সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে না বেসিক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ বেসরকারি সিটি ব্যাংকের সঙ্গে একীভূত না হওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৭ এপ্রিল) ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বেসিক ব্যাংকের একজন পরিচালক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একীভূত হওয়ার বিষয়ে বেসিক ব্যাংকের পরিচালকরা একমত হয়েছেন। তবে সেটি অবশ্যই কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে হতে হবে। সিটি কিংবা যে কোন বেসরকারি ব্যাংকের সঙ্গে একীভূত না হওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক বেসরকারি হয়ে যাচ্ছে এমন খবর প্রচার হওয়ার প্রেক্ষাপটে বড় ধরণের সংকট তৈরি হতে পারে এ বিষয়টি সরকারকে জানানো হবে।
সূত্র জানায়, এরইমধ্যে বড় আমানতকারীরা তাদের আমানত উত্তোলনের জন্য চাপ দিতে শুরু করেছে। বিভিন্ন কর্পোরেশন থেকেও চিঠি দেওয়া হচ্ছে। ফলে যেকোন সময় বড় ধরণের সমস্যা তৈরি হতে পারে।
এ নিয়ে ব্যাংকের কর্মীরা উদ্বিগ্ন। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়ে বেসরকারি ব্যাংকের সঙ্গে একীভূত না করার অনুরোধ করেছেন। এমন পরিস্থিতিতে ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারণেই বেসরকারি ব্যাংকের সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ।
এ প্রসঙ্গে বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জল গণমাধ্যমকে বলেন, বিভিন্ন কর্পোরেট ডিপোজিটররা তাদের আমানত উত্তোলনের জন্য চাপ দিচ্ছে। ব্যাংক একটা কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এ বিষয়টি সরকারকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, যেহেতু বেসিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তাই ব্যাংকটির যেকোন ক্ষতি রাষ্ট্রের ক্ষতির সামিল। তাই উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন আকারে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নিয়েছে বেসিক ব্যাংকের বোর্ড।
শেয়ারনিউজ, ১৮ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- সংরক্ষিত নারী আসনে ইন্টারভিউ দিলেন সাড়ে পাঁচশ’ প্রার্থী
- প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে
- ১৯ এপ্রিল এক নজরে স্বর্ণের নতুন দাম
- মক্কায় প্রবেশে নতুন শর্ত, জানুন বিস্তারিত
- তালিকাভুক্ত কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- চাকরি হারিয়ে রাস্তায় নামছে এস আলম ব্যাংক কর্মীরা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন
- বিশ্ব অর্থনীতিতে হইচই—ইরানের জব্দ সম্পদ নিয়ে বড় দাবি!
- স্ত্রীকে তালাক দিয়ে নতুন বিয়ের প্রস্তুতি, অতঃপর...
- যে পদ্ধতিতে যানজটমুক্ত হবে ঢাকা
- উত্তরা ব্যাংক সিকিউরিটিজে বাড়তি বিনিয়োগের সিদ্ধান্ত
- বিডি ল্যাম্পসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রেপ্তার ঘিরে বিতর্ক, সরকারের কাছে জবাব চায় এনসিপি
- একটি লাইনে ঝড়, তারপর নীরবতা—গুলতেকিনের সিদ্ধান্ত
- ইসরায়েলের তালিকায় বিশ্বজুড়ে ১০ ‘বিতর্কিত’ ইনফ্লুয়েন্সার
- চিফ হুইপকে ব্ল্যাকমেইল; কনটেন্ট ক্রিয়েটর গ্রে/প্তার
- শেষমেশ ক্ষমা চাইলেন রাশেদ প্রধান!
- এসএসসি ২০২৬: নতুন নিয়ম না জানলে বিপদ
- ভেনেজুয়েলায় মাদুরো আটক, ট্রাম্পকে নোবেল
- হরমুজে গুলি! ভারতীয় জাহাজ টার্গেট, উত্তেজনা চরমে
- শিরীন শারমিনের জামিন নিয়ে স্পিকারের গুরুত্বপূর্ণ বার্তা
- দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- বাড়লো জ্বালানি তেলের দাম, চাপ বাড়বে ভোক্তার
- হরমুজ প্রণালি ইস্যুতে উত্তেজনা, ট্রাম্পের সতর্কবার্তা
- পুঁজি বাড়াতে রাইট শেয়ার ইস্যু করছে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ
- মুনাফায় চমক, ডিভিডেন্ডও বেড়েছে বিএনআইসিএল’র
- আয় বাড়লেও ডিভিডেন্ডে পরিবর্তন নেই সেন্ট্রাল ইন্সুরেন্সের
- আইপিও জালিয়াতির অভিযোগে লাইসেন্স ঝুঁকিতে মার্চেন্ট ব্যাংক
- হরমুজ প্রণালী এবং তেলের যোগসূত্র যা আছে কুরআনে
- ইয়াজুজ-মাজুজের রহস্যময় প্রাচীরের অবস্থান
- দলীয় রাজনীতিতে ফেরা নিয়ে জানালেন রুমিন ফারহানা
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ‘বাংলার জয়যাত্রা’ নিয়ে নতুন আপডেট জানালেন মন্ত্রী
- কৃষক কার্ডসহ নতুন সুবিধার তালিকা প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- শেয়ারবাজার উন্নয়নে জাপানের সঙ্গে ডিবিএর কৌশলগত অংশীদারত্ব
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা অতঃপর
- হরমুজ প্রণালিতে নতুন নিয়ম—ইরানের কঠোর বার্তা
- সংরক্ষিত আসনে অভিনেত্রী চমকের চমক!
- পরীক্ষার সময় কমিয়ে বড় সিদ্ধান্ত
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নেগেটিভ ইক্যুইটি: ৩ ব্রোকারের সময় আবেদন বাতিল, রিভিউতে ২টি
- নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা
- তারেক রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য—ব্যাখ্যায় যা বললেন রাশেদ
- গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ওবামার প্রচারণা
- আরও ৬ জেলায় চালু ‘ফুয়েল পাস’
- দেয়াল লেখা নিয়ে বিতর্ক—সিসিটিভিতে নতুন সত্য
- ফিনল্যান্ডে নাগরিকত্ব পেতে নতুন শর্ত
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- মিউচ্যুয়াল ফান্ডে স্বচ্ছতা ফেরাতে বিএসইসির নতুন উদ্যোগ
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- ব্যাংক সুদের হার নির্ধারণে বড় পরিবর্তন
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
অর্থনীতি এর সর্বশেষ খবর
- চাকরি হারিয়ে রাস্তায় নামছে এস আলম ব্যাংক কর্মীরা
- বিশ্ব অর্থনীতিতে হইচই—ইরানের জব্দ সম্পদ নিয়ে বড় দাবি!













