শেয়ারমার্কেটে পতনের তান্ডব, দেখার যেন কেউ নেই
নিজস্ব প্রতিবেদক : শেয়ারমার্কেটে চলছে লাগামহীন পতন। দুই-একদিন বা দুই-এক সপ্তাহ নয়; টানা এক মাসের বেশি সময় যাবত এই লাগামহীন পতন। এখন রীতিমতো তান্ডবে পরিণত হয়েছে। কিন্তু পতনের এই তান্ডবে কারা জড়িত, তা খুঁজে দেখার যেন কেউ নেই।
বিনিয়োগকারীরা বলছেন, দেশে যখন চরম রাজনৈতিক অস্থিরতা ছিল, অজানা অর্থনৈতিক শঙ্কা ছিল; তখনও শেয়ারমার্কেটে এই রকম পতনের তান্ডব দেখা যায়নি। এখন রাজনৈতিক অস্থিরতা নেই, অর্থনৈতিক ক্ষেত্রেও শঙ্কা নেই, তারপরও শেয়ারাজারে নেমে এসেছে অশনি সংকেত; কিন্তু কেন?
বিনিয়োগকারীদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী পক্ষ উদ্দেশ্যমূলকভাবে শেয়ারবাজারে পতনের তান্ডব চালাচ্ছে। সরকারের উচিত একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর রহস্য উদঘাটন করা।
তাদের অভিযোগ, যারা এতোদিন তাদেরকে শেয়ারবাজারে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, তারাও এখন নিশ্চুপ। বাজারকে অশনি সংকেত মুক্ত করার কোনো উদ্যোগ তাদের নেই। এটা খুবই দুঃখজনক। তাদের মতে, এভাবে একটি দেশের শেয়ারমার্কেট চলতে পারে না।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত এক মাসের বেশি ধরে চলা পতনকে আজ ছাড়িয়ে গেছে। আজ শেয়ারাবাজারে সর্বোচ্চ দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আজ একদিনে কমেছে ৮৪ পয়েন্টের বেশি। এর আগে গতকাল (১৮ মার্চ) সূচক কমেছিল এই যাবত কালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, প্রায় ৭০ পয়েন্ট। আজকের পতন বাজারজুড়ে মহা-আতঙ্ক বিরাজ করছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১১ ফেব্রুয়ারি ডিএসইর প্রধান সূচক ছিল ৬ হাজার ৪৪৭ পয়েন্ট। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সূচক কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৪ পয়েন্টে। এই সময়ে সূচক কমেছে ৬৩৩ পয়েন্ট।
এতে দেখা যায়, গত ১১ ফেব্রুয়ারির পর প্রতি সপ্তাহেই শেয়ারবাজারে ধারাবাহিকভাবে সূচক কমেছে। ১১ ফেব্রুয়ারির পর প্রথম সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) ডিএসইর সূচক ১১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে।
এর পরের সপ্তাহে (১৮-২২ ফেব্রুয়ারি) সূচক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে। পরের সপ্তাহে (২৫-২৯ ফেব্রুয়ারি) ১৯ পয়েন্ট ৬ হাজার ২৫৪ পয়েন্টে, চলতি মাসের প্রথম সপ্তাহে (০৩-০৭ মার্চ) ১৪২ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৪ পয়েন্টে এবং বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) আরও ১৪৪ পয়েন্ট দাঁড়িয়েছে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে। চলতি সপ্তাহের তিন দিনে ডিএসইর সূচক ১৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৪ পয়েন্টে।
মঙ্গলবারের বাজার পর্যালোচনা
আজ মঙ্গলবার (১৯ মার্চ) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮১৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৭.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৪৬৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকার।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৩১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৮৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৪৬টির, কমেছিল ১৫৭টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি প্রতিষ্ঠানের।
শেয়ারনিউজ, ১৯ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক




.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)
