শেয়ারবাজারের পাঁচ ইসলামী ব্যাংকের ঘাটতি ২৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ‘বিশেষ ধার’ নিয়ে বছর শেষের চলতি হিসাব ইতিবাচক দেখিয়েছিল। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
তবে ধারের মেয়াদ শেষ হতেই এসব ব্যাংক আবার পড়েছে ঘাটতিতে। শরীয়াহ ভিত্তিক ব্যাংকগুলো হলো– ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন।
গত বৃহস্পতিবার ব্যাংকগুলো প্রায় ২৪ হাজার কোটি টাকার ঘাটতিতে ছিল। এর মধ্যে বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ (সিআরআর) বাবদ ঘাটতি ১০ হাজার ৪৭৬ কোটি টাকা। আর কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবে ঋণাত্মক স্থিতি দাঁড়িয়েছে ১৩ হাজার ২৯২ কোটি টাকা।
চলতি হিসাবে ঘাটতি মেটাতে না পারলে গত ২৬ ডিসেম্বর থেকে অন্য ব্যাংকের সঙ্গে এসব ব্যাংকের লেনদেন বন্ধের হুঁশিয়ারি দিয়ে চিঠি দেওয়া হয়েছিল।
পরে কেন্দ্রীয় ব্যাংক সংবাদ সম্মেলন করে জানায়, এসব ব্যাংকের লেনদেন বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর পর পাঁচ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন ভালো দেখাতে বছরের শেষ কর্মদিবস ২৮ ডিসেম্বর কোনো উপকরণ ছাড়াই ‘বিশেষ ধার’ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
পাঁচ ইসলামীসহ মোট ৯টি ব্যাংককে ওই দিন দেওয়া হয় ২২ হাজার কোটি টাকা। এর আগে ২০২২ সালের শেষ কর্মদিবসেও পাঁচ ইসলামী ব্যাংককে ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ হিসেবে ১৩ হাজার ৭৯০ কোটি টাকা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
জানা গেছে, নানা অনিয়মের কারণে ২০২২ সালের শেষ দিক থেকে এসব ব্যাংকে চরম তারল্য সংকট দেখা দেয়। দিন দিন এই সংকট তীব্র হলেও ব্যাংকগুলোর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। অনেক দিন ধরে বিধিবদ্ধ নগদ জমা (সিআরআর) এবং বিধিবদ্ধ তারল্য (এসএলআর) সংরক্ষণ করতে পারছে না ব্যাংকগুলো।
কোম্পানিগুলোর জরিমানার টাকা দেওয়ার মতো অবস্থাও নেই। অন্য ব্যাংক থেকে ধারদেনা করতে হলে বিভিন্ন উপকরণ লাগে। তা না থাকায় কেন্দ্রীয় ব্যাংক থেকে ‘বিশেষ ধার’ এবং চলতি হিসাব নেতিবাচক নিয়েই চলছে পাঁচ ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি থাকলেও অন্য ব্যাংকের সঙ্গে এসব ব্যাংকের লেনদেন বন্ধ করা হয়নি। তবে ঘাটতি কিছুটা সমন্বয় করেছিল। ব্যাংকগুলোর সর্বশেষ অবস্থা জানা নেই। তবে এ বিষয়ে কাজ চলছে।
কোন ব্যাংকের ঘাটতি কতবাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক বাংলাদেশের মোট ঘাটতি ছিল ৯ হাজার ৭১২ কোটি টাকা। এর মধ্যে চলতি হিসাবে নেতিবাচক ৩ হাজার ৬৪৭ কোটি টাকা এবং সিআরআর বাবদ ৬ হাজার ৬৫ কোটি টাকা। গত ১ জানুয়ারি ব্যাংকটির ঘাটতি ছিল ৫ হাজার ৮৯৩ কোটি টাকা।
গত বৃহস্পতিবার সোশ্যাল ইসলামী ব্যাংকের মোট ২ হাজার ৮২৭ কোটি টাকা ঘাটতির মধ্যে ১ হাজার ৪৬০ কোটি টাকা ছিল চলতি হিসাব নেতিবাচক। বাকি ১ হাজার ৩৬৭ কোটি টাকা সিআরআর বাবদ। গত ১ জানুয়ারি ব্যাংকটির মোট ঘাটতি ছিল ১ হাজার ৮৩৫ কোটি টাকা।
ইউনিয়ন ব্যাংকে মোট ১ হাজার ৭৯৩ কোটি টাকা ঘাটতির মধ্যে ১ হাজার ৪৮ কোটি টাকা চলতি হিসাব নেতিবাচক এবং ৭৪৬ কোটি টাকা সিআরআর বাবদ ঘাটতি। গত ১ জানুয়ারি মোট ঘাটতি ছিল ১ হাজার ৪০৯ কোটি টাকা।
গ্লোবাল ইসলামী ব্যাংকের মোট ৫২১ কোটি টাকা ঘাটতির মধ্যে ৪৮৩ কোটি টাকা সিআরআর ও ৩৮ কোটি টাকা চলতি হিসাব নেতিবাচক। গত ১ জানুয়ারি ব্যাংকটির মোট ঘাটতি ছিল ৪৩০ কোটি টাকা।
সংশ্লিষ্টরা জানান, ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন প্রস্তুত হয় ৩১ ডিসেম্বরভিত্তিক তথ্যের ভিত্তিতে। আর্থিক প্রতিবেদনে যেন কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি, সিআরআর ঘাটতিসহ বিভিন্ন খারাপ অবস্থার প্রতিফলন দেখাতে না হয়, সে জন্য এ উপায়ে ধার দেওয়া হয়েছে। এভাবে ঘাটতি সমন্বয়ের সুযোগ না দিলে ব্যাংকগুলোর এলসি কনফারমেশন চার্জসহ সব ধরনের খরচ আরও বাড়বে। সাম্প্রতিক সময়ে এমন অবস্থা হলেও একসময় ইসলামী ব্যাংক বাংলাদেশ অন্য শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নিয়মিত ধার দিত।
কদর কমেছে ঝুঁকিপূর্ণ ৭ কোম্পানির
শেয়ারনিউজ, ১৭ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত




.jpg&w=50&h=35)





