টানা পতনে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আর্তনাদ
টানা পতনে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আর্তনাদ
নিজস্ব প্রতিবেদক : এক মাসের বেশি সময় ধরে টানা পতনে রয়েছে দেশের শেয়ারবাজার। গত ১১ ফেব্রুয়ারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ৪৪৭ পয়েন্ট। এক মাস অতিক্রান্তের পর আজ ১৪ মার্চ (বৃহস্পতিবার) ডিএসইর প্রধান সূচক কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে। এই সময়ে সূচক কমেছে ৪৭৯ পয়েন্ট।
সূচকের এমন ধারাবাহিক পতনে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে এখন দিশেহারা। অনেকের পুঁজি ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশের বেশি উধাও হয়ে গেছে। আর যারা মার্জিন ঋণে শেয়ার কিনেছিলেন, তাদের সিংহভাগ এখন প্রায় নিঃস্ব। গত কয়েকদিন যাবত তাদের পোর্টফোলির শেয়ার ছিল ফোর্স সেলের আওতায়-এমনটাই জানিয়েছেন বিভিন্ন হাউজের বিনিয়োগকারীরা।
বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, ফ্লোর প্রাইস প্রত্যাহারের ধাক্বা সামলিয়ে বাজার যখন ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখন জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত বাজারে দুর্যোগ নেমে আসে। এর সাথে যুক্ত হয় বহুজাতিক মেগা কোম্পানি গ্রামীণফোন ও বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ফ্লোর প্রত্যাহার। চলতি সপ্তাহে আরও যুক্ত হয় বিএসইসি ও ডিএসই’র পারস্পরিক বিরোধ এবং বড় বিনিয়োগকারীদের রেষারেষি।
তাঁরা বলছেন, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ অ্যাসোসিয়েশন, ডিলার অ্যাসোসিয়েশনের মতো ব্যাঙ্গের ছাতার সংগঠনগুলোর ভুঁইফোড় নেতারা যারা ফ্লোর প্রাইস প্রত্যাহারের জন্য উঠেপড়ে লেগেছিলেন, বাজারকে সাপোর্ট দিবেন বলে গলাবাজি করেছিলেন, এখন তাদের পাত্তা নেই। তারা সবাই এখন হাইবারনেশনে চলে গেছে। বিনিয়োগকারীদের আর্তনাদ যেন তাদের কানে বাজছে না।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজার দেখভাল করার জন্য নিয়ন্ত্রক সংস্থা নামে একটি প্রতিষ্ঠানও দেশে রয়েছে। সেই প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা এখন চুপচাপ। তাঁরাও যেন নিরবে বিনিয়োগকারীদের দুর্দশা অবলোকন করছেন। বিনিয়োগকারীদের দুর্দশা লাঘবে তাঁদের আশু উদ্যোগ দাবি করেন বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টরা।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৮ জানুয়ারি ফ্লোর প্রাইস প্রত্যাহারের দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ৩৩৬ পয়েন্ট। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর ধারাবাহিক পতনে ৬ কর্মদিবসের মাথায় ২৮ জানুয়ারি ডিএসইর সূচক নেমে দাঁড়ায় ৬ হাজার ৭৯ পয়েন্টে।
পরের দিন ২৯ জানুয়ারি থেকে বাজার ঘুরে দাঁড়ায়। ১০ কর্মদিবসের মাথায় (১১ ফেব্রয়ারি) ডিএসইর সূচক বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৪৪৭ পয়েন্টে। এই সময়ে জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত বাজারকে আবার অস্থির করে তোলে। শুরু হয় ধারবাহিক পতন। এরপর পতন আরও গভীর হয় যখন শীর্ষ মূলধনী কোম্পানি গ্রামীণফোন ও বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়। চলতি সপ্তাহে পতন আর তীব্র হয়। সপ্তাহের ব্যবধানে ডিএসইর সূচক উবে যায় ১৪৪ পয়েন্ট।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ডিএসইর প্রধান প্রধান সূচক ডিএসইএক্স ৬.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৫১৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৩০ লাখ টাকার।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ২১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৬০টির, কমেছিল ১৩১টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের।
শেয়ারনিউজ, ১৪ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- ছক্কা হাঁকাতে গিয়ে হার বাংলাদেশের
- বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- জামায়াতের নারী আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা
- কোষ্ঠকাঠিন্যে সহজ সমাধান জানালেন তাসনিম জারা
- ‘জ্বালানিমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন যেন তেলের ওপর দেশ ভাসছে’
- টকশো ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে সতর্ক করলেন ফখরুল
- বিএনপি মহাসচিব পদে পরিবর্তন: অবসরে যাচ্ছেন মির্জা ফখরুল
- এসএসসি পরীক্ষা নিয়ে গুজব, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
- তিন ইস্যুতে ট্রাম্পের ওপর সৌদি আরবের ব্যাপক চাপ
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
- দেড় মাসেই টাকার বড় ধাক্কা! ডলার আরও শক্তিশালী
- মা-বাবার ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
- ৫ ইউনিয়ন নিয়ে গড়ছে নতুন উপজেলা
- “চারপাশে কেউ সত্য বলছে না”—প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা
- ছুটির খবরে সুখবর! বাড়ল বাৎসরিক ছুটি
- ফোন ধরেন না, উল্টো ব্লক! আমিনুল-তামিম দ্বন্দ্বে চাঞ্চল্য
- নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
- কেন অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
- ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি
- বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার
- এপ্রিল মাসেও ডিএসই সূচকে শূন্য সংযোজন
- হজ ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের জন্য বড় ধাক্কা
- সরকারি প্ল্যাটফর্মেই বড় সাইবার হামলা
- বিএনপি নেতার মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর
- হজের নামে ৮ কোটি টাকার সফর!
- কুমিরের মুখে পড়া কুকুর নিয়ে যা জানালো তদন্ত
- এসএসসিতে বহিষ্কারের ৮ কারণ জানুন
- চৈত্র পেরিয়ে বৈশাখেই হাঁসফাঁস! গরম নিয়ে নতুন আপডেট
- ৫ কোটি ডলার কিনে বাজারে নতুন বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক
- স্বাধীনতা পুরস্কার পেলেন ২০ জন—চমকপ্রদ তালিকা প্রকাশ
- শেয়ারবাজার উন্নয়নে বিএসইসিতে উচ্চপর্যায়ের আলোচনা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’
- কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে
- ‘আমার ডাকে ৮০ শতাংশ মানুষ রাস্তায় নামবে’
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন মোড়, জানালো পাকিস্তান
- তিন ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- কমলো তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার
- ১৬ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- যুদ্ধ প্রভাবের ছায়ায় বাজার, সূচকে মিশ্র প্রবণতা
- ১৬ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- মিউচ্যুয়াল ফান্ডে স্বচ্ছতা ফেরাতে বিএসইসির নতুন উদ্যোগ
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- ব্যাংক সুদের হার নির্ধারণে বড় পরিবর্তন
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার









.jpg&w=50&h=35)
