কবে অবসর নেবেন, জানালেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক : ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট মহারণ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বিশ্বকাপ দল থেকে দেশের সেরা ওপেনার তামিম ইকবালের বাদ পড়াটাই বেশি আলোচিত টাইগারদের ভারত সফর নিয়ে। এমনকি এই বাদ পড়ার জন্য দায়ী করা হচ্ছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে দলসহ নানা বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।
বিশ্বকাপে টাইগাররা যেদিন দেশ ছেড়েছে সেদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয় সাকিবের একটি বিশেষ সাক্ষাৎকার। নানা বিষয়ের পাশাপাশি সাকিব কবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান সেই বিষয়টিও উঠে আসে। কবে অবসর নিতে চান তাও জানিয়ে দিয়েছেন সাকিব।
সাক্ষাৎকারের শেষের দিকে সাকিবকে প্রশ্ন করা হয়, সাকিব তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? জবাবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার যদি দেখি, এখন পর্যন্ত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।’
সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, এটা কি ওয়ানডে সংস্করণের জন্য? তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ওয়ানডে ম্যাচের জন্য।’ তাহলে আর কত দিন টি-টোয়েন্টি খেলবেন সাকিব? ‘২০২৪ বিশ্বকাপ, এটাই'- সাকিবের উত্তর। আর পরীক্ষা? ‘হয়তো আগেই চলে যাবো’- সরাসরি জানিয়ে দিলেন সাকিব।
তবে এরপর যে আর খেলবেন না, এমন নিশ্চয়তা দেননি সাকিব। পরিস্থিতির ওপরেই অবসর নির্ভর করে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘তিন ফরম্যাটে অবসর নেব একসাথে। আগে একটা একটা করে খেলা ছেড়ে দিয়ে একসাথে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর নেব। তবে ভবিষ্যত তো কেউ জানে না। এখনকার হিসেবে এরকম একটা আইডিয়া করা আছে।’
আফগানিস্তান সিরিজে তামিম ওয়ানডে অধিনায়কত্ব ছাড়াই হুট করেই ওয়ানডের নেতৃত্ব নিতে হয় আগেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে থাকা সাকিবকে। গুঞ্জন আছে, সাকিব নাকি সেই সময় বেশ কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। সেগুলোতে রাজি হওয়ার পরেই ওয়ানডে অধিনায়কত্ব নিতে রাজি হয়েছেন তিনি।
এ নিয়ে প্রশ্ন করা হলে সাকিবের সোজাসাপটা উত্তর দেন, ‘একটা শর্তও দিইনি। কেউ যদি বলে আমি একটা শর্ত দিয়েছি যে আমি এটা চাই, এ রকম হলে ভালো হতো, কিন্তু কেউ বলতে পারবে না। একটা শর্তও না। যখন আমি এগুলো নিউজে দেখেছি, শুধু হেসেছি। কখনো বলিনি। এখনকার যে বাস্তব পরিস্থিতি আছে, আমি এই বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করব। একদিন পরেও না।’
সাক্ষাৎকারে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন বাংলাদেশি অধিনায়ক। যাতে আছে আশাবাদ, ‘আমি বিশ্বাস করি, আমরা এই বিশ্বকাপে ভালো কিছু করতে পারব। আপনাদের সমর্থন থাকলে আমরা আসলেই ভালো কিছু করতে পারব।’
শেয়ারনিউজ, ২৮ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস





.jpg&w=50&h=35)







