‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে সংসদ ছাড়ল অস্ট্রেলিয়ার বিরোধী দল
আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ ৩১তম দিনে গড়িযেছে। গাজায় নির্বিচারে ইসরাইলি হামলায় নিহত হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে সারা বিশ্বে বিক্ষোভ চলছে। এত কিছুর পরও ক্ষমতাসীন অস্ট্রেলিয়া সরকার এখনো ইসরায়েলি হামলার নিন্দা বা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানায়নি।
সোমবার (০৬ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যরা বিরোধী গ্রিন পার্টির সিনেটরদের তোপের মুখে পড়েন। শুধু তাই নয়, অধিবেশনের একপর্যায়ে বিরোধীরা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে সংসদ ত্যাগ করে। ওয়াকআউটের নেতৃত্ব দেন গ্রিনস পার্টির উপনেতা মেহরিন ফারুকি। সংসদ থেকে মেহরিন ফারুকি বের হয়ে গেলে তার পেছন পেছন গ্রিনস পার্টির আরও ১০ সদস্যও বেরিয়ে যান। খবর দ্য গার্ডিয়ানের।
ওয়াকআউটের আগে মেহরিন ফারুকি সরকারের কাছে জানতে চান বাণিজ্যমন্ত্রী ডন ফারেলের কাছে গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে অস্ট্রেলিয়া কেন ভোটদানে বিরত ছিল। জবাবে লেবার পার্টির এই মন্ত্রী জানান, প্রস্তাবটি অসম্পূর্ণ ছিল। কেননা এতে গত ৭ অক্টোবরের হামলায় জড়িত হামাসের নাম নেওয়া হয়নি।
সংসদে দাঁড়িয়ে মেহরিন ফারুকি বলেন, ইসরায়েল গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে। এটা আপনারা শুধু দেখেই যাচ্ছেন। আপনারা ইসরায়েলের নিন্দা করছেন না। অবিলম্বে সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানাতে অস্বীকার করছেন। আমরা এখানে আর বসে থাকতে পারেনি। তিনি আরও বলেন, এভাবে এড়িয়ে গেলে যুদ্ধাপরাধ বন্ধ হবে না। আজ আমরা দেশের জনগণের প্রতিবাদ সংসদে নিয়ে এসেছি। ফ্রি, ফ্রি প্যালেস্টাইন।
সংসদ থেকে বেরিয়ে সামাজিক মাধ্যম এক্সে আরেকটি পোস্ট শেয়ার করেন মেহরিন ফারুকি। সেখানে তিনি বলেছেন, লাখ লাখ অস্ট্রেলীয় নাগরিকের মতো আমরা গাজায় ইসরায়েলি গণহত্যায় প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানিতে স্তম্ভিত, আতঙ্কিত ও ক্ষুব্ধ।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি হামলায় মাত্র ৩০ দিনে গাজায় প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় ৪ হাজার শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও হাজার হাজার মানুষ।
শেয়ারনিউজ, ০৬ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













