সাড়ে ৮৬ কোটি ডলার দান করলেন ওয়ারেন বাফেট
নিজস্ব প্রতিবেদক : ‘বিনিয়োগ–গুরু’খ্যাত ওয়ারেন বাফেট চারটি পারিবারিক দাতব্য প্রতিষ্ঠানে বার্কশায়ার হাথাওয়ের ৮৬ কোটি ৬০ লাখ ডলার মূল্যের শেয়ার দান করেছেন।
ওয়ারেন বাফেট শেয়ারহোল্ডারদের জানিয়েছেন, জীবন সায়াহ্নে এসে এই দান করতে পেরে তার খুব ভালো লাগছে। এর আগেও তিনি অনেক অর্থ বিলিয়েছেন বিশ্বের অন্যতম ধনী এই বিনিয়োগকারী।
ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার বা এ মুহূর্তের শীর্ষ ধনীদের তালিকায় ওয়ারেন বাফেটের অবস্থান পঞ্চম।
রয়টার্স জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে বাফেটের কোম্পানি বার্কশায়ার হাথাওয়ে জানিয়েছে, প্রয়াত প্রথম স্ত্রীর নামে গঠিত সুজান টমসন বাফেট ফাউন্ডেশনে ওয়ারেন বাফেট ১৫ লাখ বি শ্রেণির শেয়ার দান করেছেন। এ প্রতিষ্ঠান প্রজননস্বাস্থ্য নিয়ে কাজ করে।
এর বাইরে আরও ৯ লাখ বি শ্রেণির শেয়ার নিজ সন্তানদের পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানে সমভাবে দান করেছেন বাফেট। সেই প্রতিষ্ঠানগুলো হলো হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন।
এর আগে গত বছর ঠিক এ সময় ওয়ারেন বাফেট এসব দাতব্য প্রতিষ্ঠানে ৭৫ কোটি ৯০ লাখ ডলার মূল্যের শেয়ার দান করেছিলেন, সেদিন ছিল থ্যাংকসগিভিং ডের ঠিক আগের দিন।
শেয়ারহোল্ডারদের উদ্দেশে লিখিত বিরল এক চিঠিতে বাফেট নিজের ৯০ শতাংশ সম্পদ দান করার অঙ্গীকার করেছেন। তার সন্তানেরা উইল কার্যকর করার বিষয়ে দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, বার্কশায়ারের জন্ম হয়েছে দীর্ঘ সময় টিকে থাকার জন্য এবং এই কোম্পানি ভালো মানুষের হাতেই থাকবে।
বাফেট গত কয়েক বছরে বার্কশায়ারের বাইরের অনেক দায়িত্ব ছেড়ে দিলেও জনসমক্ষে তিনি কখনো পদ ছাড়ার ঘোষণা দেননি, এমনকি ২০১২ সালে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও।
চিঠিতে বাফেট লিখেছেন, ‘৯৩ বছর বয়সেও ভালেবোধ করছি। যদিও বুঝতে পারছি, আমি এখন অতিরিক্ত ইনিংস খেলছি।’
ওয়ারেন বাফেট মনে করেন, দীর্ঘজীবনের রহস্য হলো সুখ; মানুষের দীর্ঘায়ুতে সুখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কোকাকোলা ও জাঙ্ক ফুড খেলে তার ভালো লাগে।
বিশ্বের প্রথম ধনী ব্যক্তি হিসেবে বাফেটের সম্পদমূল্য ১২০ দশমিক ৫ বিলিয়ন বা ১২ হাজার ৫০ কোটি ডলার ছাড়িয়ে যায়। মানবসেবায় তিনি অত্যন্ত সক্রিয়।
২০০৬ সাল থেকে এই পর্যন্ত তিনি নিজের সম্পদের অর্ধেকের বেশি পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে দান করেছেন, যার অর্থমূল্য ৫২ বিলিয়ন বা ৫ হাজার ২০০ কোটি ডলারের মতো।
বাফেটের বার্কশায়ার হাথাওয়ে বিভিন্ন ধরনের কোম্পানির জোট বা গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ওমাহাতে এর অবস্থান। এ কারণে বাফেটকে অনেকে ওরাকল (দৈববাণী) অব ওমাহা নামে ডাকেন।
রেল, বিমা থেকে শুরু করে বিভিন্ন খাতে তাদের ব্যবসা আছে। সেই সঙ্গে বিভিন্ন কোম্পানিতেও বিনিয়োগ করে থাকে বার্কশায়ার হাথাওয়ে। রয়টার্সের তথ্যানুসারে, বার্কাশায়ারের হাতে মোট ৩১৮ বিলিয়ন বা ৩১ হাজার ৮০০ কোটি ডলারের স্টক আছে, যার অর্ধেকের মতো অ্যাপলের শেয়ার।
শেয়ারনিউজ, ২৩ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



