ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসিবে চিহ্নিত করুন: ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইসরাইলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসিবে চিহ্নিত করতে ব্রিক্স সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দখলদার এই শক্তি বিগত সপ্তাহগুলোতে অবরুদ্ধ গাজা উপত্যকায় যে পাশবিকতা চালিয়েছে সে কারণে এটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে হবে।
মঙ্গলবার (২১ নভেম্বর) উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের গাজা বিষয়ক বিশেষ ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। ইরানের অনুরোধে ব্রিকসের গাজা বিষয়ক বিশেষ ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ইসরাইলের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, এই ভুয়া সরকারকে সন্ত্রাসী সরকার এবং এটির সেনাবাহিনীকে একটি সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করতে হবে। গাজা উপত্যকার ওপর আরোপিত অবরোধ ভেঙে সেখানকার অধিবাসীদের জন্য মানবিক ত্রাণ পাঠানোর জন্য ব্রিকস সদস্য দেশগুলোকে চেষ্টা চালাতে হবে।
তিনি বলেন, গাজার ২৩ লাখ অধিবাসী এখন চরম মানবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। গাজা যুদ্ধে ইসরাইল যেসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে সে ব্যাপারেও তদন্ত করার জন্য তিনি ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান। গাজার বেসামরিক নাগরিকদের ওপর দখলদার সেনারা বহুবার নিষিদ্ধ হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার করেছে বলে জানান তিনি।
ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়ার জন্যও প্রেসিডেন্ট রায়িসি ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞ এবং এই সরকারের বর্ণবাদী চরিত্রের কারণে ব্রিকসভুক্ত দেশগুলোর উচিত তেল আবিবের সঙ্গে সব ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করা।
ইরানের প্রেসিডেন্ট বলেন, গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে অভিযোগ দায়ের করার যে উদ্যোগ কয়েকটি ব্রিকসভুক্ত দেশ নিয়েছে তার প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে। তেল আবিবকে গাজায় ভয়াবহ নৃশংসতা চালানোর কাজে পৃষ্ঠপোষকতা দেয়ার কারণে আইসিসিতে মার্কিন সরকারেরও বিচার করতে হবে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ব্রিকসের পূর্ণ সদস্যদেশ। এছাড়া, ইরানসহ আরো পাঁচটি দেশকে ২০২৪ সালের জানুয়ারি মাসে এই জোটে অন্তর্ভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সূত্র: পার্সটুডে
শেয়ারনিউজ, ২২ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- শাহে আলম ও পরিবারের নামে ১০ শিক্ষাপ্রতিষ্ঠান
- ২০ জুন ব্রাজিলের খেলা, টিভি-মোবাইলে দেখবেন যেভাবে
- অস্ট্রেলিয়ায় মাদক পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার
- হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা
- শিয়া প্রবাসীদের বহিষ্কার ও ব্যাংক হিসাব জব্দের অভিযোগ
- জনপ্রশাসনে বদলি ও পদায়ন, জারি হলো প্রজ্ঞাপন
- পে স্কেল বাস্তবায়নের বৈঠক, সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- সংসদে যা বলা যাবে, যা বলা যাবে না—বিধিতে যা আছে
- রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ ৬ দেশ
- বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫
- বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে বার্তা দিলো জাতিসংঘ
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ
- লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার তালিকাচ্যুতির শঙ্কা
- এক রুট, এক কোম্পানি—ঢাকার পরিবহনে যুগান্তকারী সিদ্ধান্ত
- শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা
- মামুনুল হকের বিয়ে ইস্যুতে উত্তপ্ত সংসদ!
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- আটকে থাকা পণ্য বিক্রিতে নতুন সিদ্ধান্ত, ই-নিলামে বিক্রি করবে কাস্টমস
- ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন হার চূড়ান্ত
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইকরার মৃত্যুর মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী
- ১৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্তিশালী প্রত্যাবর্তনে ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- ব্যবসায় ১০ কাজ নিষিদ্ধ করেছে ইসলাম
- অক্সফোর্ড ইউনিয়ন নিজেই দিল ব্যাখ্যা, বিতর্কে নতুন মোড়
- মুসল্লিদের সিজদায় রেখে পালালেন বিএনপি নেতা, অবশেষে ধরা
- বিয়ের মৌসুমে ধাক্কা, স্বর্ণের দাম আবারও বাড়ল
- সাবেক গভর্নরসহ ১০ বাংলাদেশি, রিজার্ভ চুরির মামলায় নতুন মোড়
- সংসদে বিতর্কিত বক্তব্য: শহীদের সন্তান বললেও জীবিত এমপির বাবা-মা
- যে বাংলাদেশির হাতে ফুটে ওঠে কাবার গিলাফের কোরআনের আয়াত
- পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- ফ্লোর প্রাইস উঠতেই বেক্সিমকোর ৫,৬৭০ কোটি টাকা উধাও
- সিআইবি নীতিতে পরিবর্তন চায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো
- এনআরবিসি ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে চার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন অর্জন করল আরও তিন ব্রোকারেজ হাউজ
- রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক অর্জনের হিসাব দিল সরকার
- ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধ/র্ষণ ফার্মেসি মালিকের
- ১১–২০ গ্রেডের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
- বাজেট বাস্তবায়নে শেয়ারবাজারে নতুন গতি আসবে: ক্যাপমিনাফ
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা













