এয়ারবাসের ৪ উড়োজাহাজ কিনতে তাগাদা দিতে পারে ব্রিটেন
নিজস্ব প্রতিবেদক : ইউরোপীয় কোম্পানি এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। এর মধ্যে ব্রিটেন থেকে চারটি বিমান কেনার প্রস্তাব দিয়েছে দেশটি। ব্রিটেনের প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। চলমান আলোচনায় গতি আনতে ঢাকাকে তাগাদা দেবে ব্রিটেন।
মঙ্গলবার (০৭ মে) দুই দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটেনের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান।
জানা গেছে, এক বছর ব্যবধানে দ্বিতীয় দফায় ঢাকা সফরে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে বৈঠক করে দেশটি থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি তুলবেন ট্রিভেলিয়ান।
কূটনৈতিক সূত্র বলছে, চতুর্থ মেয়াদে শেখ হাসিনা সরকার গঠনের পর ব্রিটেন থেকে প্রথম কোনো মন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর। আর আইপিএস বিষয়ক প্রতিমন্ত্রীর এটি এক বছর ব্যবধানে দ্বিতীয় দফায় ঢাকা সফর হতে যাচ্ছে।
তার সফরে জলবায়ু অর্থায়ন বা রোহিঙ্গাদের সহায়তার প্রসঙ্গ আলোচনায় থাকলেও মূল ফোকাস হবে এয়ারবাস কেনার বিষয়টি। এয়ারবাস থেকে চারটি উড়োজাহাজ বিক্রির বিষয়ে চলমান আলোচনায় গতি আনতে তাগাদা দেবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।
সূত্র জানায়, ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে (সেপ্টেম্বর, ২০২৩) এয়ারবাস থেকে বাংলাদেশের ১০টি উড়োজাহাজ কেনার কথা হয়েছে। ব্রিটেন বাংলাদেশের কাছে চারটি উড়োজাহাজ বিক্রি করতে চায়।
ব্রিটিশ প্রতিমন্ত্রী উড়োজাহাজটি নিয়ে বেশি কথা বলবেন। এয়ারবাস একটা ফোকাস হবে। উড়োজাহাজ কেনার বিষয়ে আমাদের এক ধরনের সমঝোতা আছে। ওটার ফলোআপ হতে পারে। এগুলো নিয়ে আলাপ হবে। ওরা উড়োজাহাজ কেনার বিষয়ে তাগাদা দিতে পারে।
গত বছরের মে মাসের শুরুতে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয় বিমানের পরিচালনা পর্ষদ। এর দিন দুয়েকের মাথায় লন্ডনে ‘অ্যাভিয়েশন পার্টনারশিপ’ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে যৌথ কমিউনিক স্বাক্ষরিত হয়। এর মধ্যে এয়ারবাস থেকে যাত্রী ও কার্গো বিমান বা উড়োজাহাজ ক্রয় অন্তর্ভুক্ত রয়েছে।
পরবর্তী চার মাসের মাথায় সেপ্টেম্বরে (২০২৩) বাংলাদেশ সফর করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার সফরে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
গত জানুয়ারির শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই এবং জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টার।
দুই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, দেশের অর্থনীতি সায় দিলে ইউরোপীয় কোম্পানি এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ প্রতিমন্ত্রী ৭-৯ মে ঢাকা সফর করবেন। সফরের শুরুর দিন তার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এবং শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। পরদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া, ঢাকা সফরকালে ট্রিভেলিয়ান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করবেন।
এদিকে, প্রতিমন্ত্রী ট্রিভেলিয়ানের সফর নিয়ে ঢাকার ব্রিটিশ হাইকমিশন বলছে, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসে প্রতিমন্ত্রী দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বারোপ করবেন। তার সফরের মধ্য দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে অভিবাসন, অর্থনৈতিক সংস্কার এবং নিরাপত্তার মতো ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়বে।
প্রতিমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় আলোচনায় ব্রিটেন-বাংলাদেশ অভিবাসন খাতে সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়ে আলোচনার কথা রয়েছে।
ট্রেভেলিয়ান ঢাকা সফরের সময় মন্ত্রী, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। গণতন্ত্র ও মানবাধিকার যে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও সমৃদ্ধির ভিত্তি, তা তিনি আলোচনায় তুলে ধরবেন।
তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার কর্মকাণ্ডে তরুণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে ব্রিটেনের নতুন সহায়তার ঘোষণা করবেন।
এ বিষয়ে ঢাকার এক জ্যৈষ্ঠ কূটনীতিক বলেন, ব্রিটিশ প্রতিমন্ত্রী ট্রিভেলিয়ান খুব একটা এজেন্ডাভিত্তিক কথা বলবেন বিষয়টি এমন নয়। জলবায়ু পরিবর্তনে অর্থায়ন, রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা আসতে পারে। তবে, এয়ারবাসটা একটা ফোকাস হতে পারে।
প্রসঙ্গত, গত বছরের মার্চে বাংলাদেশ সফর করেছিলেন অ্যান-মারি ট্রিভেলিয়ান।
শেয়ারনিউজ, ০৯ মে ২০২৪
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













