কারসাজি করতেই মুনাফা বাড়িয়ে নামমাত্র ডিভিডেন্ড!
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমারের শেয়ার নিয়ে কারসাজি চলছে। কারসাজিকারীদের নিরাপদে সটকে পড়তে কোম্পানিটি নামমাত্র ডিভিডেন্ড ঘোষণা করেছে বলে অভিযোগ উঠেছে। শেয়ারটির কারসাজির সঙ্গে শেয়ারবাজারে কারসাজির ‘কিং’ খ্যাত এক আমলা বিনিয়োগকারী জড়িত। তার সঙ্গে কোম্পানির কর্মকর্তারাও জড়িত বলে বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করছেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিভিডেন্ড ঘোষণার অনেক আগে থেকেই শেয়ারটি নিয়ে কারসাজি চলছে। কারসাজি করে যাতে চড়া দামে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কাঁধে চাপিয়ে তারা নিরাপদে সটকে পড়তে পারে, সেজন্য নামমাত্র ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। অভিযোগ উঠেছে, কোম্পানিটি যে মুনাফা দেখিয়েছে, তাও সঠিক নয়। কারসাজির জন্য মুনাফা ফুলিয়ে-ফাপিয়ে দেখানো হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৬ বছরের মধ্যে কোম্পানিটি এবছর সর্বনিম্ন ডিভিডেন্ড ঘোষণা করেছে। কম ডিভিডেন্ড ঘোষণার পরও শেয়ারটির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। লেনদেনেও দেখা দিয়েছে অস্বাভাবিক গতি। বাজার সংশ্লিষ্টরা শেয়ারটি থেকে নিরাপদ দুরুত্বে থাকার জন্য সাধারণ বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন। অন্যথায় তাদের বড় ধরনের মাশুল দিতে হবে বলে তাঁরা সতর্ক করেছেন।
গত সোমবার (০২ অক্টোবর) দেশবন্ধু পলিমার (২০২২-২৩ অর্থবছরের জন্য ২.৫০ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড ঘোষণার পরদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম অস্বাভাবিক উল্লম্ফন ঘটে। এদিন শেয়ারটির দাম ২২ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ২৭ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। একদিনে শেয়ারটির দাম বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ১৮.৩৪ শতাংশ।
বুধবার (০৪ অক্টোবর) টানা দ্বিতীয় দিন বৃদ্ধি পায় শেয়ারটির দাম। দিনশেষে শেয়ারটির মূল্য দাঁড়ায় ২৯ টাকা ১০ পয়সায়। এদিন শেয়ারটির মূল্য বৃদ্ধির হার ছিল ৭.৩৮ শতাংশ। দুই দিনে ডিএসইতে দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা প্রায় ২৭ শতাংশ।
চলতি বছরের মার্চ মাসে শেয়ারটি ১৫ টাকার ঘরে লেনদেন হয়েছে। তারপর থেকেই শেয়ারটিতে কারসাজি চক্র ভর করেছে। ফলে শেয়ারটির দামে ও লেনদেনে দেখা দিয়েছে অস্বাভাবিক আচরণ। অভিযোগ রয়েছে, শেয়ারবাজারের কারসাজির ‘কিং’ খ্যাত এক আমলা বিনিয়োগকারী কোম্পানির কর্মকর্তাদের যোগসাজসে শেয়ারটি নিয়ে কারসাজিতে লিপ্ত রয়েছে। শেয়ারটি নিয়ে কারসাজি করতে কোম্পানিটির মুনাফাও বাড়িয়ে দেখানো হয়েছে। যাতে নামেমাত্র হলেও ডিভিডেন্ড ঘোষণা করা যায়। বিষয়টি নিয়ে তদন্ত করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে বলে বাজার সংশ্লিষ্টরা দাবি করেছেন।
গত ৬ বছর যাবত দেশবন্ধু পলিমার ৫ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এবার ডিভিডেন্ড দিয়েছে ২.৫০ শতাংশ। যা আগের বছরগুলোর তুলনায় অর্ধেক। তারপরও শেয়ারটি নিয়ে চলছে তেলেসমাতি।
সর্বশেষ শেয়ারদর অনুসারে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় অনুপাত-পিই রেশিও দাঁড়িয়েছে ৪৯.৩২ পয়েন্টে।
শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- নামাজে মনোযোগ বাড়াবে কোরআনের ১০ আয়াত
- দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংসদে
- গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ
- ট্রাম্পকে সরাসরি সতর্ক করল পাকিস্তান!
- ঘোষণা ছাড়াই বাড়ল বাস-ট্রাক ভাড়া!
- চিফ হুইপকে নিয়ে পোস্ট, অবশেষে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর
- জামিন নামঞ্জুর—শিশুকে নিয়েই জেলে মা
- স্ত্রীর এমপি হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান!
- আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- হেভিওয়েটদের বাদ দিয়ে চমক দিলো ১১ দলীয় জোট
- তিন কোম্পানির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে পরিবর্তন
- পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে ব্রোকারেজ হাউজকে অনুরোধ
- রিং শাইনের বড় উদ্যোগ: সুদমুক্ত ঋণে ফিরছে আর্থিক স্বস্তি
- ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন
- বাবার চেয়ে ৭ বছরের ছোট ছেলে!
- দরপতনের ধারা ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- ২১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- ০% সুদে নতুন ঋণে ইপিএস বাড়ার সম্ভাবনা রিং শাইনের
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ
- পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান
- বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
- শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক
- ৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম
- সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার







