নানামুখী টেনশনে দিন কাটছে এমপি মমতাজের
নিজস্ব প্রতিবেদক : স্বামীর সঙ্গে বিরোধ, ভারতীয় আদালতে গ্রেপ্তারি পরোয়ানাসহ নানা কারণে টানাপোড়েনে রয়েছেন তিনবারের সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম। এক সময়ের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ত্যাগী নেতাকর্মীরা বঞ্চনার কারণে দূরে সরে গেছেন। সিংগাইরের ১১টি ইউপি চেয়ারম্যানের মধ্যে ২-৩ জন ছাড়া সবাই প্রকাশ্যে এমপির বিরোধিতা করছেন এবং নিজ দলে কোণঠাসা, ইমেজ সংকটে রয়েছেন মমতাজ। তার সভা-সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি অনেক কমে গেছে, যা তাকে খুবই চিন্তিত করে তুলেছে।
জানা গেছে, সিংগাইরের একাধিক প্রভাবশালী পৌর কাউন্সিলর, উপজেলার জনপ্রিয় দলীয় নেতাকর্মীরা এখন প্রকাশ্যে তার সমালোচনা করতে দ্বিধা করছেন না। সম্প্রতি ভারতীয় আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান, সিংগাইর উপজেলা যুগ্ম সম্পাদক মোঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এদিকে এক বছর আগে ডা. এএসএম মঈন হাসানের ওপর মমতাজের অনুসারীদের হামলার বিচার না হওয়ায় চরম ক্ষুব্ধ তার তৃতীয় স্বামী। দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছে। এখন তারা এক ছাদের নিচে থাকে না। দীর্ঘদিন যাবত পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে অনুপস্থিত মমতাজ বেগম। এমপি মমতাজ কানাডা ভ্রমণ করেছেন। সেখানে তার পরিবারের সদস্য ছাড়াও সফরসঙ্গী ছিলেন ব্যক্তিগত সহকারীও। সফরসঙ্গী তালিকায় ছিলেন না স্বামী ডা. মঈন হাসান। এসব নিয়েও দলের মধ্যে বিতর্কিত হয়ে পড়েছেন মমতাজ বেগম।
এ আসনটির দিকে কড়া নজর জাতীয় পার্টির সেটি নিয়েও চিন্তার শেষ নেই তার। রাজনৈতিক মহল মনে করছেন যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে নির্বাচন করে তা হলে জাপার অন্যতম টার্গেট এই আসনটির দিকে। জাপার প্রেসিডিয়াম সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি শিল্পপতি এসএম আব্দুল মান্নান এ আসনটি বাগিয়ে আনতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।
বর্তমান প্রেক্ষাপটে মমতাজের ঘোর বিরোধী হয়ে উঠেছেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি দেওয়ান জাহিদ হোসেন টুলু। কয়েক বছর ধরে গৃহহীনদের জন্য শত শত ঘর নির্মাণ, বেকারত্ব দূর করতে শত শত হ্যালোবাইক, শতাধিক নতুন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, সাধারণ মানুষকে চিকিৎসা সহায়তা ইত্যাদি কাজ করেছেন। তার এমন নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এমপি মমতাজ বেগমকে ভাবিয়ে তুলেছে।
এ ছাড়া তার চাচা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক একসময়ের দেশবরেণ্য ফুটবলার জনপ্রিয় নেতা দেওয়ান সফিউল আরেফিন টুটুল সিংগাইরের প্রত্যন্ত এলাকা চষে বেড়াচ্ছেন। ত্যাগী নেতা ও সজ্জন ব্যক্তি হিসেবে ব্যাপক সুনাম রয়েছে তার। এবার তিনি ঘোষণা দিয়েছেন দল তাকে মনোনয়ন না দিলেও এলাকাবাসীর স্বার্থে তিনি নির্বাচন করবেন। এ ছাড়া নির্বাচনি দৌড়ে বসে নেই সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানও।
বিএনপি জেলা সভাপতি মুন্নু গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আফরোজা খান রিতার কড়া দৃষ্টি এই আসনের দিকে। তার এ আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ মমতাজের জন্য আরেক বাড়তি টেনশন। কেননা ২০০৮ সালের আগের সব নির্বাচনে এই আসনসহ মানিকগঞ্জের সবকটি আসনই বিএনপির দুর্গ ছিল। বিএনপির সাবেক এমপি ইঞ্জি. মঈনুল ইসলাম শান্তও মনোনয়ন চাইবে। তার বাবা এ আসনের এমপি ও শিল্পমন্ত্রী ছিলেন। এদিকে সংসদ সদস্য মমতাজের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন তার নির্বাচনি আসনের দুই প্রভাবশালী ও জনপ্রিয় উপজেলা চেয়ারম্যানও।
সম্প্রতি হরিরামপুর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সায়েদুর রহমান তিনি এমপি মমতাজের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করে সংবাদ সম্মেলনও করেছেন।
অনেকের ধারণা, আওয়ামী লীগ যদি ঐক্যের কারণে এ আসনটি ছাড় দেন, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি পেতে পারে। এসব ব্যাপারে প্রতিক্রিয়া জানতে এমপি মমতাজ বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি তিনি। এ ছাড়া খুদেবার্তা দিলেও তিনি কোনো উত্তর দেননি। তার হোয়াটঅ্যাপ নম্বরে খুদেবার্তা দিলেও তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
সূত্র জানায়, মমতাজ বেগম প্রথমে ২০০৮ সালে সংরক্ষিত আসনে, পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন।
শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডিএসইর সিদ্ধান্তে আইন লঙ্ঘনের অভিযোগ
- ফেস দ্যা পিপলকে ঘিরে নতুন বিতর্ক, তদন্ত করবে পিবিআই
- নতুন পে-স্কেলের গেজেট জুলাইয়ে নয়, জানা গেল সম্ভাব্য নতুন সময়
- শেখ হাসিনাকে নিয়ে চিফ প্রসিকিউটরের বড় মন্তব্য
- জনসংখ্যায় শীর্ষে, ফুটবলে পিছিয়ে—বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ বাস্তবতা
- ফার্স্ট ফাইন্যান্সে গভীর আর্থিক সংকট, টিকে থাকা নির্ভর করছে নিয়ন্ত্রক সহায়তার ওপর
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সরকারি ব্যানার ডিজাইনে নতুন নিয়ম, যা জানা জরুরি
- ০৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সূচকের জোরালো উত্থানে সপ্তাহ শুরু, নতুন রেকর্ডের প্রত্যাশায় শেয়ারবাজার
- ০৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি দূর করল বিএসইসি, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা ও মানোন্নয়ন
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিএসইর অনুসন্ধানের জবাবে উৎপাদন পরিস্থিতি জানাল ফু-ওয়াং ফুডস
- খামেনির শেষ বিদায়ে কারা গেল, কারা গেল না—নতুন তথ্য প্রকাশ
- ভেনেজুয়েলায় থামছেই না কম্পন, ৯৪২ আফটারশক
- খামেনির জানাজার জনসমুদ্র দেখে যা বললেন ট্রাম্প
- ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
জাতীয় এর সর্বশেষ খবর
- ফেস দ্যা পিপলকে ঘিরে নতুন বিতর্ক, তদন্ত করবে পিবিআই
- নতুন পে-স্কেলের গেজেট জুলাইয়ে নয়, জানা গেল সম্ভাব্য নতুন সময়
- শেখ হাসিনাকে নিয়ে চিফ প্রসিকিউটরের বড় মন্তব্য
- সরকারি ব্যানার ডিজাইনে নতুন নিয়ম, যা জানা জরুরি
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ













