বাতিল হচ্ছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা পেসো
আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডানপন্থী অর্থনৈতিক উদারবাদী হাভিয়ের মিলেই। সংকটে জর্জরিত দেশটির অর্থনীতিতে ‘শক থেরাপি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক বন্ধ করে দেওয়া ও আর্জেন্টিনার মুদ্রা পেসো বাতিল করা। রাজনীতিতে তিনি অনেকটাই বাহিরের মানুষ। তবে সংকট উত্তরণে তিনি যেসব অঙ্গীকার করেছেন, সেগুলো বাস্তবায়িত হলে অর্থনীতির খোলনলচে রীতিমতো বদলে যাবে।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, পেসোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। হাভিয়ের মিলেইয়ের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আর্জেন্টিনার অর্থনীতিকে ‘ডলারাইজ’ করা বা ডলারভিত্তিক করা। এর মানে হলো আর্জেন্টিনা পেসো বাতিল করে দিয়ে মার্কিন ডলারকে দেশের অভ্যন্তরীণ লেনদেনে মুদ্রা হিসেবে ব্যবহার করবেন। যদি সেটাই ঘটে, তাহলে আর্জেন্টিনা এমন একটি পথে হাঁটবে, যে পথে এত বড় একটি দেশ এর আগে কখনো হাঁটেনি। আর্জেন্টিনার জন্য এটি ‘আননোন টেরিটোরি’ বা অজানা একটি অঞ্চল। আর্জেন্টিনার নিজস্ব মুদ্রানীতির লাগাম কার্যত চলে যাবে ওয়াশিংটনে নীতিনির্ধারকদের হাতে।
তবে তা নিয়ে আর্জেন্টিনার মানুষ খুব বেশি মাথা ঘামাচ্ছেন বলে মনে হচ্ছে না। ৩১ বছর বয়স্ক রেস্তোরাঁ কর্মী ক্রিস্টিয়ান রয়টার্সকে বলেন, ‘মিলেই হলেন আমাদের নতুন মানুষ। তিনি কিছুটা অপরিচিত। তাঁর নীতি কিছুটা ভয় জাগায়। কিন্তু পৃষ্ঠা ওলটানোর জন্য এখনই সবচেয়ে ভালো সময়।’ হাভিয়ের মিলেইর চ্যালেঞ্জ অনেক। সরকার কিংবা কেন্দ্রীয় ব্যাংকের হাতে অর্থ নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৪ হাজার ৪০০ কোটি ডলারের একটি ঋণ নিয়ে রশি টানাটানি চলছে। মূল্যস্ফীতি ১৫০ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে। পুঁজি নিয়ন্ত্রণ কাজ করছে না।
আর্জেন্টিনার অনেক মানুষের কাছে প্রেসিডেন্ট নির্বাচন ছিল ‘কম ক্ষতিকর’ একজনকে বেছে নেওয়া। হাভিয়ের মিলেইর অর্থনৈতিক দাওয়াই যে বেদনার কারণ হবে, সেটা তাঁরা জানেন। কিন্তু অর্থনীতির যে সংকটে মাসা এবং তাঁর পেরন-পন্থী পার্টি দেশকে নিমজ্জিত করেছে, তার প্রতিও রয়েছে তীব্র ক্ষোভ। আর্জেন্টিনা এখন ঋণে ডুবে আছে, বিদেশ থেকে নতুন ঋণ পাচ্ছে না।
বিশেষ করে তরুণদের মধ্যে বেশি জনপ্রিয় মিলেই। এসব তরুণ দেখেছেন তাঁদের দেশ এক সংকট থেকে আরেক সংকটে আরও বেশি তলিয়ে যাচ্ছে। ২০ বছর বয়সী আইরীন সোসা যেমনটা রয়টার্সকে বলছিলেন, ‘আমার মতো তরুণদের জন্য মিলেই হলেন ভবিষ্যৎ। আমাদের দেশে যা কিছু খারাপ ঘটেছে, তার সাথে ছিলেন মাসা।’ হাভিয়ের মিলেইয়ের জয় আর্জেন্টিনার রাজনৈতিক মানচিত্র ও অর্থনীতির চালচিত্র বদলে দিতে পারে। সাথে প্রভাবিত করতে পারে শস্য, লিথিয়াম ও হাইড্রোকার্বনের ব্যবসা-বাণিজ্য। তিনি চীন ও ব্রাজিলের সমালোচনা করেছেন। বলেছেন, তিনি ‘কমিউনিস্টদের সাথে’ ওঠাবসা করতে চান না। যুক্তরাষ্ট্রের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার পক্ষে তিনি।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা প্রতিবেশী দেশের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভকামনা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে এ–ও আশা করেছেন যে আর্জেন্টিনাকে আবারও আগের অবস্থানে ফিরিয়ে নেবেন হাভিয়ের মিলেই। তবে কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, মিলেইয়ের বিজয়ের দিনটি ওই অঞ্চলের জন্য ‘একটি বেদনার দিন’।
শেয়ারনিউজ, ২১ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







