ভেঙে দেওয়া হচ্ছে ফার্স্ট ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনিয়ম ও দুর্নীতি এবং খেলাপি ঋণে জড়িয়ে থাকা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ভেঙে দিচ্ছে।
বিএসইসি এর আগে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করেছে। তবে এবার পর্ষদের কাউকে বাদ না দিয়ে বসানো হচ্ছে নতুন আরও ৫ স্বতন্ত্র পরিচালক। আর নতুনরাই সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবেন। এতে পুরোনো এবং বিভিন্ন অপরাধে জড়িতরা ঋণ আদায়ে সহায়তা করবেন। যাদের পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবির।
বিএসইসির কমিশন সভায় আজ (বুধবার) এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ঘনিষ্ঠ একজন বর্তমানে এই কোম্পানির অন্যতম পরিচালক। বাজারে এটি একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সম্পদের চেয়ে দায় ২৪৬ কোটি টাকা বেশি।
সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুসারে প্রতিষ্ঠানটির বিতরণ করা ১ হাজার ২০০ কোটি টাকা ঋণের মধ্যে ৮৭ শতাংশই খেলাপি। সম্মিলিত লোকসান ৩২৫ কোটি টাকা। ১৪ বছরে বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিতে পারেনি। এই ধরনের প্রতিষ্ঠান বাজারের জন্য দায়।
বিএইসি সূত্রে জানা গেছে, গত ৩ বছরে নামসর্বস্ব ২৬টি প্রতিষ্ঠানের পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে বিএসইসি। এর মধ্যে ব্যাংক, বিমা এবং লিজিং কোম্পানিও রয়েছে। তবে এসব কোম্পানির ক্ষেত্রে অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। কারণ, বাইরে থেকে কেউ এসে কোম্পানি চালানো কঠিন। ফলে পর্ষদ ভেঙে দেওয়ার পর কিছু কোম্পানি আরও দুর্বল হয়েছে। এটাকে পুঁজি করে সেকেন্ডারি মার্কেটে কারসাজি করে একটি পক্ষ।
কমিশন বলছে, এই কারণে এবার ভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে। এর মধ্যে বর্তমান পর্ষদ রেখেই নতুন করে ৫ জন স্বতন্ত্র পরিচালক দেবে কমিশন। তবে সেক্ষেত্রে আইনের কিছুটা জটিলতা রয়েছে। বিদ্যমান আইনে আর্থিক প্রতিষ্ঠানে পরিচালক হতে পারেন ৯ থেকে ১১ জন। কিন্তু নতুন করে পাঁচজন পরিচালক দেওয়া হলে আইনি সীমা ছাড়িয়ে যাবে। ফলে এই বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বিএসইসি চাইলে সিকিউরিটিজ আইনের আওতায় বিশেষ সার্কুলার দিয়ে এটি করতে পারে।
এছাড়া কমিশন চাইলে কাউকে বাদও দিতে পারে। প্রাথমিকভাবে কমিশন সবাইকে রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। পুরো বিষয়টি আজকের কমিশন সভায় চূড়ান্ত হবে।
নতুন করে যাদের পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের মধ্যে বাকি চারজন হলেন আইটি উদ্যোক্তা সিএসএল সফটওয়্যার রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম রওলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মইন উদ্দিন মাহমুদ ও খোন্দকার নিজাম উদ্দিন।
বর্তমানে প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম অনিয়মিত। ২০০৩ সালে এই কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সেই সময়ে বাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে ছিল প্রাইভেট প্লেসমেন্ট ২ কোটি এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিওর মাধ্যমে ৩ কোটি টাকা।
সংগ্রহীত অর্থের মধ্যে ৪ কোটি টাকা লিজ অর্থায়ন, ৬৬ লাখ ৫০ হাজার টাকা মেয়াদি অর্থায়ন এবং ৩৩ লাখ ৫০ হাজার টাকা আইপিওতে খরচ বাবদ ব্যয় করার কথা ছিল। এরপর ১৫ বছর বোনাস শেয়ার ঘোষণা এবং ২০১৩ সালে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন ১১৮ টাকায় উন্নীত করা হয়।
কমিশন বলছে, নিয়মানুসারে জেড ক্যাটাগরিতে লেনদেন শুরুর ৪৫ কার্যদিবসের মধ্যে কোম্পানির পর্ষদ পুনর্গঠন করতে হয়। কিন্তু এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি কোম্পানিটি। এই কারণেই পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জে কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টের নিরীক্ষা প্রতিবেদন অনুসারে প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে লোকসান ১৪.৫২ টাকা। আর প্রতি শেয়ারের বিপরীতে সম্পদ লোকসান ২৮ দশমিক ৮৪ পয়সা। সূত্র জানায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন রুগ্ণ হয়ে আছে। ১৪ বছরে বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিতে পারেনি।
৫০০ কোটি অনুমোদিত মূলধনের এই কোম্পানির পরিশোধিত মূলধন ১১৮ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের ৪১.৩১, বিভিন্ন প্রতিষ্ঠানের ২০.৮৩ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৭.৮৬ শতাংশ শেয়ার রয়েছে।
কোম্পানির মোট সম্পদ ৯৫৩ কোটি ৭১ লাখ টাকা। আর মোট দায় ১ হাজার ১৯৯ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ কোম্পানির সম্পদের চেয়ে দায় ২৪৬ কোটি ৫ লাখ টাকা বেশি। কোম্পানির সর্বশেষ খেলাপি ঋণ ১ হাজার কোটি টাকার ওপরে। শতকরা হিসাবে মোট ঋণের ৮৭ শতাংশ। কোম্পানির সম্মিলিত লোকসান ৩২৫ কোটি টাকা এবং শেয়ারহোল্ডার ইক্যুইটি ১৬৯ কোটি ৮০ লাখ টাকা নেতিবাচক। সর্বশেষ প্রতিষ্ঠানটির রিজার্ভ ৪৬০ কোটি টাকা নেতিবাচক।
বর্তমানে ১০ টাকার প্রতিটি শেয়ার ৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজার ছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। আইপিও প্রতিবেদন তৈরির সময় কোম্পানির নিরীক্ষা প্রতিষ্ঠান ছিল এম জে আবেদীন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
বর্তমানে কোম্পানির ৯ জন পরিচালকের মধ্যে রয়েছেন চেয়ারম্যান খান মোহাম্মদ মইনুল, দুই ভাইস চেয়ারম্যান মাসুদ হোসেন খান ও আবু জাকির। পরিচালক হিসাবে রয়েছেন একিউএম ফয়সাল আহমেদ চৌধুরী, আমাতুন নুর, রামিতোন রেজা, মো. আলতাফ হোসেন, স্বতন্ত্র পরিচালক হাবিবুর রহমান, সুলতান আহমেদ ভুইয়া এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুমুল মাহমুদ।
শেয়ারনিউজ, ০৩ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- ০২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা










