ফ্লোর প্রাইস প্রত্যাহারের সুবিধা-অসুবিধা
জয়ন্ত দে : দ্বাদশ জাতীয় নির্বাচনের পর ইতিবাচক ধারায় ফিরছে বাংলাদেশের শেয়ারবাজার। নির্বাচনের পর লেনদেন হওয়া আট কার্যদিবসের মধ্যে ছয় কার্যদিবসই শেয়ারবাজারের সূচক বেড়েছে। এই সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট।
মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বাড়ছে। যেখানে ডিএসইর লেনদেন ৪০০ কোটির ঘরে আটকে ছিল, সেখানে লেনদেন ৮০০ কোটিতে ছুঁয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাও অনেকটা মজবতু হয়েছে।
দীর্ঘ দিন ধরে শেয়ারবাজারে থাকা ফ্লোর প্রাইস প্রত্যাহারকে কেন্দ্র করে নানা রকম আলোচনা-সমালোচনা হলেও গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) ফ্লোর প্রাইস প্রত্যাহার করার নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফ্লোর প্রাইস দিয়ে মার্কেট ধরে রাখার বিষয়টি স্থায়ী সমাধান ছিল না। ফ্লোর প্রাইস দেয়া হয়েছিল সঙ্কটপূর্ণ একটি সময় বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে। বিষয়টি তখনকার পরিপ্রেক্ষিতে যৌক্তিক ছিল। তবে বর্তমানে ধাপে ধাপে তুলে নিলে মার্কেটের উপর চাপ কম পড়তো। মার্কেট ধীরে ধীরে সচল হচ্ছে। তারপরও মার্কেটে ডিমান্ড সাইড এখনো দুর্বল; সেদিক থেকে বিবেচনা করলে ফ্লোর প্রাইস প্রত্যাহারে আরো কিছুদিন অপেক্ষা করা যেত।
ফ্লোর প্রাইস উঠিয়ে নিলে একটি পক্ষের দাবি ছিল মার্কেট স্বাভাবিক ধারায় ফিরবে। বস্তুত মার্কেট পরিচালিত এবং ব্যালান্স হয় ডিমান্ড আর সাপ্লাই এর উপর নিভর করে। দীর্ঘ সময় ধরে মার্কেটে ডিমান্ড সাইড অনেক দুর্বল। লিকুইডিটি হচ্ছে মার্কেটের ব্লাড। মার্কেট থেকে অনেক বেশি মাত্রায় লিকুইডিটি বের হয়েছিল, যার কারণে ভালো কিংবা দুর্বল নির্বিশেষে সব কোম্পানি ক্রাশ করলো। ফ্লোর উঠিয়ে নিলে এই পক্ষের হয়তো দাবি স্টকগুলো দাম আরো কমলে ডিমান্ড সৃষ্টি হবে, কিন্তু অনেক স্টক ইন্ট্রিন্সিক ভ্যালু থেকে কম মূল্যে থাকা সত্ত্বেও ডিমান্ড সৃষ্টি হয়নি।
এখন প্রশ্ন হতে পারে-আগামী সপ্তাহ মার্কেটের জন্য কতটা চেলেন্জিং? প্রথমত, আমি কিছুটা চ্যালেঞ্জিং মনে করছি। তবে প্যানিক হওয়ার কিছু নেই, মার্কেট নিজ থেকে ব্যালান্স হতে শুরু করবে। ক্রেতাদের জন্য ভালো সময় হতে পারে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আন্তরিক ও সক্রিয় হলে মার্কেট ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না। বহুমাত্রিক সঙ্কটের কারণে গত কয়েক বছর ধরে মার্কেট এখন তলানিতে এসে পৌঁছেছে।
দ্বিতীয়ত, খাতভিত্তিক মার্কেট কেমন আচরণ করতে পারে? খাতভিত্তিক বলতে গেলে ব্যাঙ্ক খাত কিছুটা চাপ সৃষ্টি করতে পারে, এখাতে বড় মূলধনী বেশ কিছু কোম্পানি রয়েছে। এছাড়া ফিনান্স, ফুয়েল ও পাওয়ার, টেক্সটাইল এসব খাতের কিছু কিছু স্টকে সেল প্রেসার আসবে। আর ওভারঅল মার্কেট নেতিবাচক থাকলে কম বেশি সব স্টকে এর কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আবার বলবো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হলে মার্কেট ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না। মার্কেট স্বল্প সময় কিছুটা পতন হলেও আবার ঘুরে দাঁড়াবে।
আর আগামী সপ্তাহ ফোর্স সেল আর ফেয়ার সেল এর বিষয়টিও তাৎপর্যপূর্ণ। শেয়ারবাজারে কিছুটা ঝুঁকি রয়েছে। যারা বেশি ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন কিছুটা চাপে থাকবে। তবে এখন ফোর্স সেল এর লিমিট বাড়ানো হয়েছে। আর ফেয়ার সেলের ব্যাপারে আতঙ্কিত না হয়ে ধৈর্য্য ধরাটাই উত্তম হবে। তবে এক্ষেত্রে মার্জিনধারী বিনিয়োগকারীদের উপর অত্যধিক চাপ পড়তে পারে।
২০২৪ সালকে অনেক বিশ্লেষক শেয়ারবাজারের জন্য ভালো একটি বছর মনে করছেন। আমিও মনে করি ২০২৪ সাল হবে বিনিয়োগের জন্য চমৎকার একটি বছর। ভালো মানের অনেক শেয়ার এখন ইন্ট্রিন্সিক ভ্যালু থেকে কম মূল্যে আছে। দীর্ঘ মেয়াদে ভালোমানের স্টকগুলোতে বিনিয়োগের জন্য ভালো সময়। স্টক ডিভিডেন্ড এর পাশাপাশি ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে । এছাড়া দীর্ঘ মেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানিটির আর্থিক অবস্থান, ব্যবস্যার মডেল, রেপুটেশন, ডিভিডেন্ড প্রদানের ধারাবাহিকতা, কোম্পানিটির গ্রোথ আছে কিনা, এসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ।
লেখক একজন টেকনিক্যাল অ্যানালিস্ট- স্টক অবজারভার চ্যানেল।
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



