ইংল্যান্ডকে ২২৯ রানে হারাল দক্ষিণ আফ্রিকা
নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বোলিং বেছে নেয়া ইংল্যান্ডকে ২২৯ রানের রেকর্ড ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা।
শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দক্ষিণ আফ্রিকা এই জয় পায়। হাইনরিখ ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরি আর তিন ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩৯৯ রান তুলে নেয় প্রোটিয়ারা।
তিন ম্যাচের দুটিতেই হেরে বসা ইংলিশরা ৪০০ রান করে জেতার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে। এই চ্যালেঞ্জে শোচনীয়ভাবে পরাজিত হলো ইংলিশরা। তারা ২২ ওভারে ১৭০ রানে ৯ উইকেট হারায়। রিস টপলি ইনজুরিতে থাকায় ব্যাটিংয়ে নামতে পারেননি। ফলে ২২৯ রানের বিশাল জয় তুলে নেয় প্রোটিয়ারা।
১০০ রানে ৮ উইকেট পতনের পর মার্ক উড (১৭ বলে ৪৩*) ও গাস অ্যাটকিনসন (২১ বলে ৩৫) ৭০ রানের জুটিতে দলকে বড় লজ্জা থেকে বাঁচান। তারপরও নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা পায় জস বাটলারের দল।
দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি তিনটি এবং মার্কো ইয়ানসেন ও লুঙ্গি এনগিডি দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান ক্লাসেন।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার জায়গায় প্রোটিয়া দলকে নেতৃত্ব দেন এইডেন মার্করাম। বাভুমার জায়গায় দলে এসেছেন রিজা হেনড্রিকস। তিনি ৭৫ বলে ৮৫ রানের দারুণ এক ইনিংস করে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।
কুইন্টন ডি কক দলীয় ৪ রানে রিস টপলির শিকার হওয়ার পর দ্বিতীয় উইকেটে ফন ডার ডুসেনকে নিয়ে ১১৬ বলে ১২১ রান তোলেন হেনড্রিকস। ডুসেন ৬০ রান করে আউট হওয়ার পর মার্করামকে নিয়ে বোর্ডে ৩৪ বলে ৩৯ রান তুলে সাজঘরের পথ ধরেন হেনড্রিকস।
৪৪ বলে ৪২ রান করা মার্করাম চতুর্থ উইকেট জুটিতে ক্লাসেনকে নিয়ে তোলেন ৫৮ বলে ৬৯। মার্করামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন টপলি। ‘কিলার মিলার’ খ্যাত ডেভিড মিলার এদিন মাত্র ৫ রান করে আউট হয়ে যান।
এরপর মাত্র ৭৭ বলে ১৫১ রানের দানবীয় এক জুটিতে প্রোটিয়াদের সংগ্রহটা চারশর কাছাকাছি নিয়ে যান ক্লাসেন ও মার্কো ইয়ানসেন। ৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ক্লাসেন।
গত মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৩ বলে ১৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। সেই ফর্মটা তিনি ধরে রেখেছেন বিশ্বকাপেও। এটা তার চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি ও চলতি বিশ্বকাপে প্রথম।
৬৭ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করে গাস অ্যাটকিনসনের শিকার হন ক্লাসেন। ইয়ানসেন ৪২ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের টপলি ৮৮ রানে তিনটি ও অ্যাটকিনসন ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।
চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৭ অক্টোবর দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে প্রোটিয়াদের করা ৪২৮ রানই এখনো ত্রয়োদশ আসরের সর্বোচ্চ সংগ্রহ।
শেয়ারনিউজ, ২২ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের













