যেমন হলো বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ দল
নিজস্ব প্রতিবেদক : ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চোটের কারণে বিশ্বকাপটা আক্ষেপের অপর নাম হয়ে থাকল তামিম ইকবালের জন্য। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরেক তামিম, তানজিদ হাসান তামিম।
১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক সাকিব আল হাসান। সহঅধিনায়ক হিসেবে থাকার কথা ছিল লিটন দাসের। সেটাতে হয়েছে রদবদল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে সাকিবের ডেপুটি।
বিশ্বকাপ স্কোয়াডে পঞ্চপাণ্ডবের চারজনই থাকার কথা ছিল। তামিম বাদ পড়ায় সেই সংখ্যা নেমে গেছে তিনে। সাকিব-মাহমুদউল্লাহর সঙ্গে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তিনজনেরই এটি পঞ্চম বিশ্বকাপ।
বিশ্বকাপ স্কোয়াডে বড় দুর্বলতার জায়গা থেকে গেল ওপেনিংয়ে। মাত্র দুজন ওপেনার। সেটা হওয়ার কথা ছিল তিনজন। সেটা তো হয়ইনি, উল্টো তৈরি হয়েছে শঙ্কার জায়গা। লিটন দাসের সঙ্গে ওপেন হয়তো করবেন তরুণ তানজিদ হাসান তামিম।
চারটি ওয়ানডে খেললেও এখন পর্যন্ত লাইম লাইটে আসতে পারেননি তিনি। ৪ ম্যাচে মোট রান ২৯, সর্বোচ্চ ১৬। এমন অফ ফর্মে থাকা তরুণের জন্য বিশ্বকাপের মঞ্চ বাড়তি চাপ তৈরি করবে।
আবার দুই ওপেনারের মধ্যে কেউ চোটের শিকার হলেই একাদশে হবে ছন্দপতন। অন্যদিকে ওপেনিংয়ে লিটন দাসও খুব একটা ছন্দে নেই এই মুহূর্তে। ফলে এশিয়া কাপের মতো বিশ্বকাপে বাংলাদেশকে হয়তো ভুগতে হবে উদ্বোধনী জুটির আফসোসে।
টপঅর্ডার ও মিডলঅর্ডার মিলিয়ে স্কোয়াডে ব্যাটসম্যান পাঁচজন। অধিনায়ক সাকিবের বাইরে বিশেষজ্ঞ স্পিনার দুজন, নাসুম ও মেহেদী। পেসার সেখানে ৫ জন। সাকিব আর মিরাজের পরিচয় দুজনই অলরাউন্ডার। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্তকে নিয়ে দল থাকবে নির্ভার।
ব্যাটিং অর্ডারে এরপর থাকছেন অধিনায়ক সাকিব আল হাসান। দুই পাণ্ডব মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ সামলাবেন মিডল অর্ডার। মিরাজ ও মেহেদী পর্যন্ত থাকবে ব্যাটিং অর্ডার। শেষের দিকে থাকছে কয়েক পেসার। তবে টেল এন্ডার হিসেবে ব্যাট হাতে ঝড় তোলার অভিজ্ঞতা সর্বশেষ বেশ ভালো স্পিনার নাসুম আহমেদের।
পেস বিভাগ আগের চেয়ে বেশ ভালো বাংলাদেশের। বিশ্বকাপে গতির ঝড় তুলতে প্রস্তুত তাসকিন, মুস্তাফিজ, হাসান, তানজিম ও শরিফুল ইসলাম। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে হয়তো বিশ্বকাপ স্কোয়াড ভালোই হলো।
তবে আফসোসের জায়গা থাকবে ওপেনিং। বিশ্বকাপের মতো বড় মঞ্চে উদ্বোধনী জুটি খুবই গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো না হলে শেষটা সুন্দর হওয়ার সম্ভাবনা সব সময়ই কম থাকে। সেই দিক থেকে বাংলাদেশ দল দারুণভাবে মিস করবে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে।
শতভাগ ফিট না হলেও বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন তামিম। এমনটা আশা করছিল সবাই। সে লক্ষ্যে তামিম-সাকিব ইস্যুর জটিলতা কাটাতে মঙ্গলবার দুপুরে মাশরাফি বিন মুর্তজার দ্বারস্থ হয়েছিল বিসিবি।
সাবেক এই অধিনায়ক বিসিবি কার্যালয়ে এসে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেন, যেখানে নির্বাচকরা ছাড়াও বিসিবির কয়েকজন পরিচালক ছিলেন। যে দুজন আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেই সাকিব-তামিমের সঙ্গেও কথা বলেন মাশরাফি। কিন্তু মাশরাফির অংশগ্রহণের আলোচনারও সুফল মেলেনি। শেষ পর্যন্ত তামিমকে বাদ দিয়েই দল ঘোষণা করা হয়।
বিশ্বকাপে অংশ নিতে আগামীকাল (বুধবার) ভারত যাবে বাংলাদেশ। ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে। ধর্মশালায় বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের। ১০ দলের এই বিশ্বকাপ হবে রাউন্ড রবিন লিগ। তার মানে প্রত্যেক দল খেলবে নয়টি করে ম্যাচ।
বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
শেয়ারনিউজ, ২৬ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস





.jpg&w=50&h=35)







