পিপলস লিজিংয়ে আসছে বিদেশি বিনিয়োগ, জানালেন কোম্পানির চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিংয়ে বিদেশি বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান শাহেদ ফেরদৌস।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা দুবাইয়ের একটি কোম্পানির সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে আমানত আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দুই থেকে আড়াইশো কোটি টাকা পাবো। তবে এখনো পর্যন্ত এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোন ধরনের সমঝোতা হয়নি। টাকা পেলে লাভজনক খাতে বিনিয়োগ করা হবে।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পিপলস লিজিংয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আদালত থেকে নিয়োজিত কোম্পানিটির চেয়ারম্যান হাসান শাহেদ ফেরদৌস।
পিপলস লিজিংয়ের চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে আমরা হাউজ লোন এবং কার লোন দিতে শুরু করেছি। চার পাঁচ মাস ধরে আমরা নিয়মিতভাবে ঋণ দিয়ে যাচ্ছি। নতুন বিনিয়োগের লক্ষ্যে ৪০ কোটি টাকা রাখা হয়েছে। চাহিদার আলোকে আরও দেয়া হবে। আমাদের পরিকল্পনা আছে ৫০ কোটির মতো ফিক্স ডিপোজিট করব। এর বিপরীতে ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা ঋণ নিব। যার সুদ হবে চার থেকে পাঁচ শতাংশ। এই টাকা ৮ থেকে ১২ শতাংশ সুদে বিনিয়োগ করে কোম্পানি লাভ করবে।
তিনি বলেন, আমরা খুবই দূরাবস্থায় ছিলাম এখন ঘুরে দাঁড়িয়েছি। ২০২১ সালে আদালতের নির্দেশে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন করতে মনোযোগী হয়েছি। ইতোমধ্যে লাভের মুখ দেখতে শুরু করেছে পিপলস লিজিং। দেড়শ কোটি টাকা নিয়ে আমি দায়িত্ব শুরু করি। বর্তমানে ভালো অবস্থান হয়েছে। আমাদের ৩০ কোটি টাকা এফডিআর আছে। বর্তমানে আমাদের মাসিক গড় ইনফ্লো (আদায়) তিন কোটি টাকা। মাঝে মধ্যে এটি ১০ কোটি টাকা পর্যন্ত ওঠে।
তিনি বলেন,পৃথিবীর কোনো দেশেই কোম্পানি বন্ধ থাকা অবস্থায় সুদ গণনা করে না। দীর্ঘদিন থেকে আমাদের কোম্পানি বন্ধ ছিল। তাই বন্ধ থাকা অবস্থায় সুদ হিসাব জাস্টিফাইড (গ্রহণযোগ্য) নয়। তাই পিপলস লিসিংয়ের বিনিয়োগকারীদের বলে দিয়েছি ১২ থেকে সাড়ে ১২ শত কোটি টাকা সুদ দেব না।
হাসান শাহেদ ফেরদৌস বলেন, এজিএমে বিষয়টি জানিয়ে দিয়েছি। সুদ বাদ দিলে প্রকৃত দায় সাতশ থেকে সাড়ে ৭০০ কোটি টাকা হবে। বাকি টাকা আমরা দিব না। কারণ প্রায় দুই বছর লিকুআইডিশনে ছিল। যেহেতু এই সময়ে ক্যাপিটাল ব্যবহার করার সুযোগ ছিল না, তাই এ সময়কার সুদ গণনার না করার বিষয়ে আমাদের নিজস্ব অডিটর ও এক্সটার্নাল অডিটরগণ মোটামুটি একমত।
তিনি বলেন, পিপলস লিজিংয়ে জন্য একটি ভালো দিক হচ্ছে কয়েকটি ব্যাংক ছাড়া পানাওনাদাররা কেউই সিকিউরিটি ডিপোজিটর না। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪৫ কোটি টাকা আমানতকারীদের ফেরত দিয়েছি। দেউলিয়া হয়ে গেলে টাকা ফেরত দেওয়ার সুযোগ ছিল না।
তিনি জানান, আমরা ছোট আমানতকারীদের টার্গেট করে টাকা ফেরত দেওয়া শুরু করেছি। ২ লাখ টাকা পর্যন্ত আমানত রয়েছে এমন প্রায় দুই হাজারের কাছাকাছি লোককে পুরো টাকা ফেরত দিয়েছি। এখন সর্বোচ্চ ১০ লাখ টাকা আমানত রয়েছে এমন গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান। যেহেতু প্রতিষ্ঠানটি লাভ করছে এবং ভালো অবস্থানের দিকে যাচ্ছে তাই অনেক আমানতকারী টাকা তুলতে চাচ্ছেনা লাভের আশায়।
অন্যায়ভাবে শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখা হয়েছে অভিযোগ করে শাহেদ ফেরদৌস বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলো অতিমাত্রায় চাপাচাপি করছে। যা আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য কোন ভালো ফল বয় আনছে না। নিয়ন্ত্রকের চাপাচাপির কারণে অল্প সময়ের ব্যবধানে ১০ থেকে ১২ টি আর্থিক প্রতিষ্ঠান পড়ে যাবে (দেউলিয়া)। তিনি বলেন, টুটি চেপে ধরলে কেউ টিকতে পারে না। এত রেগুলেশন কি দরকার আমার বুঝে আসেনা।
সবশেষ তিনি আইনে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা নিয়েও আপত্তি তোলেন। রেগুলেটকে অতিমাত্রায় ক্ষমতা দেয়া হয়েছে বলেও মনে করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। বর্তমানে প্রতিষ্ঠানটি যে ভালো অবস্থান রয়েছে তাতে শেয়ার মার্কেটে লেনদেন শুরু হলে শেয়ার মূল্য সল্প সময়ের ব্যবধানে ২০ থেকে ২৫ টাকায় উঠবে। একইসাথে পুঁজিবাজারের নেতৃত্বদানকারী কোম্পানি হবে বলে মনে করেন চেয়ারম্যান। তিনি বলেন, আমাদের সামনে অনেক সম্ভাবনা রয়েছে। আমরা প্রতিষ্ঠানটিকে পাঁচ বিলিয়নের কোম্পানি করতে চাই।
উল্লেখ, শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। এর ফলে ১০১ দফা কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। এবার আরও ১৫ দিন বাড়িয়ে লেনদেন বন্ধের মেয়াদ আগামী ১১ জানুয়ারি করা হয়েছে।
শেয়ারনিউজ, ২৮ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


