয় দাঁড়াবে ১০ হাজার ১৮৬ কোটি টাকা।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুতে যানবাহনের চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সেতু দিয়ে পুরোদমে যানবাহন চলছে। সেতুর টোল থেকে আয়ের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। কিন্তু সেতু চালুর সময় নদীশাসনের কাজ কিছু বাকি ছিল। আগামী জুনে নদীশাসনসহ পদ্মা সেতু প্রকল্পের সম্পূর্ণ কাজের মেয়াদ শেষ হচ্ছে।
এর মধ্যে ঠিকাদারের চাওয়া মেনে বাড়তি বরাদ্দের বিষয়ে পরিকল্পনা কমিশন ও সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে তৎপরতা শুরু করেছে সেতু বিভাগ।
গত ২৮ এপ্রিল সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন এ বিষয়ে পরিকল্পনা কমিশনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন।
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নদীশাসনে ব্যয় বাড়লেও পুরো প্রকল্পের ব্যয় বাড়বে না।
কারণ হিসেবে তিনি বলেন, গত বছরের এপ্রিলে প্রকল্পের প্রস্তাব সংশোধনের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা। এর মধ্যে ‘ভেরিয়েশন’ হতে পারে ভেবে বাড়তি টাকা রাখা হয়েছে।
সেতু বিভাগ সূত্র বলছে, সর্বশেষ সংশোধনীতে প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে যাওয়ার পরও পণ্যের মূল্যবৃদ্ধি এবং বাড়তি কাজ করা লাগতে পারে ধরে নিয়ে ১ হাজার কোটি টাকা রাখা হয়। এখন সেই টাকা থেকে নদীশাসনে ঠিকাদারের দাবি মেটানো হবে। এর জন্য সরকারের অনুমোদন লাগবে।
পদ্মা সেতুর জন্য নদীশাসন করা হয়েছে মোট ১২.৯২ কিলোমিটার। এর মধ্যে মা.ওয়া প্রান্তে ১৮৪ ও জাজিরা প্রান্তে ১১.০৮ কিলোমিটার নদীশাসন করা হয়।
সেতু বিভাগ সূত্র জানিয়েছে, গত বছর প্রকল্প প্রস্তাব সংশোধন করার সময় দেখা গেছে, নদীশাসনের মূল কাজের ব্যয় ৯৬২ কোটি টাকা কমেছে। যদিও তখন চুক্তির বাইরের কাজের জন্য ব্যয় বেড়েছিল।
এবার বাড়তি কাজের যে ব্যয়ের কথা বলা হচ্ছে, তার বেশির ভাগ চীনা ঠিকাদার নিজে করেনি। তারা প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই সহঠিকাদার (সাবকন্ট্রাক্টর) নিয়োগ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সহঠিকাদারের মধ্যে অন্যতম ছিল মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। প্রতিষ্ঠানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘বালিশ–কাণ্ড’ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের ছাদধসের ঘটনায় আলোচিত।
সেতু বিভাগ সূত্র বলছে, গত সেপ্টেম্বরে ৫০০ কোটি টাকার বেশি ব্যয় বেড়েছে ডলারের মূল্য এবং ভ্যাট ও করহার বৃদ্ধির কারণে। এর বাইরে চুক্তি অনুসারে চার বছরে নদীশাসনের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু বাড়তি সময় লাগে সাড়ে চার বছরের বেশি। এ সময় পণ্যের মূল্যবৃদ্ধি ও পরামর্শকের বেতন-ভাতার জন্যও বাড়তি ব্যয় করতে হয়।
আবার সেতুর টোল প্লাজা, সমীক্ষার জন্য নৌযান ক্রয়, অপটিক্যাল ফাইবার বসানোসহ নানা কেনাকাটা করা হয় নদীশাসনের অধীনে। করোনা মহামারিতে বিদেশ থেকে কর্মী আসতে পারেননি, এ ক্ষতিও ব্যয় হিসেবে এসেছে। এ ছাড়া বিভিন্ন সময়ে বন্যা ও নদীর স্রোতের কারণে নদীশাসনে বাড়তি খরচ দেখায় ঠিকাদার।
চুক্তি অনুসারে, সিনোহাইড্রো করপোরেশনকে চুক্তি মূল্যের প্রায় ৭০ শতাংশ ডলারে পরিশোধ করতে হচ্ছে। বাকি ৩০ শতাংশ টাকায় পরিশোধ করা হচ্ছে।
প্রকল্পের মোট ব্যয়
পদ্মা সেতু প্রকল্পটি প্রথম অনুমোদন পায় ২০০৭ সালের আগস্ট মাসে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ১৬২ কোটি টাকা। ২০১৫ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। ২০১১ সালের জুন মাসে ব্যয় বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৫০৭ কোটি টাকা।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ২৯ হাজার ৭৯৩ কোটি টাকা নির্ধারণ করে সরকার। সেতুর কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয় ২০১৮ সাল।
২০১৮ সালের জুনে বাড়তি জমি ক্রয়ের জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় বাড়ে এবং বিশেষ অনুমোদন দিয়ে ব্যয় দাঁড়ায় ৩০ হাজার ৯৩ কোটি টাকা। সর্বশেষ গত বছর ব্যয় ৩২ হাজার ৬০৫ কোটি টাকা নির্ধারণ করা হয়।
নদীশাসনে বাড়তি ব্যয়ের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বড় প্রকল্প বিষয়ে বিশেষজ্ঞ সামছুল হক গতকাল শুক্রবার গণমাধ্যমকে বলেন, পদ্মার মতো নদীশাসনের কাজ জটিল। তবে প্রায় ১৭ শতাংশ ‘ভেরিয়েশন’ বেশি।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বড় প্রকল্পগুলোতে বড় ‘ভেরিয়েশনের’ একটা প্রবণতা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় কাজ যুক্ত করে ব্যয় বাড়ানো হয়। এসব কাজ সম্পন্ন করা হয় রাজনৈতিকভাবে প্রভাব রাখে, এমন সহঠিকাদারের মাধ্যমে। ফলে প্রকল্পের ব্যয় বাড়ে, কাজের মানও খারাপ হয়।
এ বিষয়ে সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) আরও দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ আছে।
শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













