এক মাসে লিব্রা ইনফিউশনের শেয়ারদর বেড়েছে প্রায় দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে মন্দাভাব বিরাজ করলেও ওষুধ ও রসায়ন খাতের লিব্রা ইনফিউশনের শেয়ারদর বাড়ছে হু হু করে। এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারদর বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
কোম্পানিটির এভাবে শেয়ারদর বাড়াকে অস্বাভাবিক হিসেবে আখ্যায়িত করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, কারসাজির মাধ্যমে কোম্পানিটির শেয়ারদর বাড়ানো হচ্ছে। তাদের অভিমত, লিব্রা ইনফিউশনের শেয়ার সংখ্যা খুবই কম। যে কারণে সহজেই বাজারে এই কোম্পানির শেয়ারের কৃত্রিম সংকট সৃষ্টি করা সম্ভব। কোম্পানিটির ডিভিডেন্ডকে কেন্দ্র করে হয়তো কোনো বিশেষ চক্র এই কৃত্রিম সংকট সৃষ্টি করে শেয়ারদর বাড়াতে পারে।
সম্প্রতি লিব্রা ইনফিউশনের পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ও ৫০ শতাংশ বোনাস শেয়ার ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ডিভিডেন্ড ঘোষণার আগে থেকেই কোম্পানিটির শেয়ারদর বাড়তে দেখা যায়।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারদর ছিল ৮০৭ টাকা ৮০ পয়সা। ধারাবাহিকভাবে দাম বেড়ে এখন প্রতিটি শেয়ারদর এক হাজার ৫০৭ টাকা ৬০ পয়সায় উঠেছে। অর্থাৎ এক মাসে কোম্পানিটির শেয়ারটির দাম বেড়েছে ৬৯৯ টাকা ৮০ পয়সা বা ৮৬.৬৩ শতাংশ।
কোম্পানিটির শেয়ারের এমন দাম বাড়াকে অস্বাভাবিক উল্লেখ করে গত ৫ অক্টোবর ডিএসই থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে বার্তা প্রকাশ করা হয়। সেখানে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, লিব্রা ইনফিউশনের শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে- সম্প্রতি শেয়ারের যে দাম বেড়েছে এবং লেনদেন বেড়েছে, তার পেছনে কোনো মূল্য সংবেদশীল তথ্য নেই।
ডিএসইর নোটিশের জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ এমন বক্তব্য দিলেও ২২ অক্টোবর ডিএসইর মাধ্যমে ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা আসে। ওই ঘোষণায় জানানো হয়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ও ৫০ শতাংশ বোনাস শেয়ার ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির ঘোষণা করা ক্যাশ ডিভিডেন্ড সমাপ্ত অর্থবছরে করা মুনাফার কয়েকগুণ বেশি। অবশ্য ক্যাশ ডিভিডেন্ড শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়েছে।
১৯৯৪ সালে লিব্রা ইনফিউশন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয় কোম্পানিটি। তার আগে ২০১৯ সালেও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়। তবে ২০১৮ সালে ২০ শতাংশ বোনাস শেয়ার, ২০১৭ সালে ৩০ শতাংশ ক্যাশ এবং ২০১৬ সালে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয় কোম্পানিটি।
মাত্র এক কোটি ৫০ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৫ লাখ এক হাজার ৯২০টি। এর মধ্যে ৩৪.৪৩ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৪৯.৮৭ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৫.৭০ শতাংশ শেয়ার।
শেয়ারনিউজ, ২৪ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


