১৩ দেশের ৩৭ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক : মানবাধিকার লংঘনের অভিযোগে কয়েক ডজন লোকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার দিবসের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও স্টেট ডিপার্টমেন্ট ১৩টি দেশের ৩৭ জনের ওপর নিষেধাজ্ঞা ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর রয়টার্সের।
গত এক বছরে মার্কিন অর্থ মন্ত্রণালয় বেশকিছু দেশের ১৫০ জনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের মার্কিন সম্পদ জব্দ করেছে। আমেরিকানদের মধ্যে যারা ওই ১৫০ জনের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে নির্দিষ্ট লেনদেনে জড়িত, তারাও নিষেধাজ্ঞার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন অভিযানের জন্য লোক নিয়োগ করা দুই ইরানি গোয়েন্দা কর্মকর্তাকে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মিশনে প্রাণঘাতী লক্ষ্যবস্তু অন্তর্ভুক্ত ছিল।
মাজিদ দস্তজানি ফারাহানি ও মোহাম্মদ মাহদি খানপুর আরদেস্তানি নামের ওই দুই কর্মকর্তা যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্থান, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় নজরদারি কার্যক্রমের জন্য লোক নিয়োগ করেন। বাগদাদে মার্কিন বিমান হামলায় তেহরানের বিশিষ্ট সামরিক কমান্ডার এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান প্রভাবের স্থপতি সোলেইমানি নিহত হওয়ার পর ইরান প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছিল।
নতুন করে দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিষেধাজ্ঞায় আছেন আফগান পুণ্য প্রচার ও অপকর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি হত্যা, অপহরণ, ছুরিকাঘাত ও মারধরের সঙ্গে জড়িত বলে মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ। এ বিষয়ে তালেবান প্রশাসনের মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে রয়টার্সকে সাড়া দেননি।
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ে চলমান গুরুতর মানবাধিকার লংঘনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনের মধ্যপর্যায়ের দুই কর্মকর্তাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, কর্তৃপক্ষ উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। এই দুই কর্মকর্তা হলেন, জিনজিয়াংয়ের জননিরাপত্তা কর্মকর্তা গাও কি এবং জিনজিয়াং ওয়ার্ক কো-অর্ডিনেশন স্মল গ্রুপের উপ-অফিস পরিচালক হু লিয়ানহে।
এই নিষেধাজ্ঞা অবৈধ বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড চীনের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মৌলিক নিয়মকানুনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি চীন-মার্কিন সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে এবং তীব্র নিন্দা জানায়। চীনে উইঘুর ও অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে জোরপূর্বক শ্রম অনুশীলনের কারণে যুক্তরাষ্ট্র কফকো সুগার হোল্ডিংসহ আরও তিনটি চীনা সংস্থা থেকে আমদানিও নিষিদ্ধ করেছে।
কিছু মার্কিন রিপাবলিকান আইনপ্রণেতা অভিযোগ করেছেন, চীনে দেওয়া নিষেধাজ্ঞাগুলো জিনজিয়াংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রধান মা জিংরুইসহ সিনিয়র কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ব্যর্থ হয়েছে।
মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের সিলেক্ট কমিটির চেয়ারম্যান মাইক গ্যালাগার ও সিনেটর মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ণ্ডশিনজিয়াংয়ের সিসিপির শীর্ষ কর্মকর্তা, যিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গণহত্যা বাস্তবায়ন করেন, তিনি কেন নিষেধাজ্ঞায় আসলো না, তা অবশ্যই যুক্তরাষ্ট্র সরকারকে ব্যাখ্যা করতে হবে।
এছাড়া গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইসলামিক স্টেটের নেতা, হাইতির চারটি অপরাধী দলের প্রধানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
উগান্ডা প্রিজন সার্ভিসের কমিশনার জেনারেলকেও নিষিদ্ধ করা হয়েছে। উগান্ডা গত মে মাসে বিশ্বের সবচেয়ে কঠোর সমকামীবিরোধী আইন প্রণয়ন করে, যেখানে সুনির্দিষ্ট কিছু সমকামী কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। লাইবেরিয়া, দক্ষিণ সুদান, উগান্ডা ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জনগণকেও টার্গেট করেছে ওয়াশিংটন।
শেয়ারনিউজ, ০৯ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













