আবারও আসছে কালোটাকা সাদা করার সুযোগ
নিজস্ব প্রতিবেদক : আবারও সাধারণ ক্ষমার (ট্যাক্স অ্যামনেস্টি) আওতায় কালোটাকা বা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে। তবে এবছর আগের চাইতে বেশি আয়কর দিতে হবে। আগে ছিল কর ১০ শতাংশ, আগামীতে দিতে হবে ১৫ শতাংশ। এই পদ্ধতিতে টাকা বৈধ করলে সরকারের অন্য কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না।
অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট চূড়ান্ত করতে এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে মঙ্গলবার সকালে একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে। অর্থমন্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় জুম বৈঠকে অংশ নেন। বৈঠেকে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান উপস্থিত ছিলেন। এনবিআরের পক্ষে বৈঠকে আয়কর, ভ্যাট ও শুল্কনীতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, প্রতিবারের ন্যায় এবারও বৈঠকে প্রধানমন্ত্রী জনগুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। আগামী বাজেটে করমুক্ত আয়ের সীমা, করপোরেট কর, কালোটাকা, এমপিদের গাড়িতে শুল্কারোপ ও মোবাইল ফোনে কথা বলায় সম্পূরক শুল্কের বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। বাজেটে করমুক্ত আয়ের সীমা না বাড়ানো, শর্তসাপেক্ষে আড়াই শতাংশ করপোরেট কর কমছে, এমপিদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি বাতিল এবং কালোটাকা সাদা করতে ট্যাক্স অ্যামনেস্টি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন।
এনবিআর সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংক আমানত প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। একইসঙ্গে বর্গমিটার প্রতি নির্দিষ্ট হারে কর দিয়ে প্লট-ফ্ল্যাট প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। এ সুযোগ কাজে লাগিয়ে তখন ১১ হাজার ৮৫৯ জন করদাতা কালোটাকা সাদা করেন। এর মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ করেন ২৮৬ জন, জমিতে এক হাজার ৬৪৫ জন, ফ্ল্যাটে দুই হাজার ৮৭৩ জন এবং নগদ অর্থ প্রদর্শন করেছেন সাত হাজার ৫৫ জন। এরপরের বছর কালোটাকা সাদা করার সাড়া না পাওয়ায় এ সুবিধা বাতিল করা হয়েছে।
সূত্র জানায়, আগামী বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংক আমানত প্রদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে। মূলত কালোটাকাকে অর্থনীতির মূল ধারায় আনতে এ উদ্যোগ থাকছে। এক্ষেত্রে আগের মতোই অ্যামনেস্টি সুবিধা থাকছে। অর্থাৎ সরকারের অন্য কোনো সংস্থা এই বিষয়ে প্রশ্ন করতে পারবে না।
কালোটাকার ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, স্বাধীনতার পর থেকে নানাভাবেই কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। মূলত কালোটাকাকে অর্থনীতির মূল ধারায় আনতে এ সুযোগ দেওয়া হয়। ৭১-৭৫ সাল পর্যন্ত দুই কোটি ২৫ লাখ টাকা সাদা করা হয়েছে। সেখান থেকে তৎকালীন সময়ে সরকার মাত্র ১৯ লাখ টাকা আয়কর পায়। পরে এই সুবিধা বহাল থাকায় প্রতিবছরই কালোটাকা সাদা করার অঙ্ক বাড়তে থাকে। ৭৬-৮০ সাল পর্যন্ত ৫০ কোটি ৭৬ লাখ টাকা সাদা করা হয়, সরকার আয়কর পায় ৮১ লাখ টাকা। ৮১-৯০ পর্যন্ত ৪৫ কোটি টাকা সাদা হয়, সরকার আয়কর পায় চার কোটি ৫৯ লাখ টাকা।
এনবিআর জানিয়েছে, ৯১-৯৬ পর্যন্ত ১৫০ কোটি টাকা সাদা হয়, আয়কর আদায় হয় ১৫ কোটি টাকা। এরপর ধারাবাহিকভাবে কালোটাকার অঙ্ক বাড়তে থাকে। ১৯৯৭-২০০০ পর্যন্ত এক লাফে ৯৫০ কোটি টাকা সাদা হয়, আয়কর আদায় হয় ১৪১ কোটি টাকা।
পরের ৭ বছর অর্থাৎ ২০০১-০৭ পর্যন্ত ৮২৭ কোটি টাকা, ২০০৭-০৯ পর্যন্ত এক হাজার ৬৮২ কোটি টাকা, ২০০৯-১৩ পর্যন্ত এক হাজার ৮০৫ কোটি টাকা ও ২০১৩-২০ পর্যন্ত ১১ হাজার ১০৭ কোটি টাকা মূল ধারার অর্থনীতিতে প্রবেশ করে। এ থেকে সরকার রাজস্ব পায় যথাক্রমে ১০২ কোটি, ৯১১ কোটি, ২৩০ কোটি ও এক হাজার ৭৩ কোটি টাকা।
শেয়ারনিউজ, ১৫ মে ২০২৪
পাঠকের মতামত:
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা










