ভারতকে গুঁড়িয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক : অবশেষে ভারতকে গুঁড়িয়ে বিশ্বকাপ ক্রিকেটে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
আজ রোববার (১৯ নভেম্বর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।
খেলার প্রথমে ব্যাট করে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৪০ রানে অলআউট হয় ভারত। ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে অপ্রতিরোধ্য ছিল ভারত।
ফাইনালের আগে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে হারাতে পারেনি কোনো দল। অবিশ্বাস্য ফর্মে থাকা ভারতকে ফাইনালে ২৪০ রানে অলআউট করে অস্ট্রেলিয়া।
খেলার শুরুতে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থা থেকে মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ২১৫ বলে ১৯২ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান ট্রাভিস হেড।
এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র এক বল মোকাবেলা করে দুই রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন গ্লেন ম্যাক্সওয়েল। ১১০ বলে চার বাউন্ডারিতে ৫৮ রান করে অপরাজিত থাকেন মার্নাস লাবুশেন।
২৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ শামির করা বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডেভিড ওয়ার্নার। তার বিদায়ে ১৬ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপর ইনিংস মেরামত করার আগেই দলীয় ৪১ রানে জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মিচেল মার্শ। দলীয় ৪৭ রানে ফেরেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।
প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ বলে স্কোর বোর্ডে ৩০ রান জমা করেই সাজঘরে ফেরেন শুভমান গিল। তিনি মিচেল স্টার্কের শিকারে পরিণত হওয়ার আগে ৭ বলে মাত্র ৪ রানে ফেরেন।
এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৩২ বলে ৪৬ রানের জুটি গড়েন তারকা ওপেনার রোহিত শর্মা।
দলীয় ৭৬ রানে ৩১ বলে চারটি চার আর তিন ছক্কায় ৪৭ রান করে ফেরেন অধিনায়ক রোহিত। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ বলে ৪ রানে আউট হন শ্রেয়াস আইয়ার।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ১০.২ ওভারে ৮১ রানে শুভমান গিল, রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের উইকেট হারিয়েছে কঠিন চাপের মধ্যে পড়ে যায় ভারত।
দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল। চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ১০৯ বলে ৬৭ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ২৮.৩ ওভারে দলীয় ১৪৮ রানে সাজঘরে ফেরার আগে ৬৩ বলে চার বাউন্ডারিতে ৫৪ রান করেন কোহলি।
কোহলি আউট হওয়ার পর ফিফটি তুলে নিয়ে ফেরেন লোকেশ রাহুল। তিনি ১০৭ বলে মাত্র এক চারে ৬৬ রান করে দলীয় ২০৩ রানে ফেরেন। রাহুল আউট হওয়ার আগে ২২ বলে ৯ রানে ফেরেন রবিন্দ্র জাদেজা।
ইনিংসের শেষদিকে ১০ বলে ৬ রানে ফেরেন পেসার মোহাম্মদ শামি। ৩ বলে ১ রানে ফেরেন আরেক পেসার জাসপ্রিত বুমরাহ।
২৮ বলে ১৮ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন সুরাইয়া কুমার যাদব। ১০ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট হন কুলদীপ যাদব। ৯ রানে অপরাজিত থাকেন পেসার মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ৫৫ রানে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ১০ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। ১০ ওভারে ৬০ রানে ২ উইকেট নেন জশ হ্যাজলউড।
শেয়ারনিউজ, ১৯ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





