শেয়ারবাজারের কাজী সাইফুরের বিরুদ্ধে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : কারসাজিকারী ও সিন্ডিকেটদের কারণে শেয়ারবাজারের বহু মানুষ সর্বহারা হয়ে গেছে। ওই চক্র যেকোনো সময় শেয়ারবাজারে ধস নামিয়ে দিতে পারে। তাই সাংবাদিকরা সব সময় শেয়ারবাজারের দিকে দৃষ্টি রাখেন। কিন্তু সাংবাদিকদের প্রায়ই হেনস্থার শিকার হতে হয়।
বৈশাখী টেলিভিশনের সাংবাদিক স্বপ্ন রোজ শেয়ারবাজারের কাজী সাইফুরের বিরুদ্ধে যে রিপোর্টি করেছেন সেটা সত্য। এই রিপোর্ট প্রমাণ করে যিনি মামলা করেছেন তিনি চক্রান্তকারী। বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক এসব কথা বলেছেন।
শেয়ারবাজারের কাজী সাইফুরের দুর্নীতি নিয়ে বৈশাখীনিউজ২৪.নেট-এ সংবাদ প্রকাশ করায় প্রতিবেদক স্বপ্ন রোজের বিরুদ্ধে মামলা দায়ের ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক বিক্ষোভ ও মানববন্ধনে তিনি একথা বলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের আগস্টে কাজী সাইফুর রহমানকে পাঁচ বছরের জন্য শেয়ারবাজারে নিষিদ্ধ করে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ওই সময় তার বিরুদ্ধে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির (সিরিজ লেনদেন) প্রমাণ পায় নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এই বিক্ষোভ ও মানববন্ধন কমূসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাসাস সভাপতি নারী নেত্রী নাসিমা আক্তার সোমা।
বিএফইউজে সভাপতি বলেন, আমি স্বপ্ন রোজকে বলতে চাই, এই মামলা সংক্রান্ত বিষয়ে আপনার উপর যদি কোনো আক্রমণ বা হামলা আসে তখন আপনার পাশে থাকবে বিএফইউজে। সারাদেশে বিএফইউজের অঙ্গসংগঠনগুলোও পাশে দাঁড়াবে। তিনি বলেন, শুধু সাংবাদিক স্বপ্ন রোজের ক্ষেত্রেই নয়, দেশের যে কোনো স্থানে সাংবাদিকদের ওপর হামলা বা হয়রাণিমূলক মামলা হলেই আমরা রাজপথে দাঁড়াবো প্রতিবাদ জানাবো। তাদের পাশে সব সময় থাকবে বিএফইউজে।
বিএফইউজে’র নির্বাহী সদস্য উম্মুলওয়ারা সুইটি বলেন, যখনই কোনো দুর্নীতিবাজ দেখে যে সাংবাদিকদের কলম তার বিরুদ্ধে শানিত হচ্ছে, তখনই তারা মামলা করে তাকে থামিয়ে দিতে চেষ্টা করে। আমরা দেখতে চাই কারা সাংবাদিকদের কন্ঠ রোধ করতে চায়? কলম ছিনিয়ে নিতে চায়? স্বপ্ন রোজ যে রিপোর্টটি করছে সেটা বস্তুনিষ্ঠ ও তথ্য সমৃদ্ধ এবং রিপোর্টের সপক্ষে যথেষ্ট প্রমাণাদি রয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম বলেন, তারা দুর্নীতিবাজ, শেয়ারবাজারের মাফিয়া। তারা হাজার হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে। তাদের কতো দুঃসাহস যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে! এই মাফিয়া লুটেরাদের শক্তির উৎস কোথায় সেটা খুঁজে দেখতে হবে।
এছাড়া আরও বক্তব্য দেন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, স্বাধীনতা সাংবাদিক পরিষদের আহ্বায়ক আবু সাঈদ, ডিইউজে’র নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, সাংবাদিক নেতা শাহজাহান সাজু, সাংবাদিক নেতা সাজেদা হক, ডিএসইসির যুগ্ম সম্পাদক লাবিন রহমান, নির্বাহী সদস্য মনসুর আহমেদ, হালিমা খাতুন, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক রফিকুল ইসলাম কচি, কদমতলী থানা প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ শাহিন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ডিএসইসির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতউল্লাহ মানিক, বানাসাসের সহ-সভাপতি কারনিনা খন্দকার, কল্যাণ সম্পাদক দীপা ঘোষ রিতা, নির্বাহী সদস্য দৌলতউন নেছা রেখা, সানিয়া সুলতানা, সদস্য সালমা আফরোজ, উর্মি রহমান, স্বপ্ন রোজ, ফারজানা আক্তার ও নূপুর আহমেদ বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


