জুনেই ব্যাংকের দুর্দশাগ্রস্থ সম্পদ প্রকাশ করতে হবে
নিজস্ব প্রতিবেদক : আগামী জুনের মধ্যেই আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ব্যাংক খাতে দেওয়া একটি কঠিন শর্ত বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক ব্যাংকিং ঝুঁকি মোকাবিলার রীতি ব্যাসেল-৩ এর মানদণ্ড অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোর দুর্দশাগ্রস্ত সম্পদের তথ্য প্রকাশ করতে হবে।
ওই মানদণ্ডে এ সম্পদের তথ্য প্রকাশ করলে তা অনেক বেড়ে যাবে। একই সঙ্গে ব্যাংক খাতের ঝুঁকির মাত্রা বৃদ্ধির প্রবণতাও বেরিয়ে পড়বে। এতে ব্যাংক খাত দেশের ভেতরে যেমন ইমেজ সংকটে পড়বে। তেমনি বিদেশেও প্রশ্নবিদ্ধ হবে ভাবমূর্তি।
ফলে বিশেষ করে বৈদেশিক বাণিজ্যে বা আমদানির এলসি খোলার ক্ষেত্রে বাড়তি ফি বা কমিশন নিতে হবে। এতে ব্যবসা খরচ বেড়ে যাবে।
সূত্র জানায়, আইএমএফ থেকে সরকার ৪৭০ কোটি ডলারের যে ঋণ নিয়েছে তার মধ্যে বেশ কিছু শর্ত আছে। এর মধ্যে জুনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে বাণিজ্যিক ব্যাংকগুলোর দুর্দশাগ্রস্ত সম্পদের তথ্য প্রকাশ করতে হবে। এটি সাধারণ হিসাবে করলে হবে না। ব্যাসেল-৩ এর নীতিমালার মানদণ্ড অনুযায়ী প্রকাশ করতে হবে। এখনও ওই নীতিমালার আলোকে ব্যাংকগুলোর দুর্দশাগ্রস্ত সম্পদের হিসাব তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক।
তবে এতে ওই নীতিমালা পুরোপুরি মানা হয় না। একই সঙ্গে সরাসরি ওই সম্পদের হিসাব প্রকাশও হয় না। ওই নীতিমালা মেনে আন্তর্জাতিক মানদণ্ডে দুর্দশাগ্রস্ত সম্পদের তথ্য প্রকাশ করলে তা অনেক বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন পর্যাপ্ততার তথ্য প্রকাশ করা হয় গড় ভিত্তিতে। একই সঙ্গে ব্যাংকের আয় ও ব্যয়ের তথ্যও প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ বাড়লে একদিকে প্রভিশন ঘাটতি বেড়ে যাবে। ফলে মূলধন ঘাটতিও বাড়বে। এ দুটো বাড়লে ব্যাংকগুলোর দুর্বলতা আরও বেশি করে প্রকাশ হয়ে যাবে। এতে দেশের পাশাপাশি বিদেশেও বাংলাদেশের ব্যাংকিং খাতের সার্বিক অবস্থা নিয়ে সংশয় দেখা দিতে পারে। তখন অনেক ব্যাংক বিশেষ করে বৈদেশিক এলসি খোলার তৃতীয় পক্ষীয় গ্যারান্টি আরোপ করতে পারে।
এর কারণে গ্যারান্টিদাতা ব্যাংককে বাড়তি কমিশন দিতে হবে। এতে আমদানির খরচ বেড়ে যাবে। সার্বিকভাবে ব্যবসার খরচ বেড়ে যাবে। এতে একদিকে ব্যবসায়ীরা যেমন আক্রান্ত হবেন, তেমনি পণ্যের দাম বেড়ে গিয়ে ভোক্তারাও বিপাকে পড়তে পারেন।
সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে ব্যাসেল-৩ এর মানদণ্ড অনুযায়ী ব্যাংকগুলোর ঝুঁকিপূর্ণ সম্পদের তথ্য তৈরি করছে। এর আলোকে প্রভিশন ঘাটতি ও মূলধন ঘাটতির তথ্যও তৈরি করছে।
তাদের মতে, ওই মানদণ্ডে দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ খুব বেশি বাড়বে না। দুর্দশাগ্রস্ত সম্পদের বড় অংশই হচ্ছে খেলাপি ঋণ। খেলাপি ঋণ এখন কমতে শুরু করেছে। ব্যাংকগুলোতে তদারকিও বাড়ানো হয়েছে। খেলাপি ঋণ আদায় বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কারণে দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণও কমে যাবে।
কেন্দ্রীয় ব্যাংক জুনের মধ্যেই হয়তো ওই তথ্য প্রকাশ করবে না। আইএমএফের সঙ্গে আলোচনা করে আরও একটু সময় নেওয়া হবে। এ বছরের শেষ দিকে এ তথ্য প্রকাশ করা হতে পারে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক খাতের সঠিক চিত্র প্রকাশ করা উচিত। এতে বিভ্রান্তি যেমন দূর হবে, তেমনি ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা জানা যাবে। আইএমএফের শর্তের কারণে এখন কিছু তথ্য প্রকাশ হচ্ছে। কিন্তু এটি কেন্দ্রীয় ব্যাংকের নিজ থেকেই করা উচিত।
দুর্দশাগ্রস্ত সম্পদ সম্পর্কে তিনি বলেন, ঋণ বিতরণে জালিয়াতি, নিয়ম মেনে বিতরণ না করার কারণে ব্যাংকগুলোর খেলাপি ঋণ বাড়ছে। এ কারণে দুর্দশাগ্রস্ত সম্পদ বেড়ে যাচ্ছে। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা হলে এগুলো হতো না। এখন সুশাসন প্রতিষ্ঠা ও ব্যাংকগুলোর প্রকৃত চিত্র তুলে ধরলেই বিভ্রান্তি দূর হবে।
ব্যাসেল-৩ নীতিমালার আলোকে একটি ব্যাংকের মোট ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে কমপক্ষে ১০ শতাংশ বা ৫০০ কোটি টাকা এর মধ্যে যেটি বেশি, তা ন্যূনতম মূলধন হিসাবে রাখতে হবে। এর বাইরে বাংলাদেশে প্রতিটি ব্যাংককে আপৎকালীন সুরক্ষা দিতে অতিরিক্ত আরও আড়াই শতাংশ হারে মূলধন রাখার নির্দেশনা রয়েছে। এখন ১৪টি ব্যাংক চাহিদা অনুযায়ী মূলধন রাখতে ব্যর্থ হয়েছে। কিছু ব্যাংক প্রয়োজনের তুলনায় বেশি মূলধন রেখেছে।
এর আগে আইএমএফের শর্ত অনুযায়ী গত বছরের আগস্টে কেন্দ্রীয় ব্যাংকের বার্র্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন প্রকাশ হয়। এতে তাদের শর্তে ঋণ পুনঃতফশিলের তথ্য প্রকাশ করা হয়। যা আগে হতো না। এতে ব্যাংক খাতের ভয়ংকর কিছু তথ্য প্রকাশিত হয়ে পড়ে। এর মধ্যে ছিল ২০২২ সালে ৬৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ বিশেষ ছাড় দিয়ে নবায়ন করা হয়েছে।
এর আগের বছর ২০২১ সালে নবায়ন করা হয়েছিল প্রায় ২৭ হাজার কোটি টাকা। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ নবায়ন বেড়েছিল প্রায় পৌনে তিনগুণ। এতেও খেলাপি ঋণের তথ্যে লাগাম টানা সম্ভব হয়নি।
আইএমএফের পরামর্শে এখন তিন মাস পরপর জিডিপির হিসাব প্রকাশ করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে, জিডিপির প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে। এর আগে জিডিপির হিসাব নিয়ে আইএমএফ প্রশ্ন তুলেছিল। তাদের পরামর্শে এখন মূল্যস্ফীতির হিসাবও করা হচ্ছে। ফলে মূল্যস্ফীতির হার কমছে না, বরং বাড়ছে। এর আগে পণ্যমূল্য বাড়ার পরও মূল্যস্ফীতির হার কমার নজির ছিল। এ নিয়ে আইএমএফও প্রশ্ন তুলেছিল।
তাদের শর্তে ডলারের দাম কিছুটা বাজারভিত্তিক করায় এর দাম বেড়েছে। তারা একে আরও বাজারভিত্তিক করে দাম আরও বাড়াতে বলেছে। ঋণের সুদ হারের করিডর ঘোষণা করায় এর হার বেড়ে যাচ্ছে।
এসব অভিজ্ঞতা থেকে সংশ্লিষ্টরা বলেছেন, ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদের ব্যাপারে এখনই কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক হতে হবে।
আইএমএফ বলেছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ব্যাংকগুলোর খেলাপি ঋণ ব্যাপকভাবে কমানোর পদক্ষেপ নিতে হবে। ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে বা খেলাপি ঋণের বিপরীতে পর্যাপ্ত প্রভিশন বা মূলধন রাখতে হবে। ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে প্রভিশন রাখার জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়ন করতে হবে।
ব্যাংকিং খাতের জন্য আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড দ্বারা প্রণীত আন্তর্জাতিক আর্থিক রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস) সিস্টেমস প্রণয়ন করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এতে ব্যাংকগুলোর হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরে আসবে এবং আন্তর্জাতিক মানের হবে। ব্যাংকগুলোর হিসাব ব্যবস্থাপনা নিয়ে খোদ কেন্দ্রীয় ব্যাংকই প্রশ্ন তুলেছে। কারণ তাদের হিসাবে স্বচ্ছতা নেই। এটি বাস্তবায়ন করাও চ্যালেঞ্জিং।
শেয়ারনিউজ, ২৭ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













