টিকেট না থাকলেও ফাঁকা ফ্লাইট, বিমানের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক : অনলাইনে টিকিট পাওয়া না গেলেও ফ্লাইটে অনেক আসন ফাঁকা থাকার অভিযোগ নিয়ে সোস্যাল মিডিয়ায় সমালোচনার প্রেক্ষাপটে বিজ্ঞপ্তিতে দিয়ে প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংস্থাটি জানিয়েছে, বিষয়টি নিয়ে যাত্রী এবং সর্বসাধারণের মাঝে ‘বিভ্রান্তি সৃষ্টি হয়েছে’। এটা আমাদের ‘সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াস’।
অনলাইনে টিকিট বুক করতে গেলে টিকেট মেলে না, অথচ দেখা যায় ফ্লাইটে অনেক সিট ফাঁকা– এমন অভিযোগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে অনেক দিনের।
সম্প্রতি সেই অভিযোগেরই পুনরাবৃত্তি করেছেন কিটন শিকদার নামে এক ব্যাক্তি, যিনি ফেইসবুকে নিজের পরিচয় দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইতালি শাখার সাবেক সভাপতি হিসেবে।
বুধবার (১৩ মার্চ) কিটন শিকদার লন্ডনগামী একটি ফ্লাইটের ছবি নিজের ফেইসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, “বাংলাদেশ বিমানের লন্ডন টু বাংলাদেশ ফ্লাইটের আজকের চিএ ১৩/০৩/২০২৪। (বিজি-২০২) সব সিট ফাঁকা। কিন্তু টিকেট করতে গেলে সব টিকেট বিক্রি হয়ে গিয়েছে এবং ফুললি বুকড ইত্যাদি দেখায় ।
তিনি লিখেন, কিছু সিন্ডিকেট চোর বাটপারদের কারণে প্রতি বছর শত শত কোটি টাকা লোকসান গুনতে হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তথা বাংলাদেশ সরকারকে। ওদের কারণে বিমানের টিকেট মূল্য সব সময় বেশি এবং বিমানকে সারা বছর লোকসান গুনতে হয়।
তার এই পোস্টটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে প্রতিবাদ জানিয়ে শুক্রবার (১৫ মার্চ) ওই সংবাদ বিজ্ঞপ্তি দেয় বিমান।
বিজ্ঞপ্তি বিমান জানায়, “সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এয়ারলাইন্স ব্যবসায় লিন/পিক মৌসুম থাকে। পবিত্র রমজান মাসের শুরুর দিকে এবং মার্চ মাসে সাধারণত যুক্তরাজ্য থেকে বাংলাদেশের যাত্রী চাহিদা কম থাকে (লিন সিজন), কিন্তু বাংলাদেশ থেকে যুক্তরাজ্যগামী যাত্রীর চাহিদা থাকে (পিক সিজন)।
“বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাংলাদেশ থেকে যুক্তরাজ্যগামী সবগুলো ফ্লাইট আসন সংখ্যার প্রায় সমসংখ্যক যাত্রী নিয়ে পরিচালনা করছে। কিন্তু যুক্তরাজ্য থেকে বাংলাদেশগামী ফ্লাইট বর্তমানে লিন সিজনের কারণে কম সংখ্যক যাত্রী নিয়ে পরিচালনা করছে। এপ্রিল মাসের শেষের দিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশগামী ফ্লাইটে যাত্রীর সংখ্যা বাড়তে থাকবে। বিশেষ উল্লেখ্য যে, গত সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সকল সেক্টরে গড়ে ৮৬% যাত্রী (কেবিন ফ্যাক্টর) ছিল।”
বিমান বলছে, ‘আসন খালি থাকার পরও টিকেট কিনতে গেলে বলে টিকেট নেই’- এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি ‘ঢালাও মনগড়া’ অভিযোগ।
“বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সকল টিকেট সর্বসাধারণের নিকট বিক্রয়ের জন্য উন্মুক্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকেট সম্মানিত যাত্রী যে কোনো অনুমোদিত ট্র্যাভেল এজেন্ট ছাড়াও বিমানের নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, এবং বিমানের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে ক্রয় করতে পারবেন। অন্যান্য সকল সেক্টরের ন্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যুক্তরাজ্য থেকে ঢাকা সেক্টরের সকল এয়ার টিকেটই প্রতিটি বিক্রয় মাধ্যমে বুকিং করা যায়।”
কিটন শিকদারকে উদ্দেশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরে অনুমতি ব্যতীত ছবি ও ভিডিও ধারণ করা ও উক্ত ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডিজিটাল যে কোনো মাধ্যমে প্রচার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
“অতএব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মানহানীকর ও বেআইনি তথ্য সম্বলিত কোনো পোস্ট ফেইসবুক অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও প্রচার না করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে।”
শেয়ারনিউজ, ১৬ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













