ট্রেনের সামনে রেললাইনে শুয়ে পড়লেন বীর মুক্তিযোদ্ধারা
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের হিলি রেলস্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি, স্টেশনের আধুনিকায়ণ ও ভারত থেকে আমদানি করা পণ্যবাহী র্যাক খালাসের দাবিতে মানববন্ধন হয়েছে। এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধারা ট্রেনের ইঞ্জিনের সামনে শুয়ে পড়েন। রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় স্টেশনে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও নাগরিক কমিটির আয়োজনে ১ ঘণ্টা ২০ মিনিট এ কর্মসূচি পালিত হয়। এই মানববন্ধনে শিক্ষার্থীসহ সর্বস্তরের শত-শত মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বিক্ষোভকারীরা রেলস্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকে দেন। এ সময় বীর মুক্তিযোদ্ধারা ট্রেনের ইঞ্জিনের সামনে শুয়ে পড়েন। ফলে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
পরে বেলা সাড়ে ১১টার দিকে দাবিগুলোর বিষয়ে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫৩ সালে হিলি চেকপোস্ট ও ১৯৮৬ সালে হিলি স্থলবন্দর প্রতিষ্ঠিত হওয়ায় হিলি রেলস্টেশন ব্যবহার করে পাসপোর্টযাত্রীরা ভারত-বাংলাদেশ যাতায়াত করে আসছেন। এছাড়া প্রতিবেশী এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে এখান থেকে সরকার প্রতিবছর ৫০০ কোটি টাকার বেশি রাজস্ব আয় করে থাকেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রেলস্টেশন পরিদর্শন করেন। এসব কারণে হিলি দেশের মধ্যে আরও গুরুত্বপূর্ণ ও ব্যাপক পরিচিত লাভ করেছে। কিন্তু তারপরেও হিলিবাসীসহ আশপাশের উপজেলার মানুষজন, ব্যবসায়ী, পাসপোর্টযাত্রী, রোগী, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হিলি রেলস্টেশনে ট্রেন না থামার কারণে নাগরিক সুবিধা ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
শুধুমাত্র আসা-যাওয়ার পথে হিলি রেলস্টেশনে একমুখী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস, আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ও লোকাল রকেট মেইল থামে; যা সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে অন্তরায়। ২০১৮ সালে সংসদে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক হিলি রেলস্টেশনের আধুনিকায়ন ও সকল ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে বক্তব্য দেন।
এ সময় রেলমন্ত্রী দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেও গত ৫ বছরেও হিলি রেলস্টেশনের আধুনিকায়ন ও সকল ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং রেলস্টেশনের সুযোগ সুবিধা ও জনবল প্রত্যাহার করে পার্শ্ববর্তী বিরামপুর রেলস্টেশনকে আধুনিকায়ন করা হচ্ছে; যা হিলিবাসীর মনে কষ্টের সঞ্চার হয়েছে। মানববন্ধনে বক্তারা এসব সমস্যার কথা তুলে ধরেন।
শেয়ারনিউজ, ১১ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













