আইপিও বাতিল হওয়া কোম্পানি একীভূতকরণে বিএসইসির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভূক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে মার্জ বা একীভূতকরণের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যদিও সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও আর্থিক প্রতিবেদনে অসংগতি থাকায় এ অতালিকাভুক্ত কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন পূর্বে বাতিল করেছিল নিয়ন্ত্রক সংস্থাটি।
এরআগে ফার কেমিক্যালের সাথে এসএফ টেক্সটাইলকে একীভুত করার জন্য আদালত অনুমোদন দিয়েছে। তাই আদালতের অনুমোদনকে অনুসরণ করেই গত ০১ অক্টোবর একীভুতকরণ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিল বিএসইসি। গত বছরের ২৮ নভেম্বর এ সংক্রান্ত একীভুতকরণ স্কীমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন পায় প্রতিষ্ঠানটি।
কিন্তু এর আগে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও আর্থিক প্রতিবেদনে অসংগতি থাকায় ২০২০ সালে এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করে দেয় বিএসইসি। এবার সেই কোম্পানিটিকেই তালিকাভুক্ত একটি কোম্পানির সঙ্গে একীভূতকরণের সম্মতি দিল সংস্থাটি।
এই বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘মার্জারের প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে প্রতিটি কোম্পানিকে একটি স্কিম তৈরি করতে হয়। পরে সে স্কিম অনুসারে শেয়ারহোল্ডার, হাইকোর্ট ও কমিশনের অনুমোদন নিতে হয়। ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজও একটি স্কিম তৈরি করে তাতে শেয়ারহোল্ডার ও হাইকোর্টের অনুমোদন পাওয়ার পর বিএসইসির অনুমোদনের জন্য আবেদন জানায়। কমিশন তাদের তৈরি করা স্বিম অনুসারে একীভুতকরণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এখন এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের বিপরীতের প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যু করে কোম্পানি দুটি একীভুত হবে।
কিন্তু শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছে, সিকিউরিটিজ আইন লঙ্গন করা একটি কোম্পানির আইপিও বাতিল হয়েছে। সেই কোম্পানি আইপিও’র মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত না হতে পারলেও কৌশলে একীভুতকরণ হয়ে বাজারে আসছে। তাহলে এমন কোম্পানি বিনিয়োগকারীদের জন্য বা শেয়ারবাজারের জন্য কতটুকু ভালো হবে তা আমার বুঝে আসছে না।
এমন কোম্পানি একিভুতকরণে অনুমোদন দেওয়াও শেয়ারবাজারের জন্য একটি খারাপ খবর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ২০২১ সালের ১ নভেম্বর অনুষ্ঠিত ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত একীভুতকরণ খসড়া স্কিমে অনুমোদন নেয়া হয়।
পরে ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানায়, তারা এ বিষয়ে শেয়ারহোল্ডার, হাইকোর্ট ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে একীভুতকরণ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করবে। সে অনুসারে কোম্পানিটি এরই মধ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়েছে। তারপর হাকোর্টেরও সম্মতি নেয় কোম্পানিটি। এখন বিএসইসির অনুমোদন পাওয়ায় কোম্পানিটি সকল বিধি অনুসরণ করে এ একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
তথ্য অনুসারে, এসএফ টেক্সটাইলের সব দায় ও সম্পদ অধিগ্রহণের মাধ্যমে ফার কেমিক্যালের সঙ্গে একীভূত করা হবে।
জানা গেছে, এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের প্রডাকশন ইউনিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার কেমিক্যালের নিজস্ব জমিতে অবস্থিত। কোম্পানিটি ২০১৬ সাল থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। ৪২ হাজার ২৫০ স্পিন্ডল কটন, ভিসকস ও সিভিসি ইয়ার্ন স্পিনিং উৎপাদনের সক্ষমতা রয়েছে এসএফ টেক্সটাইলের।
শেয়ারনিউজ, ০৬ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



