গাজায় আরও ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে ফিলিস্তিনের হামাসের সঙ্গে ইসরাইলের ৪ দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হওয়ায় অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
হামলার ৪৮তম দিনে বৃহস্পতিবারের এ হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে কাতারের পক্ষ থেকে জানা গেলেও আজকের আগে তা সম্ভব হবে না বলে জানিয়েছে ইসরাইল।
আলজাজিরা, রয়টার্স, বিবিসির খবরে বলা হয়, ৪ দিনের যুদ্ধবিরতি বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা থাকিলেও হামাসের পক্ষ থেকে অতিরিক্ত দাবি তোলায় তা বিলম্বিত হয়েছে। কিন্তু সেই অতিরিক্ত দাবির ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এই যুদ্ধবিরতির বিলম্বের সুযোগে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লেনার বিবিসিকে জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত ঘোষণার পর সরকারের কাছ থেকে নির্দেশনা পেলেই তারা লড়াই বন্ধ করবেন। তিনি জানান, নির্দেশনা না পাওয়া পর্যন্ত হামাসের বিরুদ্ধে তাদের হামলা চলবেই।
ইসরাইল বৃহস্পতিবার সকালে জানিয়েছে, ২৪ ঘণ্টায় গাজায় সুড়ঙ্গ, অস্ত্রাগারসহ ৩০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সেনাবাহিনী। গাজার খান ইউনুস এবং নুসেইরাত শরণার্থীশিবিরে চালানো পৃথক হামলায় আরও ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেফতার করেছে ইসরাইল।
দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বে পাঁচটি বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং আরও কয়েকজন নিখোঁজ হয়েছেন। এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহে আরও দুটি বাড়ি এবং একটি অ্যাপার্টমেন্টের হামলায় অনেক হতাহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে নুসেইরাত শরণার্থীশিবিরে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এদিকে গাজার আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেফতার করেছে ইসরাইল। হাসপাতালের একজন ডাক্তার এএফপিকে বলেছেন, এর পরিচালকসহ আরও কয়েকজন চিকিৎসা কর্মীকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করেছে।
এদিকে গাজাকে শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা বলে উল্লেখ করেছে ইউনিসেফ। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, যুদ্ধবিরতি কখন থেকে শুরু হবে ‘কয়েক ঘণ্টার মধ্যে’ তারা জানাবে।
সিএনএন জানিয়েছে, শুক্রবার সকাল থেকে যুদ্ধবিরতি শুরুর সম্ভাবনা রয়েছে। এর আগে বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে দুই পক্ষ সম্মত হয়েছিল। একই সঙ্গে জিম্মিদের মুক্তি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়াও শুরু হওয়ার কথা ছিল। হামাস ও ইসরাইলের মধ্যে শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হলে ৪ দিনের মধ্যে হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেবে।
অপরদিকে ইসরাইল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। দুই পক্ষই মূলত নারী ও শিশুদের মুক্তি দেবে।
এদিকে ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১৪ হাজার ৫৩২ জনে পৌঁছেছে। নিহত এসব ফিলিস্তিনির মধ্যে শিশুর সংখ্যাই ৬ হাজারের বেশি।
এছাড়া নিহতদের মধ্যে চার হাজারেরও বেশি নারী রয়েছেন। ইসরাইলি হামলায় আহত হয়েছেন আরও ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি।
শেয়ারনিউজ, ২৩ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













