গাজা ঘিরে ফেলে হামাসের সুড়ঙ্গে ইসরায়েলের অভিযান
নিজস্ব প্রতিবেদক : গাজা শহরের চারপাশ ঘিরে ফেলার পর এবার হামাসের বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্কের দিকে নজর দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজায় মাটির নিচে কয়েক শ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গে হামাসের যোদ্ধাদের সঙ্গে জিম্মিরাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমান হামলা ও স্থল হামলার পর অভিযানকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার অংশ হিসেবে আজ বুধবার সুড়ঙ্গগুলোয় হামাস যোদ্ধা ও জিম্মিদের খুঁজে বের করতে অভিযান শুরু করছে আইডিএফ।
রয়টার্স জানিয়েছে, হামাসের শক্তিশালী ঘাঁটি গাজা এখন সম্পূর্ণ ঘিরে ফেলেছে তারা। এখন জনবহুল শহরটির প্রাণকেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে আইডিএফ।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর আগে বলেছিলেন, ইসরায়েলের লক্ষ্যবস্তু একটাই—গাজায় হামাসের সন্ত্রাসীরা, তাদের নেতা, অবকাঠামো, বাংকার, যোগাযোগ ও নিয়ন্ত্রণ রক্ষার কক্ষ।
এবার সুড়ঙ্গের বিশাল ও জটিল নেটওয়ার্কে অভিযান প্রসঙ্গে ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, ইসরায়েলের সামরিক প্রকৌশলীরা গাজার তলদেশে কয়েক শ কিলোমিটার বিস্তৃত হামাস নির্মিত সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে বিস্ফোরক যন্ত্র ব্যবহার করছে।
সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ও স্বাধীনতাকামী সংগঠন হামাসের সূত্র রয়টার্সকে জানিয়েছে, সুড়ঙ্গ নেটওয়ার্ক ব্যবহার করা হামাস যোদ্ধাদের কাছ থেকে ইসরায়েলি ট্যাংকগুলো ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ নেতা ঘাজি হামাদ বলেন, ‘বেসামরিক মানুষকে হত্যা করা ছাড়া অন্য কোনো সামরিক অর্জন এই মুহূর্তে আছে কি না, তা পারলে প্রকাশ করুক ইসরায়েল। আমি তাদের চ্যালেঞ্জ জানাচ্ছি। গাজাকে ধ্বংস করা যাবে না। যুক্তরাষ্ট্র ও জায়নবাদীদের গলার কাঁটা হয়েই থাকবে গাজা।’
হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৩৪ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস। এর মধ্যে সেনাসদস্য ছাড়াও রয়েছে বেসামরিক নাগরিক এবং কয়েকজন বিদেশি।
এই পর্যন্ত চারজন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। গত শনিবার হামাস এক বার্তায় বলে, গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় তাদের হাতে থাকা জিম্মিদের মধ্যে ৬০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে। তাদের ২৩ জনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
অন্যদিকে, ইসরায়েলি বিমানবাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ হাজার ৩২৮। এই নিহতদের মধ্যে রয়েছে ৪ হাজার ২৩৭ জন শিশু।
শেয়ারনিউজ, ০৮ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













