বড় বিনিয়োগের টোপে নিঃস্ব হওয়ার পথে এমারেল্ড অয়েলের বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েলের শেয়ারে বিনিয়োগ করে নিঃস্ব হওয়ার পথে বিনিয়োগকারীরা। কোম্পানিটি বড় বড় বিনিয়োগ ও বিক্রি বাড়ানোর কথা বললেও তা বাস্তবে কার্যকর হয়নি। অথচ কোম্পানিটির মিনোরি বাংলাদেশ-এর বিনিয়োগ নিয়ে অনিয়ম খুজেঁ পেয়েছে স্বয়ং কোম্পানিটির নিরীক্ষক।
বাজার সংশ্লিষ্টদের মতে, কোম্পানিটির মিনোরি বাংলাদেশ-এর বিনিয়োগ নিয়ে অনিয়ম ঢাকতে বড় বিনিয়োগের ইস্যু দেখিয়েছিল। যাতে বিনিয়োগকারীরা অনিয়মের দিকে নজর না দিয়ে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করে। অনিয়মের সংবাদটি প্রকাশিত হওয়ার আগের কোম্পানিটির বড় বিনিয়োগকারীরা শেয়ারটি থেকে বেরিয়ে যায়। ফলে কোম্পানিটির শেয়ার দরে ধস নামে।
কোম্পানিটি গত ১১ মে নতুন ভুসি বয়লারে উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানিটি নতুন ভুসি বয়লার চালুর পর দৈনিক উৎপাদনে আর কোনো বাধা থাকবে না। একই সঙ্গে কোম্পানিটি পরিমার্জন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এমারেল্ড অয়েল প্রতিদিন ৩০ মেট্রিক টন থেকে ৭০ মেট্রিক টন পরিমার্জন ক্ষমতা বাড়াবে।
এরপর থেকেই কোম্পানিটির শেয়ারদর ধারাবাহিকভাবে বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত ১২ জুলাই ১৯০ টাকায় লেনদেন হয়। এরপর কোম্পানিটির আরো কিছু সংবাদ প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে ৩১ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দিয়ে নিজেদের ফায়দা হাসিল করে নেয়।
পরবর্তীতে ২২ আগস্ট, ২০২৩ তারিখে রোড শো’র সুবাধে ‘জাপানের বড় বিনিয়োগ আসছে এমারেল্ড অয়েলে’ শীর্ষক শিরোনামে কয়েকটি নিউজ পোর্টালে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এর ফলে ৩১ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর ১৩০ টাকা থেকে ১৭১ টাকা ৮০ পয়সায় উঠে যায়। যার মাধ্যমে কোম্পানিটির কর্তৃপক্ষের জোটে থাকা বড় বিনিয়োগকারীরা দ্বিতীয় দফায় মুনাফা তুলে নেয়।
এই সময়ে জাপানের এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এমারেল্ড অয়েলে ৩০ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে বাজারে গুঞ্জন ছড়ানো হয়। শেয়ার কেনার জন্য ড. লেক রাজ জুনেজা নামে এক বিনিয়োগকারী বাংলাদেশে সফরে আসেন। যা পত্রিকায় গুরুত্ব সহকারে ছাপানো হয়। বিদেশি ওই বিনিয়োগকারী একটি বড় ব্রোকারেজ হাউজে বিও হিসাবও খুলেছেন বলে খবর প্রকাশিত হয়। যার মাধ্যমে তিনি শেয়ার কিনে কোম্পানিটির পরিচালনা পর্ষদে বসবেন।
এরপর গত গত ২৪ সেপ্টেম্বর যমুনা এডিবল অয়েলের সঙ্গে এমারাল্ডের চুক্তির একটি বড় খবর প্রকাশ করে কোম্পানিটির কর্তৃপক্ষ। এতে বলা হয়, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ও মিনোরি বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ত্রি-পক্ষীয় চুক্তি হয়েছে যমুনা এডিবল অয়েল কোম্পানি লিমিটেডের। এতে বছরে গড়ে ৯শত কোটি টাকার বেশি বিক্রি বাড়বে।
এই সময় এমারাল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন বলেন, এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির ফলে আমাদের উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ফলে আমরা যমুনা এডিবল অয়েল মিলে প্রতিদিন ৬০০ মে. টন ব্রান (কুঁড়া) ক্রাসিং করতে পারব। এর ফলে বছরে আমাদের টার্নওভার হাজার কোটি টাকায় পৌঁছাবে। এতে এমারেল্ড ওয়েলের বছরে ৩০ কোটি টাকার বেশি মুনাফা করতে পারবে বলে আশা করছি।
মিনোরি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন বলেন, আমরা যৌথভাবে যমুনা এডিবল অয়েল কোম্পানির সঙ্গে কাজ করব। এতে মিনোরি প্রয়োজনীয় অর্থের যোগান দেবে। আর পরিচালনায় থাকবে এমারেল্ড অয়েল। ফলে তিনটি কোম্পানিই মুনাফা করতে পারবে।
তিনি আরও বলেন, রাজশাহীতে ধানের কুঁড়া সহজলব্য হওয়ায় আমরা কৃষকের কাছ থেকে এটি সংগ্রহ করতে পারব। এতে রাইস ব্রান অয়েলে ফ্রি-ফ্যাটি এসিডের উপস্থিতি কম থাকবে। ফলে জাপানে তেল রপ্তানি সহজতর হবে।
যমুনা এডিবল অয়েলের কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান বলেন, ফ্যাক্টরি চলমান থাকলেও আমাদের উন্নত প্রযুক্তির অভাব রয়েছে। জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে পারলে আমরা উন্নত প্রযুক্তি পাব। ফলে আমরা আরও লাভবান হতে পারব।
এসব সংবাদ প্রকাশ করে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের কাছে গছিয়েছে বলে বিনিয়োগকারীরা অভিযোগ করছেন। তারা বলছৈন, এতো ইতিবাচক খবরের পরও তাহলে শেয়ারটির দর ধারাবাহিকভাবে কমছে কেন? আজ কোম্পানিটির শেয়ার ৮৭ টাকা ৮০ পয়সায় ক্রেতাশুন্য থেকেছে। কোম্পানিটির আজকের দর গত ৬ মাসের মধ্যে ছিল সর্বনিম্ন। গত ৩ মাসে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮৩ টাকা ৮০ পয়সা বা ৪৮.৭৭ শতাংশ।
মো. শফিকুল ইসলাম নামের এক বিনিয়োগকারী বলেন, বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথা বলে জানানো হয়েছিল যে এই কোম্পানির শেয়ার ৫০০ টাকায় উঠবে। লাভের আশায় আমি অনেকগুলো শেয়ার কিনেছি। কিন্তু এই শেয়ার দর ৫০০ টাকা তো দূরের কথা, ২০০ টাকায়ও উঠেনি। এখন এশেয়ারের দর ধারাবাহিকভাবে কমছে। এখন ৮৮ টাকায় শেয়ার কেনার কোনো ক্রেতা নেই। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা বলেছিল আমাদের পুঁজির নিরাপত্তা দেয়া হবে। এখন কই সেই নিরাপত্তা। এখন তারা কেন নিশ্চুপ। যাদের কারণে আমাদের এত বড় লোকসান হলো, তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা হোক।
রাসেদুল ইসলাম নামের আরেক বিনিয়োগকারী বলেন, ধারাবাহিক পতনের কারণে এমনিতেই বিনিয়োগ করে মুনাফা করা অসম্ভব। সেখানে এমারেল্ড অয়েলের মতো কোম্পানি মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে বিনিয়োগ করিয়েছে। বেশি লাভের আশায় বিনিয়োগ করে এখন আসল পুঁজি ফেরত পাওয়া নিয়ে আশঙ্কায় আছি। নিয়ন্ত্রক সংস্থার উচিত এর যথাযথ তদন্ত করে আমাদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় বাজারের প্রতি বিনিয়োগকারীদের আরো আস্থা সঙ্কট বাড়বে।
আশরাফুল ইসলাম নামের তরুণ এক বিনিয়োগকারী বলেন, এই শেয়ারটির দর ৫০০ টাকায় উঠার কথা শুনে আমি বেশ কিছু শেয়ার কিনেছিলাম সর্বোচ্চ দরে। এখন সেই শেয়ার ৫০০ টাকা উঠা তো দূরের কথা, ৮৮ টাকায় নেমে এসেছে। এরপরও ক্রেতা সঙ্কট। বিভিন্ন দেশের প্রজেক্ট এবং বিনিয়োগের কথা বলা হলেও এখন সেগুলোর কোন বাস্তবায়ন নাই। নিয়ন্ত্রক সংস্থাও এই ব্যাপারে নিশ্চুপ। শেয়ারটি নিয়ে এভাবে গেম করা দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও অন্য কোনো কোম্পানি নিয়ে এভাবে গেম করে বিনিয়োগকারীদের নি:স্ব কর হবে। তাই এই শেয়ারটির বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছি।
বাজার সংশ্লিষ্টদের মতে, কোম্পানিটির নতুন বিনিয়োগ এবং বিক্রি বাড়ানোর কথা বললেও তা বাস্তবে কার্যকর করা হলোনা তা খতিয়ে দেখা উচিত। কারণ কোম্পানিটির ওইসব ইতিবাচক সংবাদের ভিত্তিতেই বিনিয়োগকারীরা কোম্পানিটিতে বিনিয়োগ করে এখন লোকসানে পড়েছে।
এদিকে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ‘বি’ ক্যাটাগরির এমারেন্ড ওয়েল ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা ও ৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি অন্তবর্তী ডিভিডেন্ড ৫ শতাংশ এবং চুড়ান্ড ডিভিডেন্ড ৫ শতাংশ মিলে মোট ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের বছর কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর ইপিএস হয়েছিল ১৭ পয়সা।
উল্লেখ্য, ২০১৬ সালের পর লোকসানের কারণে ২০২১ সাল পর্যন্ত কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি।
শেয়ারনিউজ, ২৬ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


