২০২৩-২৪ অর্থবছরের নয় মাসে
রফতানি কমলেও ক্রয়াদেশ বাড়ছে হোমটেক্সাইলের
নিজস্ব প্রতিবেদক : আগের চেয়ে ক্রয়াদেশ বেড়েছে বাংলাদেশি হোমটেক্সটাইলের। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা যায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম নয় মাসে রফতানি কমেছে ২৫.৯৮ শতাংশ। তবে বর্তমানে রফতানিকারকরা দাবি করছেন, আগের চেয়ে এখন উন্নত পরিস্থিতি।
বাংলাদেশের রফতানিমুখী কারখানায় তৈরি হয় বিছানার চাদর বা বেড লিনেন, কিচেন ও টয়লেট লিনেনের মতো হোমটেক্সটাইল পণ্য। ইপিবির দাবি অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরেও ১ বিলিয়নের বেশি বা ১০৯ কোটি ৫২ লাখ ডলারের হোমটেক্সটাইল পণ্য রফতানি হয়েছে। এ ক্যাটাগরির পণ্যের মধ্যে আরো রয়েছে টেন্ট বা তাঁবু, নিউ র্যাগস, স্ক্র্যাপ টোয়াইন।
হোমটেক্সটাইলের ক্রেতাপ্রতিষ্ঠান বা বায়ার মূলত ইউরোপীয় ইউনিয়নের। প্রায় ৬০ শতাংশই তারা নেয়। সবচেয়ে বড় ক্রেতা আইকিয়া। তারপর এইচএনএম, প্রাইমার, নিডেল, ওয়ালমার্ট। আর ছোটখাটো ২০০-৩০০ ক্রেতা আছে।
হোমটেক্সটাইল প্রস্তুত ও রফতানিকারক নোমান গ্রুপ সূত্রে জানা গেছে, কারখানা পূর্ণ সক্ষমতায় সচল রাখতে পারলে বছরে ১.০২ বিলিয়ন ডলারের রফতানি করতে পারে গ্রুপটি। দক্ষিণ এশিয়ায় এত বড় ক্যাপাসিটি আর কোনো কারখানা নেই বলে দাবি করেন প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা।
তারা জানিয়েছেন, ২০২১-২২ অর্থবছরে প্রতিষ্ঠানটির রফতানি ছিল ১২০ কোটি ডলারের। ২০২২-২৩ অর্থবছরে তা ৬৫-৭০ কোটিতে নেমে আসে। চলতি অর্থবছরে পরিস্থিতি উন্নত হয়েছে বলে জানিয়েছেন নোমান গ্রুপসংশ্লিষ্টরা।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ব্যবসা ও ক্রয়াদেশ পরিস্থিতি এখন আগের চেয়ে উন্নত হয়েছে। এখন রেমিট্যান্স একটু বেড়েছে। প্রসিড আসা বাড়ছে।
তিনি বলেন, বিশ্বে এখন মুদ্রাস্ফীতি কমছে। বাংলাদেশেও মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে। সামগ্রিকভাবে আগের চেয়ে এখন উন্নত পরিস্থিতি। হোমটেক্সটাইলের ক্রয়াদেশও আগের চেয়ে বেড়েছে। সবই বেড়েছে, কিন্তু দাম না। দাম দেয় না। বায়াররা মূল্য দেয় না।’
শেয়ারনিউজ, ১১ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













