ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ
নিজস্ব প্রতিবেদক : শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ সদস্যের যাওয়ার তথ্য পাওয়া গেছে। গত ৩১ আগস্ট ড. ইউনূসের চট্টগ্রামের হাটহাজারীর নজুমিয়া হাটের বাড়িতে যান এক পুলিশ পরিদর্শক।
ওই পুলিশ পরিদর্শক গ্রামের লোকজনের কাছ থেকে ড. ইউনূস এবং তার পরিবারের সদস্যদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেন। কথা বলেন ড. মুহাম্মদ ইউনূসের ভাইয়ের সঙ্গেও।
ড. ইউনূসের ভাই মাঈনুল ইসলাম এবং স্থানীয়রা এই তথ্য সংবাদিকদের নিশ্চিত করেছেন। যদিও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তা অস্বীকার করেছেন।
গ্রামবাসীরা জানিয়েছেন, হাটহাজারী থানার ওই পুলিশ পরিদর্শকের নাম মো. আজম। তিনি প্রথমে নজুমিয়া হাটের সারের দোকানি মঞ্জুর আলীর কাছে ড. ইউনূসের বিষয়ে জানতে চান। তার পরিবারের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যাবে তা জানতে চান।
এই বিষয়ে মঞ্জুর আলী বলেন, গত ৩১শে আগস্ট দুপুরে পুলিশ এসে আমার কাছে ড. ইউনূসের বিষয়ে জানতে চান। পরে এক পর্যায়ে আমি ওই পুলিশ সদস্যকে ড. ইউনূসের ছোট ভাই মাঈনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলি।
মঞ্জুর বলেন, ওই পুলিশ সদস্য আমার কাছ থেকে মাঈনুলের ফোন নম্বর নিয়ে তার সঙ্গে কথা বলেন। প্রথমে মদুনাঘাট বিটের এসআই মো. আজম ড. ইউনূসের পরিবারের সদস্যরা বর্তমানেকে কোথায় আছেন, তারা কী করেন জানতে চান। তারা কোথায় লেখাপড়া করেছেন। তারা রাজনীতির সঙ্গে যুক্ত কিনা? ড. ইউনূস কোথায় লেখাপড়া করেছেন- এসব তথ্য জানতে চান।
ওই এসআই জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওই এসআই আরও জানান, ইউনূসের অবস্থান ও পরিবারের সকল সদস্যের রাজনৈতিক ও ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। তাই তিনি গ্রামের বাড়িতে এসেছেন।
তবে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ড. ইউনূসের বাড়িতেকে গেছেন তা আমার জানা নেই। আমার থানার কোনো পুলিশ তার বাড়িতে যায়নি।
ড. ইউনূসের ভাই মাঈনুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুলিশ আমার কাছে অনেক তথ্য জানতে চেয়েছে। ড. ইউনূস প্রাথমিক থেকে কোথায় কোথায় শিক্ষা গ্রহণ করেছেন। তার পরিবারের সবার নাম কী এবং বর্তমানে কে কোথায় আছেন? তিনি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিনা। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কিনা।
তিনি বলেন, পরিবারের সদস্য ভাইবোন কতোজন, সবার নাম, মায়ের নাম। ভাইবোনরা কী করেন? তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? শেষ কবে গ্রামের বাড়িতে এসেছেন। এসব জানতে চাওয়া হয়। আমি যতটুকু জানি জবাব দিয়েছি। পরে তার পরিচয় জানতে চাইলে তিনি হাটহাজারী থানার মদুনাঘাট বিট পুলিশের এসআই আজম বলে পরিচয় দেন।
শেয়ারনিউজ, ০৭ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ













