চ্যাটজিপিটির উদ্ভাবক ওপেনএআইয়ের নতুন সিইও মুসলিম নারী
আন্তর্জাতিক ডেস্ক : চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) বরখাস্ত করা হয়েছে। তাঁর জায়গায় মীরা মুরাতি নামে ৩৫ বছর বয়সী এক মুসলিম মহিলাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কোম্পানির ব্যবস্থাপনায় তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। খবর রয়টার্সের।
জানা যায়,নতুন নিয়োগ পাওয়া এই মুসলিম নারী আলবেনিয়ার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ডার্টমুথ কলেজে স্নাতকের পড়াশোনা করার সময় একটি হাইব্রিড রিঅ্যাক্টর তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছেন মীরা। এরপর এনালিস্ট হিসেবে গোল্ডম্যান স্যাকস ব্যাংকে যোগ দিয়েছিলেন। এ ছাড়া এক এরোস্পেস কোম্পানিতে হার্ডওয়্যার প্রোডাক্ট ম্যানেজার হিসেবেও তিনি কাজ করেছেন।
এসব প্রতিষ্ঠান ছাড়াও ইলন মাস্কের সঙ্গে টেসলায় প্রধান সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন এ মুসলিম নারী। এরপর দালি নামের আর্টিফিশিয়াল আর্টিস্ট প্রকল্পের প্রধান হিসেবে কাজ করেছেন মীরা। ২০১৮ সালে ওপেনএআইতে যোগ দিয়েছিলেন মীরা। গত বছরই তাকে ওপেনএআইয়ের সিটিও করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে সংস্থার প্রধান হয়ে সংস্থার কর্মীদের হতবুদ্ধি না হয়ে কাজ চালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণের পর কর্মীদের উদ্দেশে একটি মেমো লিখেছেন মীরা। সেখানে তিনি জানান, আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছি। আমাদের এই টুল ব্যাপকভাবে গৃহীত হচ্ছে। ডেভেলপাররা সক্রিয়ভাবে আমাদের প্ল্যাটফর্মে কাজ করছে এবং নানা জিনিস তৈরি করছেন এবং নীতিনির্ধারকরা এই সিস্টেমগুলোকে নিয়ন্ত্রণ করার সর্বোত্তম উপায়গুলো নিয়ে আলোচনা করছেন। আমাদের তাই এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ভবিষ্যতের জন্য আমাদের সামনে একটি সুযোগ রয়েছে। সেখানে যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্তিম বুদ্ধিমত্তা) এমনভাবে তৈরি করা হয় যা ভালোর জন্যই ব্যবহার করা হয়। তিনি ওপেনএআইয়ে সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা মাইক্রোসফটের সঙ্গে তাদের জুটি অক্ষত থাকবে বলেও জানিয়েছেন। এর আগে এক বিবৃতিতে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ জানিয়েছে, যথাযথ পর্যালোচনা প্রক্রিয়া মেনেই স্যামকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি (স্যাম) পরিচালনা পর্ষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ করছিলেন না। ফলে প্রতিষ্ঠান পরিচালনায় পর্ষদের সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছিল।
ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের এমন সিদ্ধন্তের পর এক এক্সবার্তায় স্যাম বলেন, ওপেনএআইয়ে আমার সময়টা বেশ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য পরিবর্তন বয়ে নিয়ে এসেছে। আশার কথা হলো বিশ্বেও এটি পরিবর্তন এনেছে। এমন ধরনের প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমার বেশ ভালো লেগেছে।
শেয়ারনিউজ, ১৮ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













