অভিনব বিয়ের ফাঁদ, বয়স্কদের টার্গেট ছিল সোনিয়ার
নিজস্ব প্রতিবেদক: ‘কানাডার নাগরিক। সুন্দরী বিধবা পরহেজগার পাত্রীর জন্য বয়স্ক পাত্র চাই’। পত্রিকায় এমন বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পাততেন শামীমা রহমান খান সোনিয়া (৩০)।
এরপর বিজ্ঞাপনে যে মোবাইল নম্বর দেওয়া থাকত সেখানে অনেকেই যোগাযোগ করতেন। সোনিয়ার হয়ে ওই কল রিসিভ করতেন তার পিএস পরিচয়ধারী মো. তুষার।
পাত্র পক্ষকে তুষার বলতেন- ‘ম্যাডার সরাসরি কারও ফোন রিসিভ করেন না। আপনার জীবন বৃত্তান্ত ই-মেইলে পাঠান। ম্যাডামের পছন্দ হলে যোগাযোগ করা হবে।’
সমাজের উঁচু স্তরের লোক বোঝাতে এমন কৌশলে দীর্ঘদিন ধরে বিয়ের নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সোনিয়া ও তার চক্র। সর্বশেষ তার চক্করে পড়েছিলেন উত্তরার ১৪ নম্বর সেক্টরের আব্দুল আজিজ খান নামে এক ব্যবসায়ী।
বিয়ে করে কানাডায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ১৩ লাখ ৯২ হাজার টাকা নিয়ে গেছেন সোনিয়া। প্রতারকদের খপ্পরে পড়ার কথা বোঝার পর সোনিয়ার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা করেন ওই ব্যবসায়ীা।
এরপর রোববার উত্তরা এলাকা থেকে সোনিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমাণ্ডে নিয়েছে।
পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম বলেন, ‘সোনিয়ার কানাডার কোনো নাগরিকত্ব নেই। জালিয়াতি করে কিছু কাগজপত্র তিনি তৈরি করেছেন।
বয়স্ক বিত্তশালী পাত্র পেলেই তার সঙ্গে যোগাযোগ করতেন। ফোর স্টার বা ফাইভ স্টার হোটেলে বসে বিয়ের কথাবার্তা চালাতেন। এরপর ভিসা, কাবিন ও বিয়ের কেনাকাটার কথা বলে নানা কৌশলে লাখ লাখ টাকা আদায় করতেন।
যখন বুঝতেন আর টাকা আদায় করা সম্ভব নয় তখন সব মোবাইল বন্ধ রেখে কয়েক দিনের জন্য গা-ঢাকা দিয়ে থাকতেন। পরে আবার নতুন সিম কার্ড নিয়ে নতুনভাবে বিজ্ঞাপন দিয়ে অন্য কাউকে ফাঁসানোর চেষ্টা করতেন।’
প্রতারণার শিকার ব্যবসায়ী আব্দুল আজিজ খান মামলার এজাহারে বলেন, ২০০৫ সালে তার স্ত্রী মারা যাওয়ার পর একাকি জীবন-যাপন করছিলেন তিনি। ২০২২ সালের ২৮ নভেম্বর দেশের একটি শীর্ষ দৈনিকে বিজ্ঞাপন দেখে সোনিয়ার নম্বরে যোগাযোগ করেছিলেন।
তবে অন্যরা ফোন রিসিভ করে জীবন-বৃত্তান্ত পাঠানোর জন্য ই-মেইল নম্বর দেয়। জীবন-বৃত্তান্ত পাঠানোর কয়েকদিন পর থেকে পাত্রীর সঙ্গে ফোনে কথাবার্তা হতো।
কিছুদিন পর তারা হোটেল ওয়েস্টিনে সাক্ষাৎ করেন। তখন পাত্রী জানান- কানাডার অটোয়ায় বসবাস করেন। বিয়ের জন্য ঢাকায় এসেছেন। বারিধারা ডিওএইচএসে এক চাচার বাসায় অবস্থান করছেন বলে জানান। উভয়ের মধ্যে কথাবার্তার পর বিয়ের তারিখও ঠিকঠাক হয়েছিল। প্রথম স্ত্রীর ব্যবহৃত চেইন ও কানের দুলও সোনিয়াকে দেওয়া হয়।
এ ছাড়া নতুন আরও কিছু গহনা ও কাপড়-চোপড় কিনে তাকে উপহার দেওয়া হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি ঢাকায় বিয়ে সম্পন্ন হয়। ওই দিনই কাবিনের ২ লাখ টাকা নগদ নিয়ে নেন সোনিয়া। এরপর শারীরিক সমস্যার কথা বলে বিয়ের পর ব্যবসায়ীর বাসায় না এসে সোনিয়ার তার বাসায় থাকতে শুরু করেন।
তবে কানাডায় যাওয়ার টিকিট, ভিসা প্রসেসিংসহ আনুসাঙ্গিক আরও কিছু খরচের কথা বলে সব মিলিয়ে প্রায় ১৪ লাখ টাকা ব্যবসায়ীর কাছে হাতিয়ে নেন এই নারী। এরপর ২৭ মে থেকে সব মোবাইল নম্বর বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
পুলিশের উত্তরা বিভাগের এডিসি বদরুল হাসান বলেন, মূলত বয়স্ক এবং বিত্তশালী পুরুষদের শেষ জীবনের সঞ্চয় টার্গেট করেন সোনিয়া নামে ওই নারী। তিনি মূলত অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।
মিরপুরে মায়ের সঙ্গে বসবাস করেন। স্বামীর সঙ্গে তার অনেক আগে বিচ্ছেদ হয়। ওই সংসারে এক সন্তানও রয়েছে। অনেক দিন ধরে বিয়ের ফাঁদ পেতে বহু মানুষকে নিঃস্ব করছিলেন তিনি।
শেয়ারনিউজ, ২৮ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













