গাজায় গণকবরে ১৮০ মরদেহের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা শহরের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে ১৮০টি মৃতদেহ পাওয়া গেছে। ফিলিস্তিনি জরুরি পরিষেবাগুলি গণকবরটি খুঁজে পেয়েছে।
এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় ২৪ ঘণ্টায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গতকাল রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
গত কয়েক দিনে গাজায় তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেল। এর আগে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর গাজার আল–শিফা হাসপাতাল এবং বেইত লাহিয়া এলাকায় দুটি গণকবরের সন্ধান পাওয়া যায়।
স্থানীয় জরুরি সেবা বিভাগ বলেছে, ‘আমাদের দল অবশিষ্ট শহীদদের মরদেহ খুঁজে পেতে সামনের দিনগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে। কেননা, সেখানে (খান ইউনিসে) এখনো উল্লেখযোগ্যসংখ্যক শহীদের মরদেহ রয়েছে।’
এর আগে ৭ এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে ইসরায়েল সেনাদের প্রত্যাহার করে নেয়। এরপর এ গণকবরের সন্ধান পাওয়া গেল।
কয়েক মাস ধরে ইসরায়েলের বিরামহীন গোলাবর্ষণ ও তাদের সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে শহরটির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এর আগে ইসরায়েলি বাহিনী গাজা নগরীর আল–শিফা হাসপাতাল থেকে দুই সপ্তাহের অবরোধ তুলে নিলে ১৫ এপ্রিল সেখানে একটি গণকবরে ১৫টি মরদেহ পাওয়া যায়।
এসব মরদেহ ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত রোগীদের ছিল। চিকিৎসক ও স্বজনেরা মরদেহগুলো শনাক্ত করেন।
হাসপাতালের কর্মীরা বলেন, মার্চে অভিযান চালানোর সময় আল–শিফা হাসপাতালের ফটকের খুব কাছে ইসরায়েলি সেনারা এসব ব্যক্তিকে হত্যা করেন। ওই অভিযানে হাসপাতালটির বেশির ভাগ অংশই ধ্বংস হয়ে যায়।
এ ছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় একটি গণকবরে ২০টি মরদেহ পাওয়ায় যায়। আবর্জনা ও বালু দিয়ে মরদেহগুলো ঢাকা ছিল। বাসিন্দারা জানিয়েছেন, মরদেহগুলো আল–আসসাফ পরিবারের সদস্যদের।
ধারণা করা হচ্ছে, চার মাস আগে ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের সময় এই গণহত্যার ঘটনা ঘটে। এলাকায় স্থাপিত তল্লাশি চৌকি পার হওয়ার সময় এই পরিবারের সদস্যরা নিহত হন।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে আরও ৪৮ জন নিহত হয়েছে। এই নিয়ে ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৩৪ হাজার ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ













