প্রবাসীদের উপর নতুন বোঝা, রেমিট্যান্সে কর ধার্যের প্রস্তাব আইএমএফের
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক দাতা সংস্থা (আইএমএফ) প্রবাসী আয়ে আয়কর আদায়ের প্রস্তাব করেছে। রাজস্ব আদায় বাড়াতে প্রবাসী আয়ের কর অব্যাহতি তুলে নিতে বলেছে সংস্থাটি।
যদিও এমন প্রস্তাবে রাজি হয়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রেমিট্যান্স নিয়ে নেতিবাচক আলোচনার ফল হতে পারে হিতে বিপরীত। এমনটিই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিশ্বের বিভিন্ন দেশে এক কোটির বেশি বাংলাদেশি কাজ করছেন। দেশে পাঠাচ্ছেন বছরে অন্তত ২০ বিলিয়ন ডলার। যা দিয়ে মিটছে দেশের আমদানি ও বিদেশি ব্যয়ের বড় একটি অংশ।
বৈধ পথে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের এই আয়কে করমুক্ত রেখেছে এনবিআর। অন্যদিকে আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে অর্থমন্ত্রণালয়। ব্যাংকগুলোও দিচ্ছে আড়াই শতাংশ পর্যন্ত। তারপরও নানা সমস্যার কারণে অনেক প্রবাসী টাকা পাঠান অবৈধ চ্যানেলে।
সম্প্রতি এনবিআরের কর বিভাগের সঙ্গে বৈঠকে প্রবাসী আয়ে কর অব্যাহতি বাতিল করার সুপারিশ করেন আইএমএফের তিন বিশেষজ্ঞ।
তাঁদের মতে, কর আরোপ হলে সরকারের আয় বাড়বে, বাড়বে ব্যয়ের সক্ষমতা। প্রায় পৌনে পাঁচ বিলিয়ন ডলার ঋণ ও সংস্কার কর্মসূচির আওতায় এমন প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
কর্মকর্তারা জানিয়েছেন, আইএমএফের প্রস্তাব নাকচ করেছে এনবিআর।
এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডাইলগের (সিপিডি) ফেলো মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় রেমিট্যান্সে আয়কর আদায়ের সময় এখনও আসেনি। যখন দেশে রেমিট্যান্স আসার ফ্লো আরও বাড়বে, রিজার্ভ আরও স্থিতিশীল হবে, এক্সচেঞ্জ রেটটা আরও স্থিতিশীল হবে তখন এ ধরনের চিন্তা করা যেতে পারে।’
সরকার ও ব্যাংকগুলোর নানা চেষ্টায় সম্প্রতি কিছুটা বেড়েছে রেমিট্যান্স। আইএমএফের প্রস্তাবের খবর উদ্বেগ ছড়িয়েছে নানা মহলে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নীতি নির্ধারণে দেশের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, দেশে রেমিট্যান্সের ফ্লো সম্পর্কে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট সচেতন। যে কোনো পলিসি নির্ধারণের আগে দেশের বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে। তবে টাকা পাচারকারীরা যেন প্রণোদনার অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে তৎপর থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
শেয়ারনিউজ, ২১ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













