স্বতন্ত্র প্রার্থীদের সামনে শঙ্কায় আ.লীগের যেসব হেভিওয়েটরা
নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক স্বতন্ত্র প্রার্থীর সামনে শঙ্কায় রয়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী। নির্বাচন সুষ্ঠু হলে এসব হেভিওয়েট প্রার্থীদের নাজেহাল হওয়ায় সমূহ সম্ভাবনা রয়েছে বলে ধারণ করা হচ্ছে।
স্বতন্ত্র প্রার্থীদের দলীয় প্রার্থীদের বিরুদ্ধেই লড়তে হচ্ছে। অনেক প্রার্থীরও ঘুম হারাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে এমপি হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় জমে উঠেছে সারা দেশের কয়েক ডজন আসনের নির্বাচন।
দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান দলীয় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। তিনি ফরিদপুর-৪ আসনে এবারও নৌকার টিকিট পেয়েছেন। গত দুটি সংসদ নির্বাচনেও তিনি নৌকার মাঝি হয়েছিলেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে পরাজিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাফরউল্লাহর শক্ত প্রতিপক্ষ সেই মজিবুর রহমান নিক্সন চৌধুরী। নিক্সন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। দেশব্যাপী আলোচিত এেই আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্যের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম এবং সাংবাদিক আরিফুর রহমান দোলন। শেষ পর্যন্ত তারা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে নির্বাচন জমে উঠতে পারে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি মনোনয়ন পেয়েছেন গাজীপুর-৪ আসন থেকে। তার আসনেও দলের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন। তারা হলেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আলম আহম্মেদ ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফ।
ঢাকা-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী দলীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। এখানেও লড়াই জমে উঠেছে। চাঁদপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. রেদওয়ান খান বোরহান।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবারও কুষ্টিয়া-৩ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। তার আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনি মাঠে রয়েছেন পারভেজ আনোয়ার তনু। তনুর বাবা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান পৌর মেয়র।
বরিশাল-৪ আসনে নৌকা পেয়েছেন দলের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান এমপি পঙ্কজ নাথ।
সিলেট জেলার ছয়টি আসনে স্বতন্ত্র প্রার্থীর দেখা মিললেও সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও দলীয় মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের লড়াই হতে পারে।
গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার আসনে স্বতস্ত্র প্রার্থী হয়ে নির্বাচনি মাঠে রয়েছেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। একই আসনে আছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল এবং আওয়ামী লীগ নেতা নুরে আলম সিদ্দিকী।
জয়পুরহাট-২ আসনে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী বিদ্রোহী প্রার্থী। মাদারীপুর-৩ আসনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনের সদস্য তাহমিনা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত আবদুল মমিন মণ্ডলের বিরুদ্ধে সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে আভাস মিলেছে।
কুমিল্লা-৪ আসনে হতে পারে তীব্র লড়াই। এই আসনে দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এবং বিদ্রোহী প্রার্থী দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের রেষারেষি দীর্ঘদিনের।
বরগুনা-১ আসনে দলের মনোনীত ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সরোয়ার ফোরকান।
বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনি মাঠে রয়েছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াত সাদিক আবদুল্লাহ। ফলে এ আসনে বড় চ্যালেঞ্জে পড়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
ঝিনাইদহের চারটি আসনেই রয়েছে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের আবদুল হাইয়ের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। হাই ও দুলাল বিশ্বাসের মধ্য নির্বাচনী লড়াই জমে উঠবে। অন্যদিকে ঝিনাইদহ-২ আসনে নৌকার তাহজীব আলম সিদ্দিকীর বিরুদ্ধে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। নেত্রকোনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন সাবেক সংসদ সদস্য মনজুর কাদের কৌরাইশী ও ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু।
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান এমপি ও মনোনয়নবঞ্চিত ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবার দলের মনোনয়ন পেয়েছেন নেত্রকোনা-৫ আসন থেকে। প্রথমবার মনোনয়ন পাওয়া এই কেন্দ্রীয় নেতার আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অধ্যাপক আনোয়ার হোসেন, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল ও পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
যশোর-৫ (মনিরামপুর) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তাকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলা কৃষক লীগের সহসভাপতি ইয়াকুব আলী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান।
ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। নীলফামারী-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এমপি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।
রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য রায়হানুল হক।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। ওই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ছিলেন।
লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম।
জামালপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তাকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটের মাঠে রয়েছেন আওয়ামী লীগের আরও দুই নেতা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র জিয়াউল হক জিয়া এবং ঢাকার বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী ম ল।
কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তাকে চ্যালেঞ্জ জানিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম।
রাজশাহী-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন টানা পঞ্চমবার নৌকার প্রার্থী হওয়া বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। সেই আসনে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আখতারুজ্জামান আখতার।
শেয়ারনিউজ, ০৩ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রথম দিনেই আইজেনকোটের চমক, বদলে যাচ্ছে ইসরাইল
- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আপনার এনআইডি দিয়ে সিম চালাচ্ছে প্রতারক! ধরবেন যেভাবে
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- ১১ পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- স্মৃতিশক্তি বাড়ানোর ইসলামিক ও বৈজ্ঞানিক উপায় জেনে নিন
- আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: পরীক্ষার নম্বর ও সময় জানাল সরকার
- বাজারের উত্থান-পতনে অদৃশ্য শক্তির প্রভাব, নজরদারি বাড়ানোর দাবি
- নেত্রকোণার আলোচিত সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- ১১ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১১ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিক্রি বৃদ্ধিতে আমান ফিডের মুনাফায় ৮.৮৮ শতাংশ প্রবৃদ্ধি
- প্রথম প্রান্তিকে আমান কটনের আয় বেড়েছে দ্বিগুণের বেশি
- ‘আমাদের কেউ বললে ঝাঁটা মিছিল হতো’
- প্রয়াত নাঈমা ইসলামের শেয়ার পাচ্ছেন চেয়ারম্যানসহ তিন স্বজন
- হাসিনাকে পাত্তাই দিল না ভারত, মেনে নিল বাংলাদেশের কথা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি সহজ করতে বিএসইসির বড় উদ্যোগ
- এনভিডিয়ার শেয়ারে ৬.৫ শতাংশ ধস, এআই খাতে বড় বিপদের শঙ্কা!
- ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি!
- ‘হাবিবি’ বলে খোঁচা, সেই ‘হাবিবি’ ট্রেন্ডেই কাঁপছে আমেরিকা!
- তিন কোম্পানির আর্থিক প্রতিবেদনে ‘এমফাসিস অব ম্যাটার’
- সেজদার সময় শরীর ও মস্তিষ্কে যা ঘটে, জানলে অবাক হবেন
- স্বামী-স্ত্রীর চাকরি নিয়ে প্রতিমন্ত্রীকে ফাহাম আব্দুস সালামের খোঁচা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর
- ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’
- ডলারের রাজত্ব শেষ করতে চীনের ‘ত্রিমুখী’ গোপন রণকৌশল
- ইস্টার্ন ক্যাবলসের শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ
- জমির মালিকানা যাচাইয়ে দলিল, খতিয়ান ও পর্চার পার্থক্য জানুন
- দ্রুত বদলে যাচ্ছে সৌদি রাজপ্রাসাদের সমীকরণ!
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- অস্থির বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টসের পাশে ‘এলপিপি’
- পাসপোর্ট পাবেন না হাসিনা, দেশে ফেরার সামনে এখন যে দুই পথ
- ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা, ক্যালকুলেটর নিয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ ঘোষণা
- ১০ বছরের আইনি লড়াই শেষে ভবনের দখল পেল বেসিক ব্যাংক
- গ্রাহকের বয়স ১৫০ বছর, অ্যাকাউন্ট নিয়ে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক
- জামিনের দিনই বিটিএমএর সভাপতির পদ হারালেন শওকত আজিজ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দর প্রকাশ
- ব্যাংক, বিকাশ-নগদসহ আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনে আসছে নতুন ব্যবস্থা
- ডিজি-টেককে সঙ্গে নিচ্ছে ওয়ালটন, বিএসইসির অনুমোদন
- সিটিসেলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নতুন বিপাকে পিবিটিএল
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- এটলাস বাংলাদেশের প্রথম প্রান্তিক প্রকাশ
- এটলাস বাংলাদেশের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
জাতীয় এর সর্বশেষ খবর
- কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ১১ পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: পরীক্ষার নম্বর ও সময় জানাল সরকার
- নেত্রকোণার আলোচিত সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- ‘আমাদের কেউ বললে ঝাঁটা মিছিল হতো’













