লন্ডনের টানা তিনবার মেয়র নির্বাচিত হওয়া কে এই সাদিক খান
প্রবাস ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র পদে টানা তিনবার নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন লেবার পার্টির প্রার্থী সাদিক খান। ২০১৬ সালে লন্ডনের মেয়র হিসেবে তার যাত্রা শুরু হয়। পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতিবিদ তখন থেকেই এই পদে অধিষ্ঠিত।
সাদিক খান ৮ অক্টোবর, ১৯৭০ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তার দুই বছর আগে, ১৯৬৮ সালে, তার বাবা-মা পাকিস্তান থেকে যুক্তরাজ্যে চলে আসেন। বাবা আমানুল্লাহ ছিলেন বাসচালক। মা শেহরুন দর্জির কাজ করতেন। সাত ভাই ও এক বোনের মধ্যে সাদিক পঞ্চম।
সাদিক খান ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে পড়াশোনা করেছেন। বিষয় ছিল আইন। স্নাতক শেষ করে তিনি মানবাধিকার আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। অল্প বয়সেই লেবার পার্টির রাজনীতিতে যোগ দেন।
১৯৯৪ সালে, সাদিক খান লেবার পার্টির হয়ে লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ বরোতে কাউন্সিলর নির্বাচিত হন। তখন তার বয়স ছিল মাত্র ২৪ বছর। তিনি ২০০৬ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
২০০৫ সালে তিনি যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে টুটিং এর দক্ষিণ লন্ডন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সাদিক খান স্থানীয় সরকারের সংসদীয় আন্ডার-সেক্রেটারি এবং পরে যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন যখন গর্ডন ব্রাউন ২০০৮ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।
২০১০ সালে লেবার পার্টি বিরোধী দলে গেলে তিনি ছায়া মন্ত্রিসভায় বিচার-বিষয়ক ছায়া মন্ত্রী, লর্ড চ্যান্সেলর (ছায়া অর্থমন্ত্রী) ও লন্ডন-বিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১৬ সালে, সাদিক খান লন্ডনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংসদ থেকে পদত্যাগ করেন। ওই বছরের ৯ মে তিনি কনজারভেটিভ পার্টির জেক গোল্ডস্মিথকে পরাজিত করে প্রথমবারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হন। তারপর ২০২১ সালে, সাদিক কনজারভেটিভ পার্টির সন বেইলিকে পরাজিত করে মেয়র পদে বহাল ছিলেন।
এবার তৃতীয় দফায় সাদিক খানের জয় আসন্ন জাতীয় নির্বাচনে লেবার পার্টির মনোবল বাড়িয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লন্ডনের মেয়র নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এতে দেখা যায়, সাদিক খান পেয়েছেন ১০ লাখ ৮৮ হাজার ২২৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সোসান হলে পেয়েছেন ৮ লাখ ১১ হাজার ৫১৮ ভোট। অর্থাৎ দুজনের মধ্যে প্রায় তিন লাখ ভোটের ব্যবধান।
লন্ডনের মেয়র নির্বাচনে ১৪টি আসনের মধ্যে নয়টিতে জয়ী হয়েছেন সাদিক খান। এর মধ্যে তিনি কনজারভেটিভদের হয়ে দুটি আসনে জয়ী হয়েছেন। এই নির্বাচনে ২৪ লাখ ভোট পড়েছে, যা মোট ভোটারের ৪২ দশমিক ৮ শতাংশ। গতবারের তুলনায় এবার ভোটের হার কিছুটা কম।
ব্যক্তিগত জীবনে সাদিক খানের দুই সন্তান রয়েছে। রাজনীতির পাশাপাশি তিনি খেলাধুলায়ও আগ্রহী। সাদিক খানের প্রিয় খেলা ফুটবল, ক্রিকেট এবং বক্সিং।
তিনি ২০১৪ সালে লন্ডন ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। ২০১৮ সালে সাদিক খান জনপ্রিয় সাময়িকী টাইম ম্যাগাজিনের দ্বারা বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন।
শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪
পাঠকের মতামত:
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













