ইরানের বিরুদ্ধে ৪০ হাজার মার্কিন সেনা প্রস্তুত
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ছড়ি ঘোরাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইসরায়েলের স্বার্থ হাসিলে এমন কোনো চেষ্টা নেই যা করছে না ওয়াশিংটন। ইরানের সাথে যুদ্ধের দামামার মধ্যে সবচেয়ে বেশি বুলি আওড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হুঁশিয়ারি দিয়েছেন, মধ্যপ্রাচ্যে তাদের যত সামরিক ঘাঁটি ও সেনা আছে সবই ইরানের বিরুদ্ধে নামিয়ে দিবেন তিনি।
তথ্য বলছে, কুয়েত, কাতার, আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অন্তত ১০টি সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার।
এছাড়া মোতায়েন আছে ৪০ হাজারের বেশি সেনা। সমরবিদরা বলছেন, ইসরায়েলের চেয়েও ইরানের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে মার্কিন বাহিনী।
জানা যায়, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে যুক্তরাষ্ট্রের ৩৭৬তম এয়ার এক্সপেডিশনারি উইং রয়েছে। এখান থেকে তারা অত্যাধুনিক প্রযুক্তির এফ-১৬ এবং এফ-৩৫ যুদ্ধবিমান পরিচালনা করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ার বেজে রাখা আছে এমকিউ-৯ রিপার ড্রোন এবং যুদ্ধবিমান। যে কোনো প্রয়োজনে এখান থেকেই শক্রপক্ষকে ঘায়েল করতে চায় পেন্টাগন।
এমনকি কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটিতে রয়েছে ৩৮৬তম এয়ার এক্সপিডিশনারি উইং। কাতার এবং বাহরাইনেও আছে হাজার হাজার মার্কিন সেনা।
ইরানে হামলার জন্য উপসাগরীয় এলাকায় অবস্থিত আমেরিকান কোনো ঘাঁটি ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। শুধু তাই নয়, ইরানের ওপর প্রতিশোধমূলক মার্কিন হামলার ক্ষেত্রে এসব উপসাগরীয় দেশ তাদের আকাশসীমা দিয়ে মার্কিন বিমান উড্ডয়ন প্রতিরোধ করার পদক্ষেপও নিচ্ছে।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন, চীনের উত্থানের কারণে মধ্যপ্রাচ্যে কিছুটা ব্যাকফুটে চলে গেছে যুক্তরাষ্ট্র। তাদের সেই দাপট আবার ফিরিয়ে আনতে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে বাইডেন প্রশাসন। তবে মধ্যপ্রাচ্যে কারও খবরদারিকে তোয়াক্কা করছে না তেহরান। সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে ইরান।
এরই মধ্যে লেবানন থেকে ইসরায়েলে হামলা শুরু হয়ে গেছে। শুক্রবার অন্তত ৫০টি রকেট ছোড়া হয়। এতে অবশ্য কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- শেখ হাসিনার আলোচনায় সাকিব, প্রকাশ্যে এলো অতিথি তালিকা
- জুতার ছাপ নিয়ে আদালতে যা বললেন সোহেল রানা
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- পোশাক আমদানিতে বড় জালিয়াতি, কাস্টমসের অভিযানে ফাঁস
- ন্যাশনাল ব্যাংকের রাতের লেনদেন, দুদকের কঠোর পদক্ষেপ
- ইউনাইটেড পাওয়ারকে ঘিরে দুদকের তদন্তে নতুন তথ্য
- ইসলামিক ফাইন্যান্সে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের বড় সিদ্ধান্ত
- সতর্ক লেনদেনে সীমিত পতন, স্থির থাকলেন বিনিয়োগকারীরা
- ০৩ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মাত্র ১৫ টাকায় ৩০ কেজি চাল! সরকারের বড় ঘোষণা
- ব্যক্তিগত মন্তব্যের জবাবে মুখ খুললেন রাশেদ খান
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- ক্রেডিট কার্ডে খরচ করলেই কক্সবাজারে ফ্রি থাকার সুযোগ!
- স্বর্ণের বাজারে নতুন ধাক্কা! আজকের সর্বশেষ দাম দেখে নিন
- যে কক্ষের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তে মিলল নতুন তথ্য
- ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল
- হাসানাত আব্দুল্লাহর বাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ
- নতুন মেশিন ও রুফটপ সোলার প্রকল্পে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- নতুন সুবিধা আনল উবার, বদলে যাচ্ছে আয়ের নিয়ম
- জর্দার কৌটা খুলতেই মিলল স্বর্ণ, যা করলেন স্টুয়ার্ড গার্ড
- আয়নাঘর নিয়ে বিতর্কের অবসান, যা বললেন তাজুল ইসলাম
- চাকরি হারানো কর্মীদের অভিযোগের জবাব দিলো ডিএসই
- ৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম
- অর্ধবার্ষিকে মুনাফায় বড় উল্লম্ফন সিটি ব্যাংকের
- কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী
- ১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা
- ইউটিউব ভিডিওর তথ্য উড়িয়ে দিল ড্যাফোডিল কম্পিউটার্স
- সূচকে মিশ্র চিত্র, তবে লেনদেন ও দর বৃদ্ধিতে ইতিবাচক শেয়ারবাজার
- নির্বাহী পরিচালকদের ক্ষমতা বাড়িয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন ছবির সঙ্গে রহস্যময় বার্তা শাবনূরের
- এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন সাবেক বিকেএমইএ সভাপতি
- এফবিসিসিআইতে নতুন প্রশাসক, দায়িত্ব নিলেন ফজলুল হক
- তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে ঘিরে তুমুল বিতর্ক
- ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক
- হঠাৎ দেশজুড়ে সতর্কতা জারি, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুবাই কারামুক্তির পর নতুন গন্তব্য খুঁজছেন বেনজীর
- বছরের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা আসছে
- ০২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিদেশে থাকলেও হারাবেন না উত্তরাধিকার অধিকার, জানুন আইন
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার













