ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

উন্নত বাংলাদেশ গড়তে আ.লীগের কোনো বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

২০২৩ ডিসেম্বর ১৫ ১৮:৩৯:৩৯
উন্নত বাংলাদেশ গড়তে আ.লীগের কোনো বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, একটি আত্মমর্যাদাসম্পন্ন উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। শুক্রবার (১৫ ডিসেম্বর) সিলেট মহানগরীর এক হোটেলে মহানগর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ছাত্রলীগকে ভ্যানগার্ড হিসেবে মুখ্য ভূমিকা পালন করতে হবে। কারণ, ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের শক্তি। ছাত্রলীগ মানেই আওয়ামী লীগ।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনও বিচারের আওতায় আসেনি তাদের বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, গণতন্ত্র এনেছে। এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে। নির্বাচনে মাঠপর্যায়ে প্রচার ও ভোটারদের নির্বাচনমুখী করতে ছাত্রলীগের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ারনিউজ, ১৫ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে