ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

বিমানবন্দরে যাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার

২০২৪ মে ০৫ ১৭:২৩:৪৯
বিমানবন্দরে যাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা যাত্রীর পকেটে লুকানো একটি ব্যাগে দুটি সাপ খুঁজে পেয়েছেন। গত সপ্তাহে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপিএ।

মিয়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ২৬ এপ্রিল বিমানবন্দরের একটি চেক পয়েন্টে এক যাত্রীর প্যান্টের পকেটে একটি ছোট ব্যাগে দুটি সাপ পাওয়া গেছে। টিএসএ কয়েকটি ছবি প্রকাশ করেছে।

এতে দেখা গেছে, দুটি ছোট সাপ একটি ব্যাগে রয়েছে। ব্যাগটিকে দেখে সানগ্লাসের ব্যাগ মনে হয়েছে।

টিএসএ জানিয়েছে, উদ্ধার করা সাপগুলোকে ফ্লোরিডার মৎস ও বণ্যপ্রাণী সংরক্ষণ কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে