রাইট ইস্যু করে মূলধন বাড়াতে চায় বার্জার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বর্তমানে শেয়ারবাজারে লেনদেনযোগ্য শেয়ার ৫ শতাংশ। আইনি বাধ্যবাধকতা পূরণে সেটি বাড়িয়ে ১০ শতাংশ করতে হবে। এরই আলোকে কোম্পানিটি নতুন করে আরও ৫ শতাংশ শেয়ার ছেড়ে মূলধন বাড়াতে চায়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি নতুন করে রাইট শেয়ার ছেড়ে বাজারে তাদের শেয়ারের পরিমাণ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে কোম্পানিটি সম্প্রতি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে।
এর আগে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর বার্জার পেইন্টসসহ তালিকাভুক্ত তিনটি কোম্পানিকে নতুন করে বাজারে আরও শেয়ার ছাড়ার নির্দেশনা দেয় বিএসইসি। বার্জার ছাড়া অন্য দুই কোম্পানি হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও সরকারি মালিকানাধীন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
বিএসইসির নির্দেশনা পরিপালনের আলোকে বাজারে শেয়ার বাড়ানোর উদ্যোগ নিয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এ জন্য কোম্পানিটি আইনি ছাড়ও ছেড়েছে।
আইন অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানি নতুন করে রাইট শেয়ার ইস্যু করলে বিদ্যমান সব শেয়ারহোল্ডার শেয়ারধারী সেই শেয়ারের মালিকানা পান। কিন্তু বার্জার পেইন্টস নতুন করে যে রাইট শেয়ার ইস্যুর আগ্রহ দেখিয়েছে তাতে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকেরা অংশ নিতে চান না। কারণ, কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকেরাও যদি এ প্রক্রিয়ায় অংশ নেন, তাহলে পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, সেটি পূরণ হবে না।
এ কারণে উদ্যোক্তা-পরিচালকদের অংশকে বাদ দিয়েই বাজারে নতুন করে রাইট শেয়ার ছাড়তে চায় বার্জার। এ জন্য আইনি বাধ্যবাধকতা থেকে ছাড় চেয়েছে কোম্পানিটি।
বিএসইসিকে দেওয়া এ সংক্রান্ত চিঠিতে বার্জার জানায়, তারা নতুন করে যে রাইট শেয়ার ছাড়ার পরিকল্পনা করছে, তার মধ্যে ১৫ শতাংশ শেয়ার কোম্পানির কর্মীদের জন্য সংরক্ষিত রাখতে চায়। বাকি শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের বাইরে সাধারণ শেয়ারধারীদের মধ্যে বিক্রি করা হবে। তবে কত দামে ও বিদ্যমান কয়টি শেয়ারের বিপরীতে কতটি রাইট শেয়ার তারা ইস্যু করতে চায়, সে সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি চিঠিতে।
বিএসইসি সূত্রে জানা যায়, গত বছরের আগস্টে পাবলিক ইস্যু রুলস, ২০১৫ সংশোধন করা হয়। সংশোধিত বিধান অনুযায়ী, যেসব কোম্পানির আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) পরবর্তী পরিশোধিত মূলধন ১৫০ কোটি টাকার বেশি, শেয়ারবাজারে সেসব কোম্পানির ন্যূনতম ১০ শতাংশ লেনদেনযোগ্য শেয়ার থাকতে হবে। পাবলিক ইস্যু রুলসের ওই সংশোধনীর পর আইনি বাধ্যবাধকতা পূরণে গত বছরের সেপ্টেম্বরে তিনটি কোম্পানিকে বাজারে শেয়ারসংখ্যা বাড়ানোর নির্দেশ দেয় বিএসইসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, বর্তমানে শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টসের লেনদেনযোগ্য শেয়ার রয়েছে ৫ শতাংশ। বাকি ৯৫ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। তাই আইনি বাধ্যবাধকতা পালনে কোম্পানিটিকে নতুন করে আরও ৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে। ২০০৬ সালে বার্জার পেইন্টস বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
শেয়ারনিউজ, ০৪ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


