বিয়ের কয়েকদিন আগে কনে জানলেন তিনি ছেলে
আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন পর বিয়ে। এদিকে, একজন ২৭ বছর বয়সী চীনা মহিলা আবিষ্কার করলেন যে তিনি আসলে জন্মগতভাবে একজন ছেলে! সাউথ চায়না মর্নিং পোস্ট সোমবার লি ইউয়ান ছদ্মনাম ব্যবহার করে মহিলার সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েকে সামনে রেখে চিকিৎসকের কাছে মেডিকেল চেক-আপের জন্য গিয়েছিলেন লি। কারণ তাঁর মাসিক হচ্ছিল না। এর আগে ১৮ বছর বয়সেই প্রথমবারের মতো তাঁর অস্বাভাবিক হরমোনের মাত্রা এবং ডিম্বাশয়ের ব্যর্থতা ধরা পড়েছিল।
সেই সময় চিকিৎসকেরা লিকে একটি ক্রোমোজম পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দিয়েছিলেন। তবে লি এবং তাঁর পরিবার এই পরামর্শ উপেক্ষা করেছিল। কিন্তু এবার চিকিৎসকের কাছে গিয়ে চাঞ্চল্যকর সত্যের মুখোমুখি হলেন লি।
চিকিৎসকেরা এবার লির শরীরে একটি অণ্ডকোষ আবিষ্কার করেছেন। তবে এই অণ্ডকোষ শরীরের বাইরে ছিল না, এটি ছিল লির পেটের ভেতরে। এই ধরনের শারীরিক অবস্থাকে ‘কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া’ (সিএএইচ) নামে এক বিরল ব্যাধি হিসেবে চিহ্নিত করেন চিকিৎসকেরা।
প্রতি ৫০ হাজার শিশুর মধ্যে মাত্র একজনের ক্ষেত্রে এমনটি হতে পারে।
চিকিৎসকদের একজন গাইনোকোলজিস্ট ডুয়ান জি বলেন, ‘সামাজিকভাবে লি একজন নারী। নারীর বৈশিষ্ট্য নিয়েই তিনি বেড়ে উঠেছেন। কিন্তু ক্রোমোজমগতভাবে তিনি একজন পুরুষ।’
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সত্যের মুখোমুখি হয়ে পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন লি। জন্মের পর থেকে ২৭ বছর বয়স পর্যন্ত একজন মেয়ে হয়েই তিনি ছিলেন।
চিকিৎসকেরা লির এমন পরিণতির জন্য তাঁর বাবা-মায়ের অস্বাভাবিক জিনকে চারটি সম্ভাব্য কারণের একটি হিসেবে দায়ী করেছেন।
পরীক্ষার ফলাফলে আরও জানা গেছে, প্রাথমিক চিকিৎসার অভাবে লি অস্টিওপরোসিস এবং ভিটামিন ডি-এর ঘাটতিতে ভুগছেন।
চিকিৎসকেরা লির পেটে লুকানো অণ্ডকোষটি দ্রুত অপসারণের ওপর জোর দিয়েছিলেন। কারণ এটি ক্যানসারের উচ্চ ঝুঁকি তৈরি করেছিল। পরে এপ্রিলের প্রথম সপ্তাহে লির শরীরে অস্ত্রোপচার করা হয় এবং তার পেট থেকে অণ্ডকোষ বের করা হয়।
বর্তমানে স্বাভাবিক জীবনে ফেরার জন্য লিকে নিয়মিত ফলো-আপ পরীক্ষা এবং দীর্ঘমেয়াদি হরমোন থেরাপির পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
লির জীবনের গল্পটি এখন চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন।
কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া হলো জিনগত ব্যাধিগুলোর একটি গ্রুপ, যা একজন ব্যক্তির অ্যাড্রিনাল গ্রন্থিগুলোকে প্রভাবিত করে।
এই গ্রন্থিগুলো শরীরকে সঠিকভাবে কাজ করানোর জন্য প্রয়োজনীয় হরমোন তৈরি করে। এই হরমোনের ভারসাম্যহীনতা যৌন বিকাশকেও প্রভাবিত করতে পারে।
শেয়ারনিউজ, ৮ মে ২০২৪
পাঠকের মতামত:
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













