প্রতি মাসে ২ লাখ টাকা সম্মানী নেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : প্রতি মাসে ২ লাখ টাকা অনারিয়াম বা সম্মানী নেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ এস এম ওয়াহিদুজ্জামান।
গত জুন মাস থেকে তিনি বীমা কোম্পানিটি থেকে এই হারে এই সম্মানী নিচ্ছেন। অথচ আইন বলছে, বোর্ড মিটিং ফি ব্যতিত অন্য কোন উপায়ে বেতন-ভাতা বা সম্মানী নেয়ার সুযোগ নেই বীমা কোম্পানির পরিচালকদের।
বীমা উন্নয়ন কর্তৃপক্ষের ( আইডিআরএ) নির্দেশনা অনুসারে বীমা কোম্পানির একজন পরিচালক বোর্ড বা পর্ষদ সভায় যোগদান করলে সর্বোচ্চ ৮ হাজার টাকা হারে মিটিং ফি গ্রহণ করতে পারেন।
২০১৮ সালের ৩১ মে বেসরকারি বীমা কোম্পানিগুলোর পরিচালকদের জন্য এই নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এছাড়াও আইডিআরএ’র নির্দেশনা অনুসারে পর্ষদ চেয়ারম্যান কোম্পানির অর্থে কেনা সর্বোচ্চ ৮৫ লাখ টাকার একটি গাড়ি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে গাড়ির জ্বালানী খরচ তিনি কোম্পানি থেকে নিতে পারেন।
তবে নির্ধারিত হারে তার বেতন-ভাতা বা সম্মানী নেয়ার কোন সুযোগ নেই।
ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৩৮তম বোর্ড সভায় কোম্পানিটির চেয়ারম্যান নির্বাচিত হন এ এস এম ওয়াহিদুজ্জামান। পরবর্তীতে কোম্পানির ২৪০তম বোর্ড সভায় চেয়ারম্যানের জন্য নির্ধারিত হারে মাসিক সম্মানীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এই সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ৮ জুন।
ওই বোর্ড সভার সিদ্ধান্তের ভিত্তিতে গত ৬ জুলাই চেয়ারম্যানের জন্য মাসিক ২ লাখ টাকা সম্মানী নির্ধারণ করে একটি নোট অনুমোদন করা হয়।
নোটে ‘উপযুক্ত কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী’ সম্মানী নির্ধারণ এবং ১ জুন ২০২৩ তারিখ থেকে এটি কার্যকর বলে উল্লেখ করা হয়।
বীমা কোম্পানিটির ভাইস চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মো. ইকবাল মাহমুদ ও কোম্পানি সেক্রেটারি (সিসি) সোহেল মাহামুদ ওই নোটে স্বাক্ষর করেছেন। একইসঙ্গে কোম্পানিটির পরিচালক মতিউর রহমানকে নোটের বিষয়টি অবহিত করতে অনুলিপি পাঠানো হয়।
এ বিষয়ে ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মো. ইকবাল মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের নতুন চেয়ারম্যান তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, মেধা ও পরিচিতিকে কাজে লাগিয়ে কোম্পানির ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই জন্য তিনি প্রায় নিয়মিতই কোম্পানির অফিসে সময় দিচ্ছেন।
তিনি বলেন, কোম্পানির ব্যবসায়িক উন্নয়নের স্বার্থে এবং চেয়ারম্যানের এই পরিশ্রমের সম্মাননা জানাতে পরিচালনা পর্ষদের সভায় তাকে নিয়মিত একটা সম্মানী দেয়ার সিদ্ধান্ত হয়। এই প্রেক্ষিতে তার বাসা ভাড়া ও যাতায়াত খরচসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ হিসেবে মাসে ২ লাখ টাকা দেয়া হচ্ছে।
বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন স্থগিত চেয়ে করা রিট খারিজ
শেয়ারনিউজ, ১৬ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- বিক্রেতা সঙ্কটে হল্টেড প্রায় দুই ডজন কোম্পানি
- লন্ডনে ইউনূস-তারেক সাক্ষাৎ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- আল্টিমেটাম নিয়ে এমপিকে স্পিকারের কড়া জবাব
- সরকারবিরোধী পোস্টের জেরে গ্রে/প্তার—শেষ পর্যন্ত যা হলো
- গুমের বিচার নিশ্চিতে সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস
- বৈশ্বিক অস্থিরতার মধ্যেও শেয়ারবাজারে সুবাতাস
- ০৭ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’
- তীব্র প্রয়োজনের মুহূর্তে রাসুল (সা.) যে আমল করতে বলেছেন
- জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
- অন্য দেশে যাব না, মরলে মরবো ভারতেই: শেখ হাসিনা
- অ্যারামিট লিমিটেডে রিসিভার নিয়োগ দিয়েছে আদালত
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- রাসুল সাঃ বলেছেন ঘরে বরকত না আসার ৪টি কারণ
- জামায়াতের নারী কর্মী ইস্যুতে যা বললেন রাশেদ খান
- জামায়াতের হামজা মতোই বিতর্কিত নাসীরুদ্দীন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক ইঙ্গিত
- অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
- এবার ট্রাম্পকে সময় বেঁধে দিল ইরান
- আজ থেকে সংসদ চলবে দুইবেলা
- টানা ২ মাসের পরে বিদেশি বিনিয়োগ কমল: বাজারে ধস!
- সেনানিবাস ও শিরীন শারমিনকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য
- মুজতবা খামেনি-এর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা
- নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে কেমন, দেখুন ছবিতে
- হঠাৎ দাম বাড়ল—আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ দর
- সংসদে একসাথে ৭ বিল পাস; যা থাকছে নতুন আইনে
- আটকের পর সামনে এলো ড. শিরীন শারমিনের অবস্থান
- রাতেই আগুন ঝরালেন সাদেক কায়েম, সামনে এল নতুন অভিযোগ
- রেসের ১১ মিউচুয়াল ফান্ডে অনিয়ম, ৫৫ লাখ জরিমানা
- ৯ এপ্রিল দুই জেলায় সাধারণ ছুটি
- সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
- ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের বিদেশযাত্রা ঠেকাতে আইনি নোটিশ
- বিএনপির স্থায়ী কমিটিতে বড় পরিবর্তন, আসছে নতুন মুখ
- এশিয়াটিক ল্যাবরেটরিজ: এক প্রতারণা রুখতেই আরেক চক্রের উত্থান
- নারী সেজে ছাত্রদল নেতার টিকটক: অবশেষে ধরা
- ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
- সম্মাননা পাচ্ছেন সংগীতাঙ্গনের দুই কিংবদন্তি
- যুদ্ধবিরতি প্রস্তাবে নিজেদের অবস্থান জানাল ইরান
- সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিল—অবশেষে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
- সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন যেভাবে হয়
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
- দেশের মাথাপিছু আয়ের পরিমাণ জানালেন অর্থমন্ত্রী
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- ২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- ৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
- সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম, পরিদর্শনে নামছে ডিএসই
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- সপ্তাহে তিন দিন অফিস যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে পরামর্শ দিল আইএমএফ
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- শেয়ারবাজারের নতুন দায়িত্ব পেলেন তানভীর গনি
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় বেড়েছে ৯ কোম্পানির
- জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- অবসায়ন আতঙ্কে দিশেহারা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিক্রেতা সঙ্কটে হল্টেড প্রায় দুই ডজন কোম্পানি
- বৈশ্বিক অস্থিরতার মধ্যেও শেয়ারবাজারে সুবাতাস
- ০৭ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার











