থাকছে না স্কুল ও কলেজের শাখা ক্যাম্পাস
নিজস্ব প্রতিবেদক : শাখা ক্যাম্পাস থাকা প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি নানা ধরনের জটিলতা বাড়ার কারণে স্কুল কলেজগুলোতে আর থাকছে না শাখা ক্যাম্পাস। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রত্যেক ক্যাম্পাস হতে হবে স্বতন্ত্র প্রতিষ্ঠান। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শাখা ক্যাম্পাস পরিচালনা করছে, তারা ওই নামেই পৃথক প্রতিষ্ঠানের অনুমোদন নিতে পারবে। কাছাকাছি নামে একাধিক প্রতিষ্ঠান থাকলেও গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি বা প্রতিষ্ঠানপ্রধান সবই হতে হবে পৃথক। থাকবে না কারো সঙ্গে কারো কোনো সংযোগ। এসব বিধান রেখেই একটি নীতিমালা প্রণয়ন করছে শিক্ষা মন্ত্রণালয়।
এ নীতিমালা জারি হলে শাখা ক্যাম্পাস বন্ধ করে স্বতন্ত্র প্রতিষ্ঠান বাস্তবায়নের উদ্যোগ নিবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডগুলো।
সূত্র জানায়, শাখা ক্যাম্পাস থাকা প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি নানা ধরনের জটিলতা বেড়েছে। পড়ালেখার মান তলানিতে গিয়ে ঠেকেছে। অনিয়ম-দুর্নীতি ভর করেছে। কেউ কেউ প্রতিষ্ঠানগুলো কবজায় নিতে মরিয়া হয়ে উঠেছেন। এ অবস্থায় সরকার শাখা ক্যাম্পাসগুলো বন্ধ করে স্বতন্ত্র প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছে।
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ‘শাখা ক্যাম্পাস পরিচালনায় নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। এজন্য গভর্নিং বডি প্রবিধানমালায় শাখা ক্যাম্পাসকে পৃথক প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে।’
তিনি বলেন, ‘এ প্রবিধানমালা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা প্রজ্ঞাপন আকারে জারি হলে আমরা শাখা ক্যাম্পাসকে পৃথক প্রতিষ্ঠান করার উদ্যোগ নেব। ইতিমধ্যে যাদের শাখা ক্যাম্পাস আছে, তাদের আমরা বলেছি, পৃথকভাবে অনুমোদন নিতে। অনেকেই একে স্বাগত জানিয়ে আবেদনও করেছেন।’
জানা যায়, শিক্ষার্থী সংখ্যার দিক দিয়ে দেশের বড় প্রতিষ্ঠান মনিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল। তাদের প্রত্যেকেরই তিন থেকে পাঁচটি শাখা ক্যাম্পাস রয়েছে। শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩০ হাজারের ওপর। তারা শিক্ষার্থী ভর্তি, শাখা বদলি, শিক্ষক নিয়োগ, কেনাকাটাসহ সব খাতে দুর্নীতি করছে। আর সব শাখা মিলিয়ে একজন অধ্যক্ষ থাকায় দুর্নীতি যেমন বেশি হচ্ছে, তেমনি প্রতিষ্ঠান পরিচালনায়ও হিমশিম খেতে হচ্ছে।
মনিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর
রাজধানীর মিরপুরের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের মিরপুর ৬০ ফুট সড়কের পাশে বালক ক্যাম্পাস, বালিকা ক্যাম্পাস, রূপনগর শাখা, শেওড়াপাড়া শাখা ও ইব্রাহিমপুর শাখা রয়েছে। তবে সব প্রতিষ্ঠানের একজনই অধ্যক্ষ। গভর্নিং বডিও একটা। কিন্তু প্রায় ৩৭ হাজার শিক্ষার্থী নিয়ে তাদের হিমশিম অবস্থা। এমপিওভুক্ত এ শিক্ষাপ্রতিষ্ঠানকে ট্রাস্ট বানানোর পাঁয়তারা করছে একটি সিন্ডিকেট।
সম্প্রতি সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা (ডিআইএ) অধিদপ্তরের এক তদন্তে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে কয়েকশ কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতি মাসে কোটি কোটি টাকা বাগিয়ে নেওয়ার লক্ষ্যে ওই সিন্ডিকেট যে কোনো উপায়ে প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা করছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
এ প্রতিষ্ঠানটির চারটি ক্যাম্পাস রয়েছে। প্রতিটি ক্যাম্পাসে অভিযোগের শেষ নেই। যিনিই অধ্যক্ষ হন তিনিই টাকা কামাতে ব্যস্ত হয়ে পড়েন। সম্প্রতি আজিমপুর ক্যাম্পাসের গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।
এমন অভিযোগের পরেও মূল ক্যাম্পাসে বসে অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকেন। আজিমপুর ক্যাম্পাসে একজন শাখাপ্রধান থাকলেও তিনি অধ্যক্ষের চাপের মুখে অসহায় হয়ে পড়েন। এ ছাড়া অবৈধ ভর্তি, শাখা বদলি ও কেনাকাটায় কোটি কোটি টাকার অনিয়ম হয়।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
রাজধানীর মতিঝিলে এ প্রতিষ্ঠানটির রয়েছে তিনটি ক্যাম্পাস। এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মূল ক্যাম্পাসে বসে শাখা ক্যাম্পাসেও ছড়ি ঘোরান। অবৈধ ভর্তি এ প্রতিষ্ঠানের নিত্যনৈমিত্তিক ব্যাপার।
তবে সম্প্রতি এ প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে গভর্নিং বডির সভাপতি করায় এ বছর অবৈধ ভর্তির অভিযোগ ওঠেনি।
এছাড়া রাজধানীর আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের একাধিক ক্যাম্পাস রয়েছে। যারা ইতিমধ্যে প্রত্যেক ক্যাম্পাসকে পৃথক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন নিয়েছেন। এর মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ অন্যতম। তারা পৃথক প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়ায় সফলভাবে পরিচালনা করছে।
এছাড়া সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের একাধিক ক্যাম্পাস থাকলেও তারা প্রতিটি ক্যাম্পাসকেই পৃথক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন নেওয়ার উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মাইলস্টোন, ক্যামব্রিয়ান বা সাউথ পয়েন্টের মতো স্কুলগুলো সম্পূর্ণ বেসরকারি নন-এমপিও প্রতিষ্ঠান। তাদের প্রত্যেক ক্যাম্পাস পৃথক অনুমোদন নিয়ে চললেও তা সুন্দরভাবেই চলছে। কিন্তু ভিকারুননিসা, মনিপুর বা আইডিয়াল স্কুল এমপিওভুক্ত প্রতিষ্ঠান। এ তিনটি স্কুল থেকে শত শত কোটি টাকা লুটপাট হয়। যার সঙ্গে কিছু রাজনৈতিক ও উচ্চপদস্থ ব্যক্তিরা জড়িত। তাই তারা কোনোভাবেই চাইবেন না, ক্যাম্পাসগুলো আলাদা প্রতিষ্ঠান হোক আর এতে তাদের কর্তৃত্ব হাতছাড়াও হবে।
তবে সরকারের শাখা ক্যাম্পাস না রাখার এমন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুজন গণমাধ্যমকে বলেন, ‘এটা খুবই ভালো উদ্যোগ। কারণ শিক্ষক-শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় প্রধান ক্যাম্পাসের দিকে তাকিয়ে থাকতে হয়। সেই সুযোগে অধ্যক্ষ বা গভর্নিং বডির সদস্যরা ছড়ি ঘোরান। এতে বড় স্কুলগুলোতে অনিয়ম-দুর্নীতি বেড়ে যাচ্ছে। এ ছাড়া প্রত্যেক ক্যাম্পাসে সমভাবে উন্নয়নও হয় না।’
তিনি বলেন, ‘আমরা চাইব, যত দ্রুত সম্ভব সরকার তাদের এ শুভ উদ্যোগ বাস্তবায়ন করুক।’
শেয়ারনিউজ, ০৪ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
জাতীয় এর সর্বশেষ খবর
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস













